
পুলিশ বলছে, ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করা হয়েছে। শিশুটির মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর ধর্ষণের বিষয়টি নিশ্চিত হওয়া যাবে।

রাজধানীর মিরপুর শাহ আলী মাজারে হামলার প্রতিবাদে ১৭ মে (২০২৬) মাজারে সামনে বিক্ষোভ সমাবেশের আয়োজন করে সাধুগুরুভক্ত, ওলি-আউলিয়া আশেকান পরিষদ ও ভাববৈঠকী।

ক্যারিবিয়ান অঞ্চলের দেশ কিউবায় যে কোনো সময় অভিযান চালাতে পারে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সাম্প্রতিক মন্তব্য থেকে এমন আভাস পাওয়া যাচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস।

হান্টাভাইরাস নিয়ে আতঙ্ক এখনো শেষ হয়নি। স্পেনের তেনেরিফে দ্বীপে আটকে পড়া একটি ক্রুজ শিপে হান্টাভাইরাস প্রাদুর্ভাবের পর বিশাল উদ্ধার কাজ শেষ হয়েছে। বিশ্ব স্বাস্থ্য কর্মকর্তাদের তত্ত্বাবধানে স্পেন, ফ্রান্স, যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের নাগরিকদের সামরিক নিরাপত্তায় নিজ দেশে ফিরিয়ে নেওয়া হচ্ছ।

রাজধানী ঢাকায় চাঁদাবাজ, মাদক কারবারি, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়া চক্রের বিরুদ্ধে বিশেষ সাঁড়াশি অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত ১ মে থেকে চার শ্রেণির অপরাধীদের বিরুদ্ধে এই অভিযান জোরদার করা হয়েছে বলে জানান ডিএমপি কমিশনার মো. সরওয়ার।

স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “মাদকদ্রব্য নিয়ন্ত্রণ (সংশোধিত) আইন অনুযায়ী, সিসা (খ) শ্রেণির মাদকদ্রব্য হিসেবে তফসিলভুক্ত। বর্তমান গণতান্ত্রিক সরকার মাদককে জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত করে নির্বাচনী ইশতেহারে স্পষ্ট প্রতিশ্রুতি দিয়েছে।”

র্যাব জানায়, কল্যাণপুরে এক হাসপাতালের উদ্যোক্তার কাছে চাঁদা দাবির অভিযোগে ছায়া তদন্ত শুরু হয়েছে। অভিযোগ প্রমাণিত হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।

৯ এপ্রিল (২০২৬) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

৯ এপ্রিল (২০২৬) রাজধানীর বায়তুল মোকাররম মসজিদের দক্ষিণে ফুটপাতে হকার উচ্ছেদ অভিযান চালিয়েছে ডিএসসিসি। ভিডিও: হাসান জোবায়েদ সজিব

ইরানে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধারে পরিচালিত অভিযানে যুক্তরাষ্ট্রের আরও একটি বিমান ভূপাতিত করার দাবি করেছে তেহরান। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স নিউজ জানিয়েছে, ধ্বংস হওয়া বিমানটি মার্কিন বিমান বাহিনীর ‘সি-১৩০’ শ্রেণির একটি পরিবহন বিমান।

ইরানের আকাশসীমায় দুটি মার্কিন যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার পর নিখোঁজ ক্রু সদস্যকে নিয়ে উত্তেজনা তুঙ্গে। উদ্ধার অভিযানে মার্কিন দলগুলো গুলিবর্ষণের শিকার হলেও খুজেস্তান প্রদেশে তল্লাশি অব্যাহত রয়েছে। এর মধ্যেই নিখোঁজ সেনাকে জীবিত ধরতে পারলে বড় পুরস্কারের ঘোষণা দিয়েছে ইরান।

ইরান ও পারস্য উপসাগরের আকাশে বিধ্বস্ত মার্কিন যুদ্ধবিমানের নিখোঁজ এক ক্রু সদস্যকে (পাইলট) খুঁজে বের করতে মরিয়া হয়ে উঠেছে দুই পক্ষই।

গ্রেপ্তাররা হলেন সাতক্ষীরা সদরের রামনগর গ্রামের মো. মুকুল হোসেন এবং বৈকারি গ্রামের মো. শিমুল মোড়ল।

ট্রাফিক মিরপুর বিভাগ সূত্রে জানা যায়, পল্লবী জোনে মিরপুর ১০ থেকে মিরপুর ১২ এলাকায় পরিচালিত অভিযানে ১৬ টি মামলায় ৫৫ হাজার টাকা জরিমানা করা হয় এবং রাস্তা দখলমুক্ত করা হয়।

ইরান কোনো চুক্তিতে রাজি না হলেও দেশটিতে চলমান সামরিক অভিযান আগামী দুই থেকে তিন সপ্তাহের মধ্যে শেষ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এই সময়সীমার কথা জানান।

পেন্টাগনের পক্ষ থেকে ইরানে কয়েক সপ্তাহের জন্য স্থল অভিযান পরিচালনার জোর প্রস্তুতি নেওয়া হচ্ছে বলে এক প্রতিবেদনে জানিয়েছে যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট।

২০ ঘণ্টা সাইকেল চালিয়ে রংপুর থেকে ঢাকায় এসেছেন মোবাশ্বের আলী। কম খরচে ঢাকা শহর ঘুরে দেখাই তার মূল উদ্দেশ্য। শাহবাগ এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব

ডোনাল্ড ট্রাম্প যে ইরানে যুদ্ধ শুরু করেছেন, তা ইতোমধ্যেই অতিরিক্ত চাপে থাকা আমেরিকান সশস্ত্র বাহিনীর ওপর আরও চাপ বাড়াবে। ফলে তারা এশিয়ায় সম্ভাব্য সংঘাতের জন্য কম প্রস্তুত থাকবে। অপারেশন ‘এপিক ফিউরি’-এর প্রভাব বহু বছর স্থায়ী হতে পারে।

দীর্ঘমেয়াদি মহাকাশ অভিযানে নভোচারীদের সুস্থ রাখতে তৈরি হচ্ছে নতুন ডিভাইস HIFIm। এটি ব্যবহার করে শূন্য মহাকর্ষেও শতাধিক ধরনের ব্যায়াম করা সম্ভব। ছোট ও বিদ্যুৎবিহীন এই প্রযুক্তি ভবিষ্যতের মহাকাশ মিশনে কাজে লাগতে পারে।

ইরানের বিরুদ্ধে আমেরিকার চলমান সামরিক অভিযানে প্রতি ২৪ ঘণ্টায় খরচ হচ্ছে প্রায় ৭৭ কোটি ৯০ লাখ ডলার, যা অনেক দেশের বার্ষিক প্রতিরক্ষা বাজেটের চেয়েও বেশি। এই যুদ্ধে কী হচ্ছে, কী হতে চলেছে শুনুন নিরাপত্তা বিশ্লেষক মেজর জেনারেল (অব.) ড. মো. নাঈম আশফাক চৌধুরীর বিশ্লেষণে।

চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর (ছিন্নমূল/আলীনগর) এলাকায় সন্ত্রাসীদের আস্তানা ও অবৈধ অস্ত্র তৈরির কারখানায় এক বিশাল অভিযান পরিচালনা করেছে যৌথবাহিনী।

১৮৩৯ সালে জন লয়েড স্টিফেনস ও ফ্রেডরিক ক্যাথারউড মধ্য আমেরিকার জঙ্গলে অভিযান চালান। তাদের অনুসন্ধানে কোপান ও পালেনকের মতো মায়া সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন সামনে আসে। পরবর্তীতে তাদের বই বিশ্বের সামনে আমেরিকার প্রাচীন সভ্যতার গুরুত্ব তুলে ধরে।