
আগামী পাঁচ-সাত দিনের মধ্যে শিশু রামিসা হত্যার বিচার সম্পন্ন হবে বলে আশাপ্রকাশ করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি জানান, বিশেষ আদালত বসিয়ে এই বিচারকাজ শেষ করা হবে।

দেশে ধর্ষণের মতো ঘটনা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে–বললে কি ভুল বলা হবে? মনে হয় না। পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি হয়তো বোঝা যাবে। পাশাপাশি আরেকটি প্রশ্নও তোলা দরকার যে, ধর্ষণ বা এ ধরনের ঘটনা আলোড়ন তোলার পর বিচারের দাবির নামে যেসব প্রস্তাব আসছে–তা কি অনেকটা লোকরঞ্জনবাদে আক্রান্ত?

বাংলাদেশে সম্প্রতি শিশুদের ওপর ঘটে যাওয়া নৃশংসতার ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছে ইউনিসেফ। সংস্থাটি জানায়, কন্যা ও শিশু সন্তানদের ধর্ষণ এবং হত্যার মতো জঘন্য অপরাধগুলো ঘটেছে এমন সব স্থানে, যেখানে তাদের সবচেয়ে নিরাপদ থাকার কথা ছিল।

অপরাধীর বিচার এবং সেই বিচারের রায় থেকে শুরু করে বিচিত্র সব সাজার তালিকা দেওয়া থেকে শুরু করে সাজা কার্যকরের নানা তরিকা পর্যন্ত বাতলে দেওয়া হচ্ছে সামাজিক যোগাযোগমাধ্যমে। আজকের দুনিয়ার পুলিশ, গোয়েন্দা, বিচারালয় থেকে শুরু করে কবরখানা পর্যন্ত সবকিছুই তো এখন সামাজিক মাধ্যম। কে তাকে রুখবে?

শিশু রামিসাকে ধর্ষণের পর হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় আসামিপক্ষে ঢাকা আইনজীবী সমিতির কোনো আইনজীবী মামলা পরিচালনা করবেন না।

রাজধানীর পল্লবীতে নৃশংস হত্যাকাণ্ডের শিকার রামিসার পরিবারের সঙ্গে দেখা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। গতকাল বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রী পল্লবীর বাসায় গিয়ে রামিসার বাবা-মায়ের সাথে দেখা করেন।

রামিসার হত্যাকাণ্ড চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল, এসব শেখানো-পড়ানোতেও সব সময় রক্ষা হয় না। কারণ অপরাধীরা প্রতিনিয়ত সাপের খোলসের মতো পদ্ধতি বদলাচ্ছে। তবে হ্যাঁ, লাভ হতো, যদি আমরা সমাজটাকে শেখাতে পারতাম, শোধরাতে পারতাম।

রাজধানীর পল্লবীতে সাত বছরের শিশু রামিসা আক্তার হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার, সর্বোচ্চ শাস্তি নিশ্চিত এবং শিশু সুরক্ষায় কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে বাংলাদেশ ইসলামি ছাত্রসেনার ঢাকা মহানগর শাখা।

রাজধানীর গেন্ডারিয়ার কে বি রোড লোহারপুল এলাকার দুর্বৃত্তের ছুরিকাঘাতে মোহাম্মদ সিয়াম (২০) নামে এক যুবক নিহত হয়েছেন। সিয়াম পল্টন এলাকায় একটি ট্রাভেলস কোম্পানিতে চাকরি করতেন।

রাজধানীর খিলগাঁওয়ের সিপাহীবাগে একটি বহুতল ভবন থেকে পড়ে মো. হাবিবুর রহমান (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি ওই বাসার নিরাপত্তা কর্মী ছিলেন।

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বিএনপি নেতা-কর্মীদের মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে ছৈয়দা খাতুন (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছেলে আব্দুর রহমানকে ‘ছাত্রলীগ কর্মী’ দাবি করে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ করেছে তার পরিবার।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল চৌদ্দবারের মতো পিছিয়েছে। আগামী ৭ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।

বাংলাদেশের মাটি উর্বর। এ কারণেই এই দেশকে ঐতিহাসিকভাবেই সুজলা, সুফলা, শস্য–শ্যামলা বলে থাকেন কবি, সাহিত্যিকেরা। তবে উর্বর এই দেশে গত কয়েক বছর ধরেই ধানের চেয়ে বেশি চাষ হচ্ছে ঘৃণার। ফলনও অনেক। এতটাই যে, আমাদের বাংলাদেশ এখন পরিণত হয়েছে মানুষ মরলে উল্লাসে হা হা দেওয়া দেশে!

পারিবারিক সহিংসতার যত খবর, তার অধিকাংশের নেপথ্যে মেলে মাদক সংশ্লিষ্টতার তথ্য। গাজীপুরের ওই নৃশংস হত্যার পরও প্রতিবেশীদের অভিযোগ, প্রাইভেটকার চালক গৃহকর্তা ফোরকানও ছিলেন মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতেন তিনি।

কুষ্টিয়ার মিরপুর থানায় মাদকসহ আটক হওয়া এক আসামিকে ছাড়ানোর জন্য তদবির করতে গিয়ে বিপাকে পড়েছেন বিএনপি ও জামায়াতে ইসলামীর পাঁচ নেতা-কর্মী।

গাজীপুরের কাপাসিয়ায় একটি ঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ওই বাড়িতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

ভারপ্রাপ্ত কমিশনার বলেন, “কোনো অপরাধ যেন থানা এলাকায় সংঘটিত হতে না পারে, সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।”

আমেরিকায় হত্যার শিকার বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদ লিমন ও নাহিদা সুলতানা বৃষ্টিকে মরণোত্তর ডক্টরেট ডিগ্রি দিচ্ছে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব সাউথ ফ্লোরিডা (ইউএসএফ)। সেই সঙ্গে এই দুই শিক্ষার্থীর স্মরণে গ্র্যাজুয়েশন অনুষ্ঠানে নিরবতা পালন করা হবে।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল আহমেদ লিমনের মরদেহ দেশে এসেছে। আজ সোমবার সকাল ৮টা ৪৭ মিনিটে তার মরদেহবাহী উড়োজাহাজটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যে দক্ষিণ ফ্লোরিডা বিশ্ববিদ্যালয়ে (ইউএসএফ) নৃশংস হত্যাকাণ্ডের শিকার বাংলাদেশি পিএইচডি শিক্ষার্থী জামিল লিমনের মরদেহ দেশের উদ্দেশে পাঠানো হয়েছে। আগামীকাল সোমবার সকাল ৮টা ৪০ মিনিটে মরদেহ ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে।

টিটন হত্যার পেছনে একাধিক মোটিভ ধরে কাজ করছে পুলিশ ও গোয়েন্দারা। মূল শুটার ধরা না পড়লে সুনির্দিষ্ট কারণ নিশ্চিত হওয়া সম্ভব নয় বলে জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা। তবে এই হত্যাকাণ্ডে একাধিক সন্ত্রাসী গ্রুপের স্বার্থ হাসিল হয়েছে বলেও জানিয়েছেন তদন্ত সংশ্লিষ্টরা।