
দেশে ধর্ষণের মতো ঘটনা অনেকটা স্বাভাবিক হয়ে গেছে–বললে কি ভুল বলা হবে? মনে হয় না। পরিসংখ্যানের দিকে তাকালে বিষয়টি হয়তো বোঝা যাবে। পাশাপাশি আরেকটি প্রশ্নও তোলা দরকার যে, ধর্ষণ বা এ ধরনের ঘটনা আলোড়ন তোলার পর বিচারের দাবির নামে যেসব প্রস্তাব আসছে–তা কি অনেকটা লোকরঞ্জনবাদে আক্রান্ত?

শিশু রামিসা হত্যা মামলার বিচার কার্যক্রম দ্রুত ও সুষ্ঠুভাবে সম্পন্নের লক্ষ্যে বিশেষ পাবলিক প্রসিকিউটর (এসপিপি) নিয়োগ দিয়েছে সরকার। গতকাল শনিবার আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগ থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

খনো কি ঢালাও মামলা হচ্ছে না? আদালত কি নিরপেক্ষতা ও ন্যায়বিচার বজায় রাখতে পারছে? আইনজীবী সমিতির নির্বাচনের হালচাল ইত্যাদি নানা বিষয় নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

আজ সোমবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও তদন্ত সংস্থা সিআইডি প্রতিবেদন দাখিল না করায় ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলামের আদালত নতুন এ দিন ধার্য করেন। এ নিয়ে ৯৫ বারের মতো প্রতিবেদন দাখিলে সময় চাইল তদন্ত সংস্থা।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিল চৌদ্দবারের মতো পিছিয়েছে। আগামী ৭ জুন নতুন দিন ধার্য করেছেন আদালত।

রাজধানীর উত্তরায় বাবার সামনে থেকে দশম শ্রেণীর এক স্কুলছাত্রীকে জোরপূর্বক অপহরণের ঘটনায় গ্রেপ্তার লামিন ইসলামের (১৯) এক দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। আজ সোমবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুর রহমান তদন্ত কর্মকর্তার আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

মামলার অভিযোগ পত্রে বলা হয়েছে, বেনজীর আহমেদ তার দাখিল করা সম্পদ বিবরণীতে ৬ কোটি ৪৫ লাখ ৩৭ হাজার ৩৬৫ টাকার স্থাবর সম্পদ ও ৫ কোটি ৭৪ লাখ ৮৯ হাজার ৯৬৬ টাকার অস্থাবর সম্পদের ঘোষণা দেন। তবে তদন্তে তার নামে ৭ কোটি ৫২ লাখ ৬৮ হাজার ৯৮৭ টাকার স্থাবর এবং ৮ কোটি ১৫ লাখ ৩১ হাজার ২৬৪ টাকার অস্থাবর সম্পদের সাক্ষ্

মামলা দায়েরের পর গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নং সেক্টরের বাসা থেকে শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি।

মানহানির মামলায় হাইকোর্ট থেকে আগাম জামিন পেয়েছেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য মুফতি আমির হামজা। আজ সোমবার হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন।

আজ মঙ্গলবার এ মামলায় জামিন চেয়ে আসামি পক্ষের পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

জেমকন গ্রুপের পরিচালক যশোর-৩ আসনের সাবেক সংসদ সদস্য কাজী নাবিল আহমেদের ভাই কাজী ইনাম আহমেদের দশটি ব্যাংক হিসাব ফ্রিজ করার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে তার ক্রোক হওয়া স্থাবর ও ফ্রিজ হওয়া অস্থাবর সম্পদ দেখভালের জন্য প্রশাসক (রিসিভার) নিয়োগের আদেশ দেওয়া হয়েছে।

সন্ত্রাসবিরোধী আইনের সংশোধনী অধ্যাদেশ ২০২৫-এ আওয়ামী লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের বিধান রাখা হয়েছে। চরচার সঙ্গে কথা বলেছেন সংবিধান বিশেষজ্ঞ শাহদীন মালিক।

জুলাই গণ-অভ্যুত্থানে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদকে গুলি করে হত্যার অভিযোগে পুলিশের সাবেক দুই সদস্যকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সাল করিম মাসুদকে অস্ত্র আইনের মামলায় ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকার অতিরিক্ত মহানগর দায়রা জজ মাহমুদুল মোহসীন এ রায় ঘোষণা করেন

রাজধানীর গুলশান-২ এলাকায় অবৈধভাবে একটি ফ্ল্যাট গ্রহণের অভিযোগে শেখ রেহানার মেয়ে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও রাজউকের সাবেক সহকারী আইন উপদেষ্টা সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুদকের করা মামলা বিচারের জন্য বদলির আদেশ দিয়েছেন আদালত।

বৈষম্যবিরোধী আন্দোলন কেন্দ্রিক রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টা মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

সাবেক মন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য প্রয়াত সুরঞ্জিত সেনগুপ্ত হত্যাচেষ্টা মামলায় সিলেটের আদালতে হাজিরা দিয়েছেন শ্রম, কর্মসংস্থান, প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, হবিগঞ্জ পৌরসভার সাবেক মেয়র ও সংসদের সরকার দলীয় হুইপ জি কে গৌছ ও লুৎফুজ্জামান বাবর।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলায় ন্যাশনাল টেলিকমিউনিকেশন মনিটরিং সেন্টারের (এনটিএমসি) সাবেক মহাপরিচালক মেজর জেনারেল (অব) জিয়াউল আহসানের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। একইসঙ্গে তার ফ্রিজ হওয়া ব্যাংক হিসাব অবমুক্ত ও ক্রোক আদেশ হওয়া সম্পত্তি অবমুক্ত চেয়ে করা আবেদনও নামঞ্জুর করেছেন আদালত।

অভিযোগে আরও জানানো হয়েছে, বিবাদী পক্ষ বিভিন্ন দেশে শ্রমিক পাচার করে তাদের আটকে রাখা, কাজ না দেওয়া এবং বেতন না দিয়ে জোরপূর্বক শারীরিক ও মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। অনেক শ্রমিককে মানবেতর অবস্থায় শ্রম শোষণের শিকার হতে হয়েছে।

গণভোট ও জুলাই সনদকে চ্যালেঞ্জ করে করা রিটের বিপরীতে উচ্চ আদালতের দেওয়া আদেশ কী বলছে তা নিয়ে চরচার সঙ্গে আলোচনা করেছেন আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও এই আইনের প্রয়োগ ছিল চোখে পড়ার মতো। ২০২৫ সালের ২৮ আগস্ট ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘মঞ্চ ৭১’ আয়োজিত মুক্তিযুদ্ধবিষয়ক আলোচনা সভায় মব সৃষ্টি করে লাঞ্ছিত করা হয় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষকসহ নাগরিক সমাজের প্রতিনিধিদের।