
একাধিক যুদ্ধের উদ্দেশ্য বিশ্ব ব্যবস্থায় তার হারানো প্রভাব ফিরিয়ে আনা। যুদ্ধই সেখানে একমাত্র সমাধান। তবে সাম্প্রতিককালের যুদ্ধ উপনিবেশ নিয়ে নয়। এ যুদ্ধ খনিজ সম্পদ এবং বিশ্ব অর্থনীতি নিয়ন্ত্রণের যুদ্ধ। সেদিক থেকে যদি ভাবি তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হয়তবা ইতিমধ্যে শুরু হয়ে গেছে।

ডিজিটাল ঋণ বাংলাদেশের আর্থিক খাতের জন্য একটি বড় বাঁকবদলের ইঙ্গিত দিচ্ছে। এটি যেমন ব্যাংকিং সেবার বাইরে থাকা জনগোষ্ঠীকে আর্থিক ব্যবস্থার আওতায় আনতে পারে, তেমনি অনিয়ন্ত্রিত হলে নতুন ধরনের আর্থিক সংকটও তৈরি করতে পারে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, জরিমানা সুদের সর্বোচ্চ হার ১ দশমিক ৫ শতাংশ থেকে কমিয়ে ০ দশমিক ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে।

বাংলাদেশ স্টার্টআপ ইনভেস্টমেন্ট কোম্পানি নিয়ে অর্থমন্ত্রী জানান, প্রতিষ্ঠানটি যে পরিমাণ মূলধন নিয়ে যাত্রা শুরু করেছে, ভবিষ্যতে তা আরও বৃদ্ধি পাবে। এটি কেবল একটি বিনিয়োগ প্রতিষ্ঠান নয়, বরং দেশের সামগ্রিক স্টার্টআপ ইকোসিস্টেমকে দৃশ্যমান করার একটি প্ল্যাটফর্ম।
দেশে মূল্যস্ফীতি আবারও ৯ শতাংশের ওপরে উঠেছে। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) জানিয়েছে, গত মাসে সার্বিক মূল্যস্ফীতি ৯ শতাংশ অতিক্রম করেছে, যার প্রধান চাপ এসেছে খাদ্যপণ্যের দামের ঊর্ধ্বগতির কারণে।

রেমিট্যান্স বাড়লে ডলারের সরবরাহ বাড়ে, যা বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে এবং আমদানি ব্যয় মেটাতে কিছুটা সুবিধা দেয়। তবে রপ্তানি আয়, আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপসহ সামগ্রিক সূচকের ওপরই বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতি নির্ভর করে।

রাজস্ব ব্যবস্থাপনায় ব্যাপক পরিবর্তনের ইঙ্গিত দিয়ে এনবিআর চেয়ারম্যান বলেন, আগামী বছর থেকে করপোরেট করের রিটার্ন অনলাইনে দাখিল করা যাবে এবং কর ফেরত বা রিফান্ড প্রদানের ব্যবস্থাও সম্পূর্ণ অনলাইন করার প্রক্রিয়া শেষ পর্যায়ে রয়েছে।

২০০৮ সালে লেম্যান ব্রাদার্সের পতন বিশ্বজুড়ে কি ভয়াবহ আর্থিক মন্দার সূত্রপাত করেছিল, তা তো সবাই জানে। তখনকার সেই আলোচিত বৈশ্বিক ভারসাম্যহীনতা কিন্তু আবারও ফিরে এসেছে। আর একে কেন্দ্র করে শুরু হয়েছে নতুন এক বিশ্লেষণধর্মী তৎপরতা।
দেশের অর্থনীতিই বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী কি পারবেন এতে নেতৃত্ব দিতে? আগামী ৫ বছরে মূল ও সুদ মিলিয়ে ২৬ বিলিয়ন ডলার কি বাংলাদেশ পরিশোধ করতে পারবে? দ্রব্যমূল্য থেকে শুরু করে কর্মসংস্থান–এত চ্যালেঞ্জ কি বিএনপি সরকার মোকাবিলা করতে পারবে? ইরান যু*দ্ধের কী অভিঘাত পড়বে বাংলাদেশের অর্থনীতিতে?

ডিজেলের মজুত কম হওয়ায় সরবরাহ চাপ তৈরির আশঙ্কা রয়েছে। অকটেন ও ফার্নেস অয়েল আপাতত স্থিতিশীল হলেও এলএনজি আন্তর্জাতিক সরবরাহের ওপর নির্ভরশীল, যা জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রে সতর্কতার তাগিদ দিচ্ছে।

মিয়ানমার সরকার ও আরাকান আর্মির মধ্যে পূর্ণ মাত্রার যুদ্ধ শুরু হওয়ায় দ্বিপাক্ষিক বাণিজ্যে বড় ধরনের ধস নেমেছে। আরাকান আর্মি রাখাইন রাজ্যের নিকটবর্তী নাফ নদী দিয়ে সব ধরনের নৌযান চলাচলের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে। এছাড়া তারা মিয়ানমারের মূল ভূখণ্ড থেকে আসা বাংলাদেশগামী পণ্যবাহী জাহাজগুলো

ঈদের কেনাকাটা শুরু হয়ে গেলেও, পুরোপুরি এখনো জমে ওঠেনি। বিক্রেতার আশায় আছেন, কয়েকদিনের মধ্যেই বিপণি বিতানগুলোতে ক্রেতাদের সমাগম বাড়বে। ঈদের পোশাক হিসেবে শাড়ি অনেকের প্রথম পছন্দ। তবে ক্রেতারা জানালেন, আগের তুলনায় শাড়ির দাম বেড়েছে।

এলডিসি উত্তরণ নিয়ে তাসকীন আহমেদ বলেন, এলডিসি থেকে বেরিয়ে এলে রপ্তানি ৫.৫–৭% কমতে পারে–যার পরিমাণ প্রায় ২.৭ বিলিয়ন ডলার। তিনি অন্তত তিন বছর উত্তরণ প্রক্রিয়া স্থগিতের দাবি জানান।

এই নির্বাচনের আরেকটি দিক হলো জামায়াতে ইসলামীর পুনরুত্থান। স্বাধীনতার পর থেকে বাংলাদেশের রাজনীতি মূলত বিএনপি ও আওয়ামী লীগের দ্বিদলীয় কাঠামোর মধ্যেই ছিল। কিন্তু ২০২৬ সালের নির্বাচনে ইসলামী দল জামায়াতে ইসলামীর উত্থান নতুন বাস্তবতা তৈরি করেছে।

গ্রাহকরা প্রথম গুগল পে লেনদেনে পাবেন ২০% ক্যাশব্যাক এবং দ্বিতীয় ও তৃতীয় লেনদেনে ১০% ক্যাশব্যাক। শর্তসাপেক্ষে এই সুবিধা চলবে আগামী ৩১ মার্চ পর্যন্ত।

বিশ্বজুড়ে মূল্যস্ফীতি এখন প্রায় সব দেশেরই বড় সমস্যা। নিত্যপ্রয়োজনীয় পণ্য কিনতে হিমশিম খাচ্ছেন সাধারণ মানুষ। অথচ এই কঠিন সময়েও উল্টো চিত্র দেখা যাচ্ছে সৌন্দর্যবর্ধক পণ্যের বাজারে, যা অর্থনৈতিক বিশ্লেষকদের দৃষ্টি কেড়েছে।

তিনি বলেন, ”অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে তুলনামূলকভাবে স্থিতিশীল রাখতে সক্ষম হয়েছে এবং এ সময়ে অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হয়েছে।”

সব ধরনের জ্বালানি তেলের দাম সমন্বয় করেছে সরকার। বিশ্ববাজারে জ্বালানি তেলের মূল্য ওঠানামার সঙ্গে সামঞ্জস্য রেখে স্বয়ংক্রিয় পদ্ধতিতে এই দাম পুনর্নির্ধারণ করা হয়।

জাকির আহমেদ খান বলেন, কৃষিতে কাঠামোগত চ্যালেঞ্জ মোকাবিলা ছাড়া অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি সম্ভব নয়। পিকেএসএফ ও বিএআরসি যৌথভাবে শুধু চলমান কার্যক্রম নয়, নতুন উদ্ভাবনী উদ্যোগ গ্রহণ করবে, যা কৃষক ও কৃষি অর্থনীতিতে বাস্তব ইতিবাচক প্রভাব ফেলবে।

এছাড়া ২১ ক্যারেট মানের প্রতি ভরি স্বর্ণের দাম বেড়ে হয়েছে ২ লাখ ৭২ হাজার ৯৯৬ টাকা। আর ১৮ ক্যারেটের প্রতি ভরির দাম বেড়ে হয়েছে ২ লাখ ৩৩ হাজার ৯৯৮ টাকা। আর সনাতন পদ্ধতির প্রতি ভরির দর বেড়ে হয়েছে ১ লাখ ৯৩ হাজার ৩৯ টাকা।

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘যুক্তরাষ্ট্রের কারণেই কানাডা টিকে আছে।’ তবে ট্রাম্পের সেই মন্তব্য প্রত্যাখ্যান করেছেন কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নি। সুইজারল্যান্ডের দাভোসে বিশ্ব অর্থনৈতিক ফোরামের বার্ষিক সম্মেলনে দুই নেতার প্রকাশ্যে বাগযুদ্ধ পর এমন বক্তব্য দিলেন কার্নি। কী হতে যাচ্ছে বিশ্ব

দেশের বাজারে ফের বাড়ানো হয়েছে স্বর্ণের দাম। যে দাম পৌঁছেছে ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। বাংলাদেশ জুয়েলার্স সমিতির (বাজুস) ঘোষণা অনুযায়ী ২২ ক্যারেট স্বর্ণের দাম ২ লাখ ৬৯ হাজার ৭৮৮ টাকা। যা আজ থেকেই কার্যকর হয়েছে।