
আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেন, আপনারা দেখেছেন বাংলাদেশে মানবাধিকার ইনডেক্সে আমরা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। আমরা এনফোর্সড ডিজঅ্যাপেয়ারেন্স (গুম) প্রায় শূন্যের কোঠায় নিয়ে এসেছি। মিথ্যা–গায়েবি মামলা করার সংস্কৃতি আমরা কমিয়ে এনেছি।

আসাদুজ্জামান বলেন, “সরকার আইনগতভাবে ফ্যাসিস্টদের বিচারে বদ্ধপরিকর। রক্তের সিঁড়ি বেয়ে ফ্যাসিস্টদের পতন ঘটানো হয়েছে। বাংলাদেশ এখন গণতান্ত্রিক অগ্রযাত্রার মহাসড়কে।”

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, “বিচারকদের সৎ থাকতেই হবে। চাকরির টাকায় কারও না পোষালে, চাকরি ছেড়ে ওকালতি করেন।”

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের চার কোটি ৬২ লাখ টাকার তিনটি গাড়ি ও এক কোটি ৬৩ লাখ টাকা মূল্যের ১৭ বিঘা জমি জব্দের আদেশ দিয়েছেন আদালত।