১৩তম জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে সংরক্ষিত নারী আসনের জন্য ১১ দলীয় নির্বাচনী ঐক্যজোটের প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। আজ সোমবার জোটের সমন্বয়ক ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা জানানো হয়।
প্রকাশিত তালিকায় বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৯ জন, জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে ২ জন, জাগপা থেকে ১ জন এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ১ জনসহ মোট ১৩ জন প্রার্থীর নাম চূড়ান্ত করা হয়েছে।
জোটের প্রধান শরিক দল বাংলাদেশ জামায়াতে ইসলামী থেকে ৯ জন নারী নেত্রীকে মনোনয়ন দেওয়া হয়েছে। তারা হলেন:
- নুরুন্নিসা সিদ্দীকা: সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ
- মারজিয়া বেগম: সহকারী সেক্রেটারি, কেন্দ্রীয় মহিলা বিভাগ
- অ্যাডভোকেট সাবিকুন্নাহার মুন্নী: আইন ও মানবসম্পদ বিভাগীয় সেক্রেটারি
- নাজমুন নাহার নীলু: প্রচার ও সাহিত্য সংস্কৃতিক বিভাগীয় সেক্রেটারি
- অধ্যাপক মাহফুজা হান্নান: কেন্দ্রীয় ইউনিট সদস্য ও সাবেক সেক্রেটারি, সিলেট মহানগরী
- সাজেদা সামাদ: কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও বগুড়া অঞ্চল পরিচালিকা
- শামছুন্নাহার বেগম: কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও সেক্রেটারি, চট্টগ্রাম উত্তর জেলা
- ইঞ্জিনিয়ার মারদিয়া মমতাজ: সদস্য, কেন্দ্রীয় কমিটি, নারী অধিকার আন্দোলন
- রোকেয়া বেগম: জুলাই বিপ্লবে শহীদ জাবির ইব্রাহীমের মা
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে ২ জন প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে:
- মনিরা শারমিন: কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, এনসিপি
- ডা. মাহমুদা আলম মিতু: কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব, এনসিপি
অন্যান্য দল থেকে মনোনীত প্রার্থী
জোটের শরিক দলগুলোর মধ্যে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা) থেকে দলটির সভাপতি ব্যারিস্টার তাসমিয়া প্রধান এবং বাংলাদেশ খেলাফত মজলিস থেকে ইঞ্জিনিয়ার মাহবুবা হাকিম মনোনয়ন পেয়েছেন।