ঈদে পশু কেনায় বাংলা কিউআরভিত্তিক ডিজিটাল পেমেন্ট চালু প্রাইম ব্যাংকের
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।

আন্তর্জাতিক বাজারেও শক্ত অবস্থান তৈরি করছে বাংলাদেশি ব্র্যান্ড ওয়ালটন। ভালো পণ্যের মাধ্যমে বিভিন্ন দেশে ক্রেতাদের আস্থা অর্জনের ধারাবাহিকতায় এবার পূর্ব-তিমুরে পাঠানো হয়েছে ওয়ালটন টিভির ১২তম শিপমেন্ট।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৬ এপ্রিল পূর্ব-তিমুরগামী এই চালানের উদ্বোধন করা হয়। ইতোমধ্যে কন্টেইনারবাহী জাহাজ চট্টগ্রাম বন্দর ত্যাগ করেছে।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির অ্যাডিশনাল ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ আলী বলেন, এশিয়া, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, ইউরোপ ও আমেরিকার ৫৫টিরও বেশি দেশে ‘মেড ইন বাংলাদেশ’ ট্যাগযুক্ত ওয়ালটনের ইলেকট্রনিক্স ও ইলেকট্রিক্যাল পণ্য রপ্তানি হচ্ছে। পূর্ব-তিমুরে টিভি রপ্তানি দেশটির বাজারে ওয়ালটনের অন্যান্য পণ্যের প্রসারের ক্ষেত্রেও ভূমিকা রাখবে।
ওয়ালটন টিভির চিফ বিজনেস অফিসার সৌরভ আক্তার জানান, মান নিয়ন্ত্রণের মাধ্যমে অত্যাধুনিক প্রযুক্তির টিভি উৎপাদন করছে ওয়ালটন। ইউরোপিয়ান ডিজাইন ও স্ট্যান্ডার্ডের কারণে অল্প সময়েই আন্তর্জাতিক ক্রেতাদের আকর্ষণ করতে সক্ষম হয়েছে প্রতিষ্ঠানটি।
বর্তমানে ইউরোপ ওয়ালটন টিভির বড় রপ্তানি বাজার। জার্মানি, গ্রিস, ইতালি, স্পেন, পোল্যান্ড, ডেনমার্ক, নেদারল্যান্ডসসহ ইউরোপের এক ডজনের বেশি দেশে ওয়ালটন ব্র্যান্ডের টিভি রপ্তানি হচ্ছে। পাশাপাশি এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশেও দ্রুত সম্প্রসারিত হচ্ছে ওয়ালটনের বাজার। পূর্ব-তিমুর ছাড়াও শ্রীলঙ্কা, সোমালিয়া, ভুটান ও লিবিয়াতেও নিয়মিত রপ্তানি হচ্ছে ওয়ালটন টিভি।
এই ব্যবস্থার আওতায় ক্রেতারা গরু নির্বাচন করার পর প্রাইম ব্যাংকের ‘মাইপ্রাইম’ (MyPrime) অ্যাপ ব্যবহার করে বাংলা কিউআর স্ক্যানের মাধ্যমে তাৎক্ষণিক মূল্য পরিশোধ করতে পারবেন।
ইস্ট ডেল্টা ইউনিভার্সিটির (ইডিইউ) প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও সংসদ সদস্য সাঈদ আল নোমান বলেছেন, ‘‘বর্তমান প্রতিযোগিতাপূর্ণ বিশ্বে টিকে থাকতে হলে আমাদের শিক্ষার্থীদের শুধু প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত করলেই চলবে না, বরং তাদের দক্ষ ও বিশ্বমানের নাগরিক হিসেবে গড়ে তুলতে হবে।’’
সভায় সভাপতিত্ব করেন প্রাইম ব্যাংকের চেয়ারম্যান তানজিল চৌধুরী। তিনি সমাপ্ত বছরে ব্যাংকের সার্বিক পারফরম্যান্স এবং আগামী দিনের ব্যবসায়িক ও কৌশলগত ভবিষ্যত পরিকল্পনা শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।
ইউনেসকো, এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সাংস্কৃতিক ঐতিহ্যবিষয়ক আন্তর্জাতিক প্রশিক্ষণ কেন্দ্র (ক্রিহ্যাপ) এবং অনুবাদ-এর যৌথ উদ্যোগে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।