
গোটা টুর্নামেন্ট জুড়েই ব্যাট করেছেন প্রায় ২৩৩ স্ট্রাইক রেটে। বৈভব সূর্যবংশীর ব্যাটিং মানেই যেন আগ্রাসনের প্রতিশব্দ। তবে রাজস্থান রয়্যালসের বাঁচা-মরার ম্যাচে নিষ্প্রভ রইলেন ভারতীয় এই বিস্ময়বালক। মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে জ্বলে উঠতে পারলেন না বৈভব সূর্যবংশী।
নাহিদ রানার উত্থান কি হঠাৎ করেই? বয়সভিত্তিক দল থেকেই কি গতির ঝড় তুলতেন নাহিদ রানা? বাংলাদেশের পেস বোলিংয়ের পাইপলাইন কেমন? কেন অতীতে ইনজুরিতে হারিয়ে যেতেন বাংলাদেশের পেসাররা?

দুজনের মাঝে অবশ্য বাঁহাতি ব্যাটসম্যান ছাড়া আর কোনো মিল নেই। ব্যাটিং পজিশন, স্টাইল–সবই ভিন্ন। তবে ওয়েস্ট ইন্ডিজের সাবেক অলরাউন্ডার কার্লোস ব্র্যাথওয়েট মনে করছেন, লারার মতোই আগেভাগেই সূর্যবংশীকেও জাতীয় দলে নেওয়া উচিত।

রাজস্থান রয়্যালসের এই ব্যাটসম্যান উপহার দিয়েছেন আরেকটি ঝড়ো ফিফটি। চার-ছক্কার ফুলঝুরি ছুটিয়ে গড়েছেন এমন এক রেকর্ডও, যা তার আগে করতে পারেননি আর কেউই।

মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা ইমরানুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, আইপিএল সম্প্রচার বন্ধে পূর্ববর্তী সরকারের নেওয়া সিদ্ধান্ত এখনো বহাল রয়েছে।

টি–টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো বাংলাদেশকে ছাড়াই। ১৯৯৬ সালের পর এই প্রথম ক্রিকেটের কোনো বিশ্বকাপে ছিল না বাংলাদেশ। কিন্তু বিশ্বকাপ না খেলে, কী লাভ হলো বাংলাদেশের? বিষয়টি কী শুধুই আত্মগরিমার ব্যাপার? ক্রীড়া সাংবাদিক আতিফ আজম কলকাতা গিয়েছিলেন বিশ্বকাপের দুটি ম্যাচ কাভার করতে।

ভারতীয় ক্রিকেট বোর্ডের নির্দেশে আইপিএল থেকে বাংলাদেশের মুস্তাফিজুর রহমানকে বাদ দেওয়া হয়েছে।

সব মিলিয়ে দেশের ক্রিকেট এই মুহূর্তে যে অস্থির সময় পার করছে, এমনটা অতীতে কখনো হয়নি বলে মনে করেন অনেকেই। এই অবস্থা থেকে উত্তরণের আপাতত কোনো রাস্তাও দেখা যাচ্ছে না বা বিসিবি সেই রাস্তা খুঁজে বের করতে পারছে না।

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল কাল বাফুফে ভবনে আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দলের একটি চিঠির কথা উল্লেখ করে বলেছেন, টি–টোয়েন্টি বিশ্বকাপে ভারতের মাটিতে খেলতে যাওয়ার কোনো পরিবেশ নেই বাংলাদেশের জন্য। তিনি নির্দিষ্ট করেই বলেছেন, আইসিসির নিরাপত্তা বিশ্লেষক দল মোস্তাফিজুর রহমানের নিরাপত্তা ঝুঁকির কথা বলেছ

যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলই বললেন এই কথা। আইসিসির নিরাপত্তা দলের পাঠানো চিঠিতে হতবাক বাংলাদেশ। তার সাফ কথা, ভারতে খেলার পরিবেশ নেই, এটা আর কীভাবে প্রমাণ করতে হবে? বাফুফে ভবন পরিদর্শনে গিয়ে প্রধানত তাকে ক্রিকেট নিয়ে কথা বলতে হলো।

ভারতীয় গণমাধ্যমের খবর, আইসিসি নাকি বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু স্থানান্তরের অনুরোধ অগ্রাহ্যই করতে যাচ্ছে। মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর প্রতিক্রিয়া হিসেবে বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচগুলো ভারত থেকে সরিয়ে শ্রীলঙ্কায় নেওয়ার জন্য আইসিসিকে অনুরোধ করেছিল বিসিবি।

বিশ্বকাপে নিজেদের ম্যাচ ভারত থেকে সরিয়ে নেওয়ার ব্যাপারে আইসিসিকে চিঠি দিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই আবেদন নাকি অগ্রাহ্যই হতে চলেছে।

ভারতে ক্ষমতাসীন বিজেপির অন্যতম শীর্ষ নেতার পুত্র হিসেবেই ক্রিকেট প্রশাসনে এসেছেন জয় শাহ। ভারতীয় ক্রিকেট বোর্ডের সচিব হিসেবে কাজ করে তিনি আইসিসির চেয়ারম্যান হয়েছেন। মোস্তাফিজ-ইস্যুতে ভারতে বিশ্বকাপ খেলতে না যেতে অনড় বাংলাদেশ। এটি এখন বাংলাদেশের জাতীয় মর্যাদার বিষয়। জয় শাহ এখন কী সিদ্ধান্ত নেবেন?

আইপিএল থেকে মোস্তাফিজকে বাদ দেওয়ার পর ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ব্যাপারে অনড় বিসিবি। এমনকি সরকারের তথ্য মন্ত্রণালয় বাংলাদেশে আসছে আইপিএলের টেলিভিশন সম্প্রচার বন্ধেরও নির্দেশ জারি করেছে।

সবচেয়ে বড় কথা, মোস্তাফিজকে রাজনৈতিক প্রতিক্রিয়ায় আইপিএল থেকে বাদ দেওয়ার সিদ্ধান্তটিতে ‘অপরিপক্কতা’র ছাপ সুস্পষ্ট। ব্যাপারটি অনেকটাই পাড়ার ক্রিকেটে কোনো ঝগড়ার জের ধরে কাউকে খেলায় না নেওয়া মতো।

দুই দেশের সম্পর্ক উষ্ণ হওয়ার পক্ষে মত দিয়ে জ্বালানি উপদেষ্টা বলেন, “তো আমরা যেটা আশা করি যে দুই পক্ষ-প্রধানত ওখান থেকে যেখান থেকে এটা শুরু হয়েছে সেখানে শুভ বুদ্ধির উদয় হবে এবং আমরা খেলা চালিয়ে যেতে পারব। আমাদের অর্থনৈতিক বাণিজ্যিক সম্পর্ক চালিয়ে যেতে পারব।”

ক্রিকেটে ভারত-বাংলাদেশ সম্পর্ক এখন কোথায় গিয়ে ঠেকবে? মোস্তাফিজকে বাদ দেওয়া কি বিজেপির ভোটের রাজনীতি? মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর রাষ্ট্র হিসেবে বাংলাদেশের প্রতিক্রিয়াটা যেসব দিক দিয়ে এসেছে, তার জন্য ভারতীয় ক্রিকেট বোর্ড পুরোপুরি প্রস্তুত ছিল কি?

এটা তো অস্বীকারের কোনো উপায় নেই যে, ক্রিকেট চলেই ভারতের টাকায়। এ নিয়ে তাদের বড়াইয়ের অন্ত নেই। পরবর্তী সময়ে যেটা হবে, তা হলো, ভারত নানা দিক দিয়ে বাংলাদেশকে চাপে ফেলার চেষ্টা করবে।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে যেতে চায় না বাংলাদেশ। আজ রোববার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় ১৭ জন বোর্ড পরিচালক উপস্থিত ছিলেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের কথাই রাখল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমানকে দল থেকে বাদ দিয়ে দিল শাহরুখ খানের মালিকানাধীন ভারতীয় প্রিমিয়ার লিগের (আইপিএল) গতবারের চ্যাম্পিয়ন। আজ শনিবার দলটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিসিসিআই সচিব দেবজিত সাইকিয়া সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছেন, সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতা ও ভারত-বাংলাদেশের কূটনৈতিক টানাপোড়েনের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।