৯৭১ সালের ২৫ মার্চ রাত! পাকিস্তানি সেনারা ততক্ষণে ঢাকার বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েছে। ‘অপারেশন সার্চ লাইট’ নাম দিয়ে মেতেছে মানুষ হ/ত্যায়। ঢাকার মানুষ ভয়ার্ত। অনেকে নিহত, আহত, অনেকেই বন্দী।
১৯৭১ সালের ২৫ মার্চ কালরাত্রি স্মরণে সাংস্কৃতিক সংগঠন প্রাচ্যনাটের ‘লালযাত্রা’। লালযাত্রা শুরু হয় ঢাকার বিশ্ববিদ্যালয়ের স্বোপার্জিত স্বাধীনতা চত্বর থেকে। শেষ হয় স্মৃতি চিরন্তনে গিয়ে।
১৯৭১ সালের ২৫ মার্চ রাতে উন্মত্ত বর্বরতায় ঢাকার মানুষের ওপর ঝাঁপিয়ে পড়েছিল পাকিস্তানি হানাদার বাহিনী। অপারেশন সার্চ লাইট নাম দিয়ে শুরু হয়েছিল ইতিহাসের নৃশংসতম গণহত্যা। সেই গণহত্যার নেপথ্যে ছিলেন লেফটেন্যান্ট জেনারেল টিক্কা খান, যাকে বলা হতো বেলুচিস্তানের কসাই।

১৯৭১ সালের মার্চ ছিল পাকিস্তানের ইতিহাসের সবচেয়ে বিপজ্জনক রাজনৈতিক সন্ধিক্ষণ। নির্বাচনী রায় অস্বীকার ও ক্ষমতা হস্তান্তরে গড়িমসিই সংঘাতকে অনিবার্য করে তোলে। অপারেশন সার্চলাইটের মধ্য দিয়ে জন্ম নেয় স্বাধীন বাংলাদেশের রক্তাক্ত অধ্যায়।