
বৃহস্পতিবারের হামলার ঘটনায় যা বলল প্রথম আলো–ডেইলি স্টার
ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার শুক্রবার প্রকাশিত হয়নি। এ ব্যাপারে কী বলছে দৈনিক দুটি?

জুলাই জাতীয় সনদ-২০২৫ বাস্তাবায়নের প্রক্রিয়া সংক্রান্ত কিছু বিষয় এখনো অস্পষ্ট বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন। ফলে সনদ সাক্ষরের মুহুর্তে এসে তা কিছু সংশয় তৈরি করেছে বলে মন্তব্য করেন তিনি।
বুধবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনে জরুরি বৈঠকে তিনি বলেন, ‘কিন্তু শেষ মুহূর্তের কিছু বিষয় আমাদের মধ্যে সংশয়ের জায়গা তৈরি করেছে। আসলে জাতিকে অস্পষ্ট রেখে কোনো উদ্যোগ সফল করা সম্ভব নয়। আমরা জুলাই ১৬ তারিখে যে খসড়াটি পেয়েছি, সেখানে ‘নোট অফ ডিসেন্ট’-এর বিষয়গুলো পরিষ্কার করা হয়নি।’
‘নোট অব ডিসেন্ট'গুলোকে একটি সঙ্গার আওতায় আনার দাবি জানিয়ে তিনি বলেন, ‘নোট অফ ডিসেন্ট’-এর একটি সংজ্ঞা প্রয়োজন, এবং যেভাবে সেগুলো বাস্তবায়ন করা হবে, সে পথনকশা স্পষ্ট হওয়া প্রয়োজন।’
আখতার হোসেন বলেন, ‘আমাদের মূল লক্ষ্য— জুলাই সনদের বাস্তবায়নের পথকে পরিষ্কার করা, তারপরই আমরা সনদ স্বাক্ষরের দিকে অগ্রসর হবো। সব কিছু পরিষ্কার হওয়ার পর যদি সনদ স্বাক্ষরিত হয়, তবে সেটিই হবে আমাদের সাফল্য।’

ভাঙচুর ও অগ্নিসংযোগের শিকার দৈনিক প্রথম আলো ও ইংরেজি দৈনিক দ্য ডেইলি স্টার শুক্রবার প্রকাশিত হয়নি। এ ব্যাপারে কী বলছে দৈনিক দুটি?

অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের সেপ্টেম্বর মাসে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন গঠন করা হয়। ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক করা হয় স্নিগ্ধকে।

“কমিশনের লক্ষ্য হলো ১০ তারিখের মধ্যে সরকারের কাছে সুনির্দিষ্ট সুপারিশ পেশ করা।”

ডেমোক্র্যাটদের পক্ষ থেকে, কংগ্রেসম্যান বিল ফস্টার শাটডউনের জন্য রিপাবলিকানদের দায়ী করে বলেন, “রিপাবলিকানরা আলোচনায় না বসলে দেশের পরিবারগুলোকে এর মূল্য দিতে হবে।”