
শিশুদের ছবি আঁকতে শেখাতে গিয়ে নানা হস্তশিল্পের পণ্য তৈরি শুরু করেন সাদিয়া স্বর্ণা। তার নিজের সন্তান রয়েছে, তাই ভাবলেন চাকরি না করে যদি ঘরে বসেই কিছু করা যায়—সেই ভাবনা থেকেই চারুশির জন্ম।

মো. সিরাজুল ইসলাম প্রায় ২৫ বছর ধরে ফুটপাতে টুপি বিক্রি করছেন। বিভিন্ন উৎসবকে সামনে রেখে তিনি বাংলাদেশের পতাকা আঁকা টিশার্ট বিক্রি করেন। গত বছরের ৫ আগস্ট সবচেয়ে বেশি টিশার্ট বিক্রি করেছেন তিনি। কিন্তু এখন আর বিক্রি হয় না।