নেপালে ভূমিধস জয় পেল বালেন শাহের দল

চরচা ডেস্ক
চরচা ডেস্ক
নেপালে ভূমিধস জয় পেল বালেন শাহের দল
কাঠমান্ডুর মেয়র বালেন্দ্র শাহ। ছবি: রয়টার্স

নেপালের সাধারণ নির্বাচনে ভূমিধস জয় পেয়েছে বালেন্দ্র শাহের মধ্যপন্থী দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি)। আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ৫ মার্চ অনুষ্ঠিত এই নির্বাচনটি ছিল হিমালয় কন্যা নেপালের জেন-জি নেতৃত্বাধীন রক্তক্ষয়ী বিক্ষোভের পর প্রথম ভোট। গত সেপ্টেম্বরে দুর্নীতিবিরোধী ওই বিক্ষোভে ৭৭ জন নিহত হন এবং তৎকালীন সরকারের পতন ঘটে।

নেপালের সাংবিধানিক বিশেষজ্ঞ পূর্ণ মান শাক্য বলেন, ‘‘যদি সবকিছু ঠিকঠাক থাকে, তবে আমরা আশা করতে পারি যে এটি আগামী পাঁচ বছরের জন্য একটি স্থিতিশীল সরকার উপহার দেবে।’’

নেপালের নির্বাচন কমিশন বৃহস্পতিবার জানিয়েছে, শাহের দল রাষ্ট্রীয় স্বতন্ত্র পার্টি (আরএসপি) ২৭৫ সদস্যের পার্লামেন্টে ১৮২টি আসনে জয়লাভ করেছে, যা গত ছয় দশকের বেশি সময়ের মধ্যে কোনো দলের পাওয়া বৃহত্তম সংখ্যাগরিষ্ঠতা।

সম্পর্কিত