
অস্ট্রেলিয়াসহ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপ রাষ্ট্রগুলোতে অনেক কাজের সুযোগ রয়েছে। এ সুযোগ কাজে লাগাতে হলে দুটি বিষয়ে দক্ষতা থাকা চাই। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলো দক্ষ মানবসম্পদ তৈরি করতে পারলে এ সুযোগ কাজে লাগানো যাবে। পাশাপাশি তরুণদেরও বেশ কিছু বিষয়ের দিকে নজর দিতে হবে।

২০০৩ সালের মুলতান টেস্টের শেষ দিনের খেলা শুরুর আগেই বাংলাদেশে উৎসবের আমেজ তৈরি হয়ে গিয়েছিল। ক্রিজে ইনজামাম-উল-হকের মতো ব্যাটসম্যান থাকলেও পাকিস্তান যে ম্যাচটা জিতে যেতে পারে, সেই বাস্তবতা যেন সবাই ভুলেই গিয়েছিল।

অস্ট্রেলিয়ার সিডনির দক্ষিণ-পশ্চিমের ক্যাম্পবেল টাউন এলাকায় স্ত্রী ও দুই সন্তানকে হত্যার অভিযোগে ৪৭ বছর বয়সী এক প্রবাসী বাংলাদেশিকে গ্রেপ্তার করা হয়েছে। খবর সিডনি মর্নিং হেরাল্ডের।

অস্ট্রেলিয়া, ইউরোপ, বাংলাদেশ ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল–বিশেষ করে ফিজিতে নৈতিক নিয়োগ ও দীর্ঘমেয়াদি কর্মশক্তি উন্নয়নের পক্ষে কাজ করে আসছেন মাকসুদার রহমান।

সম্প্রতি বিদেশি দূতাবাস, হাইকমিশন ও অন্যান্য কর্তৃপক্ষের ভিসাপ্রক্রিয়ায় প্রয়োজনীয় ভিসা বন্ড ও ফেরতযোগ্য সিকিউরিটি ডিপোজিটের অর্থ বিদেশে পাঠানোর অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন এই সিদ্ধান্তের ফলে বিদেশগামী বাংলাদেশি নাগরিকদের ভিসা প্রক্রিয়া আরও সহজ হবে।

সিডনি থেকে ৫৫০ কিলোমিটার দক্ষিণে নিউ সাউথ ওয়েলসের গ্রামীণ আসন ফ্যারার-এ উপনির্বাচনে ওয়ান নেশনের প্রার্থী ডেভিড ফার্লি ৩৯ শতাংশ ভোট পেয়ে জয়ী হন। এই জয়ের ফলে ওয়ান নেশন পার্টি নিম্নকক্ষে একটি আসন পেল।

স্থানীয় আদিবাসী নেতা রবিন গ্রানিটস সবাইকে শান্ত থাকার এবং আইনকে নিজের হাতে তুলে না নেওয়ার অনুরোধ জানিয়ে বলেন, “এই ব্যক্তি ধরা পড়েছে, এখন আমাদের উচিত বিচার প্রক্রিয়াকে তার নিজস্ব গতিতে চলতে দেওয়া। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে হিরো সাজা বা বিশৃঙ্খলা সৃষ্টি করার সময় নয়।”

দক্ষিণ-পূর্ব এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ সামুদ্রিক পথ মালাক্কা প্রণালিতে জাহাজ চলাচলের ওপর টোল আরোপের সম্ভাবনার কথা তুলে দ্রুতই সেই প্রস্তাব থেকে সরে দাঁড়াল ইন্দোনেশিয়া।

বিশ্বের বিভিন্ন দেশের মানুষের বুদ্ধিবৃত্তিক সক্ষমতা যাচাইকারী প্রতিষ্ঠান ‘ইন্টারন্যাশনাল আইকিউ টেস্ট’ তাদের ২০২৬ সালের বার্ষিক প্রতিবেদন প্রকাশ করেছে। এবারের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, গড় বুদ্ধিমত্তার স্কোরে বাংলাদেশ প্রতিবেশী দেশ পাকিস্তানের চেয়ে এগিয়ে থাকলেও ভারতের তুলনায় কিছুটা পিছিয়ে রয়েছে।

অস্ট্রেলিয়ার সাম্প্রতিক রাজনীতিতে সবচেয়ে বিভাজনমূলক ঘটনাগুলোর একটি হলো সাবেক যুদ্ধনায়ক বেন রবার্টস-স্মিথকে ঘিরে তৈরি হওয়া বিতর্ক। একসময় যিনি দেশের সর্বোচ্চ সামরিক সম্মান ‘ভিক্টোরিয়া ক্রস’প্রাপ্ত বীর হিসেবে জাতীয় গৌরবের প্রতীক ছিলেন, এখন তিনি যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্ত।

ভিসা আবেদনকারী যাচাইকৃত তথ্য ও সংশ্লিষ্ট দেশের সরকারি চ্যানেলের মাধ্যমে সব ধরনের ভিসাসংক্রান্ত কার্যক্রম সম্পন্ন করার আহ্বান জানানো হয়েছে।

ভিসা বাতিলের কারণ হিসেবে সাম্প্রতিক কোনো বক্তব্যকে দায়ী করা সম্পূর্ণ অসত্য–কারণ এখনো পর্যন্ত আমি অস্ট্রেলিয়াতে কোনো বক্তব্যই দিইনি।

অস্ট্রেলিয়া থেকে ৬১ হাজার ৯৯৭ টন এলএনজি বহনকারী ‘এইচএল পাফিন’ ট্যাংকার ইতোমধ্যে কুতুবদিয়া উপকূলে পৌঁছেছে।

অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ১৪৪৭ হিজরি সালের রমজান মাস আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। সেই অনুযায়ী ২০ মার্চ (শুক্রবার) অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং শাওয়াল মাস শুরু হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

এশিয়ান কাপের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান ৯। চীনের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ নারী দলকে নিয়ে প্রত্যাশার মাত্রা বাড়িয়েছিল। তবে আজ উত্তর কোরিয়ার বিপক্ষে হারের ব্যবধানটা বড়ই। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯৩ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৫-০ গোলে হেরেছে

চীনের অস্ট্রেলীয় কোচ আন্তে মিলিচিচও ম্যাচ শেষে স্বীকার করেছেন নিজের চমকে যাওয়ার কথা। তিনি নাকি সবচেয়ে অবাক হয়েছেন খেলোয়াড় তালিকায় বাংলাদেশের গোলকিপারের নাম দেখে। অস্ট্রেলীয় কোচ তো অবাক হবেন-ই। অবাক হয়েছেন বাংলাদেশের ফুটবলপ্রেমীরাও

ম্যাচের ১৪তম মিনিটে তো বাংলাদেশের এগিয়ে যাওয়ারই কথা ছিল। বাঁম দিকের উইং ফাঁকা পেয়ে গিয়েছিলেন ঋতুপর্না চাকমা। শরীরের সঙ্গে লেপটে থাকা চীনা ডিফেন্ডারকে এড়াতে পারছিলেন। ওই অবস্থাতেই বাঁ পায়ের দূরপাল্লার শট নেন।

মঙ্গলবার খুব সম্ভবত বাংলাদেশ নারী দল নিজেদের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচটি খেলতে নামবে মঙ্গলবার, চীনের বিপক্ষে। সিডনির ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়ামে হবে খেলাটি।

ঘটনার পর অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবেনিজ গভীর উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, অস্ট্রেলিয়ানরা সহিংসতা চায় না। তারা চায় হত্যা বন্ধ হোক–হোক সে ফিলিস্তিনি বা ইসরায়েলি। কিন্তু কেউই চায় না এই সংঘাত হোক।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, কিছু বিক্ষোভকারী ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এবং পুলিশ তাদের পিছু হটাতে বলপ্রয়োগ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস ও পেপার স্প্রে ব্যবহার করা হয়।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জোট সরকারের অন্যতম শরিক দল তেলুগু দেশম পার্টির (টিডিপি) এই সাংসদের আনা বিলটি যদি আইনে পরিণত হয়, তবে তা ভারতের কয়েক কোটি কিশোর-কিশোরীর ইন্টারনেট ব্যবহারের ধরণ বদলে দেবে।

দুই বছরে যে বড় ধরনের পরিবরর্তন আনা যাবে, সে কথা বলব না। তবে আমার চেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশে ইউনিভারসিটি অফ ক্যানবেরার ক্যাম্পাসটি হলে আমাদের শিক্ষার্থীরা লাভবান হবেন।