
ভারত ও পাকিস্তানে গরম যখন মৃত্যুসম
এই তীব্র তাপ ও আর্দ্রতার ঝুঁকি সমাজের সব স্তরের মানুষ সমানভাবে ভোগ করে না, বরং এই বিপর্যয় অত্যন্ত অসমভাবে আঘাত হানে।

এইচ-১বি আমেরিকার অস্থায়ী কর্মসংস্থানভিত্তিক ভিসা। এর মাধ্যমে বিভিন্ন দেশের দক্ষ কর্মীরা সাময়িকভাবে আমেরিকায় থেকে সেখানকার সংস্থাগুলোয় কাজ করতে পারেন।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে বলা হয়, প্রাথমিকভাবে এইচ-১বি ভিসার মেয়াদ থাকে তিন বছর। সর্বোচ্চ ৬ বছর পর্যন্ত তা বৃদ্ধি করা যায়। এই সময়ের মধ্যে আমেরিকার গ্রিন কার্ডের জন্য আবেদন করতে পারেন কর্মীরা। গ্রিন কার্ড অথবা স্থায়ী নাগরিকত্ব পেয়ে গেলে এইচ-১বি ভিসার মেয়াদ ইচ্ছামতো বাড়ানো যায়।
গত ১৯ সেপ্টেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, এইচ-১বি ভিসা আবেদন যারা করবেন, তাদের ১ লাখ মার্কিন ডলার ফি দিতে হবে।
এরপর হোয়াইট হাউসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, কাদের এইচ-১বি ভিসার জন্য বার্ষিক ১ লাখ ডলার দিতে হবে। মার্কিন প্রেসিডেন্টের দপ্তর জানায় , এই ফি শুধুমাত্র নতুন এইচ-১বি ভিসার আবেদনকারীদেরই দিতে হবে।
হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্য়ারোলিন লেভিট জানিয়েছেন, যারা আগে থেকেই এইচ-১বি ভিসায় আমেরিকায় রয়েছেন, বা এইচ-১বি ভিসা হোল্ডার কিন্তু বর্তমানে আমেরিকায় নেই, তাদের দেশে এই ফি দিতে হবে না।
ট্রাম্প প্রশাসনের নতুন এ সিদ্ধান্তের ফলে আমেরিকায় গিয়ে নাগরিকত্ব পাওয়ার পথ কিছুটা জটিল হলো। বিশেষ করে এইচ-১বি ভিসায় যে ফি আরোপ করা হয়েছে তা অনেকে ‘অস্বাভাবিক’ বলে মনে করছেন।
প্রেস সেক্রেটারি ক্য়ারোলিন লেভিট বলেন, এটা বার্ষিক ফি নয়। এটা এককালীন ফি, যা শুধুমাত্র নতুন যারা এইচ-১বি ভিসার আবেদন করছেন, তাদের ওপরে কার্যকর হবে। এইচ-১বি ভিসা যাদের রয়েছে, তারা বাকিদের মতোই দেশের বাইরে যেতে পারবেন এবং ফেরত আসতে পারবেন। এটা শুধুমাত্র নতুন ভিসার ক্ষেত্রে প্রযোজ্য, ভিসা নবায়ন বা বর্তমানে যাদের কাছে এই ভিসা রয়েছে, তাদের ওপর প্রযোজ্য হবে না।
ভিসা ফি আরোপ করা নিয়ে শুক্রবার ট্রাম্প প্রশাসনের ওই ঘোষণার পর মাইক্রোসফট, জে পি মরগান, অ্যামাজনসহ কয়েকটি বড় প্রতিষ্ঠান অভ্যন্তরীণ ই–মেইলে তাদের এইচ-১বি ভিসাধারী কর্মীদের যুক্তরাষ্ট্রের ভেতরেই অবস্থান করার পরামর্শ দিয়েছে। বার্তা সংস্থা রয়টার্স এমন কয়েকটি ই–মেইল পর্যালোচনা করে দেখেছে।

এই তীব্র তাপ ও আর্দ্রতার ঝুঁকি সমাজের সব স্তরের মানুষ সমানভাবে ভোগ করে না, বরং এই বিপর্যয় অত্যন্ত অসমভাবে আঘাত হানে।

বিশ্বকাপ জেতা দল শিরোপা ধরে রাখতে পারে না ৬৪ বছর ধরে। এবার আর্জেন্টিনা সব শঙ্কা পেছনে ফেলে সেই ইতিহাস বদলাতে পারবে কিনা, সেই প্রশ্ন সময়ের হাতেই!

একসময় কোরবানির ঈদের দিন বিকেলের মধ্যেই দেশের বিভিন্ন জেলা শহর, হাট-বাজার ও মহল্লায় কাঁচা চামড়ার নগদ বেচাকেনা শেষ হয়ে যেত। মসজিদ, মাদরাসা, এতিমখানা কিংবা মৌসুমি ব্যবসায়ীরা জানতেন—চামড়া হাতে মানেই নগদ টাকা। দাম নিয়ে কিছু দর-কষাকষি থাকলেও বাজারে ক্রেতা থাকত, নগদ অর্থ থাকত, এবং দ্রুত চামড়া সংগ্রহ করে আড়

প্রধানত শিয়া মুসলমানরা ‘ঈদুল গাদির’ পালন করে। তাদের কাছে অন্য দুই ঈদের চেয়েও এই ঈদ বেশি গুরুত্বপূর্ণ। আশুরার পরই এই দিনটির অবস্থান। ঈদুল আজহা তো পালিত হয় জিলহজ মাসের দশম দিনে, ঈদুল গাদির পালিত হয় একই মাসে, ১৮তম দিনে। ঈদুল গাদিরে অবশ্য পশু কোরবানি দেওয়া হয় না। মূলত বিশেষ নামাজ আদায় ও রোজা রাখা হয়।