
পুলিশের থেকে জানা গেছে, ঘটনার পর থেকেই ফোরকান নিখোঁজ ছিলেন। পরে মেহেরপুর এলাকা থেকে একটি ব্যাগ ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।

তিনি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নগরীর আকবর শাহ থানা কমিটির মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক ছিলেন বলে দাবি করেছেন সংগঠনটির সাবেক কয়েকজন নেতা। তবে পুলিশের দাবি, তিনি আত্মহত্যা করেছেন।

ঘটনার আগের রাতে দুজনের মধ্যে ভিডিও কলে কথোপকথন হয়েছিল বলেও অভিযোগে উল্লেখ করা হয়। পরিবারের দাবি, ওই কথোপকথনের পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেন মিমো।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মুনিরা মেহজাবিন মিমোর মৃত্যুতে দায়ের করা আত্মহত্যায় প্ররোচনার মামলায় সহযোগী অধ্যাপক সুদীপ চক্রবর্তীকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত।

এনসিডিসির প্রতিনিধি এসএম মুস্তাফিজ জানান, ২৫ বছরের মধ্যে মানসিক সমস্যা শনাক্ত করা গেলে ৭৫ শতাংশ সমস্যা প্রতিরোধ সম্ভব।

রাজধানীর মোহাম্মদপুরে ‘প্রেমিকার ওপর অভিমান’ করে কীটনাশক পানে সৌরভ হালদার (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউল্যাবের (ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ) শেষবর্ষের শিক্ষার্থী ছিলেন।

পুলিশ জানিয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে সুদীপ চক্রবর্তীকে কারাগারে রাখা প্রয়োজন এবং ভবিষ্যতে তাকে রিমান্ডে নেওয়ার প্রয়োজনও হতে পারে।

রাজধানীর বাড্ডা এলাকায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থী মুনিরা মাহজাবিন মিমোর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, মিমো আত্মহত্যা করেছেন। এই ঘটনায় মিমোর বিভাগের এক শিক্ষক ও বান্ধবীকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।

রাজধানীর কলাবাগান এলাকায় ১৩ তলা ভবন থেকে লাফিয়ে পড়ে মোহাম্মদ ফয়সাল মাহমুদ (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। অনলাইনে জুয়া খেলার জন্য টাকা না পেয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে অভিযোগ করেছেন স্বজনরা।

হাতিরঝিল থানার উপপরিদর্শক (এসআই) সুমন আহমেদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে বাসার একটি কক্ষ থেকে তানজিলাকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করে। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এসআই আরও জানান, আইনি প্রক্রিয়া শেষে রাত সাড়ে সাতটার দিকে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

রাজধানীর হাজারীবাগে সীমান্ত (২৫) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। পরিবারের সদস্যদের দাবি, বিষাক্ত কিছু পান করে আত্মহত্যা করেছেন সীমান্ত।

রাজধানীর খিলগাঁও এলাকায় পৃথক দুটি ঘটনায় সাগর মিয়া (২৩) ও সৈয়দ রিফাত আবির (৩৩) নামে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তারা দুজনই আত্মহত্যা করেছেন।

রাজধানীর ভাটারার বসুন্ধরা আবাসিক এলাকার একটি ফ্ল্যাট থেকে আনিপা নিন্দিয়া (২৫) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অতিরিক্তি মদ পানে তিনি মারা গেছেন।

রাজধানীর বনশ্রীর একটি বাসা থেকে মোছা. লাইকা মিলিন (১৭) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের দাবি, তিনি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

‘সূর্য দীঘল বাড়ী’, কথাসাহিত্যিক আবু ইসহাকের বিখ্যাত উপন্যাস অবলম্বনে ১৯৭৯ সালে তৈরি শেখ নিয়ামত আলী পরিচালিত সিনেমা। কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছিলেন ডলি আনোয়ার। এটি তার অভিনীত প্রথম সিনেমা হলেও—তিনি এর জন্য সেরা অভিনেত্রী হিসেবে অর্জন করেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। ১৯৯১ সালে তিনি আত্মহত্যা করেন।

আজ পর্যন্ত পুরোপুরি স্পষ্ট হয়নি ডলির আত্মহননের কারণ। একইভাবে জানা যায়নি, কীভাবে মারা গেলেন আনোয়ার হোসেন। ২০১৮ সালের ১ ডিসেম্বর রাজধানীর পান্থপথে একটি হোটেল থেকে এই জাতীয় চলচ্চিত্র পুরস্কার বিজয়ী সিনেমাটোগ্রাফার ও আলোকচিত্রীর মরদেহ উদ্ধার করে পুলিশ।

রাজধানীর চকবাজারে দশম শ্রেণির এক শিক্ষার্থীর আত্মহত্যা করেছে বলে দাবি করেছে পরিবার। নিহত শিক্ষার্থীর নাম ফারহান রহমান জিহাদ (১৭)। ইসলামপুর মডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী ছিল সে।

পুলিশের একটি সূত্র জানিয়েছে, আব্দুল কাদের রাজনৈতিকভাবে একটি দলের সঙ্গে যুক্ত এবং দীর্ঘদিন পদ না পাওয়ায় আত্মহত্যার চেষ্টা করেছেন।

প্রশ্ন জাগে—কেন এমন হচ্ছে? কেন এত সম্ভাবনাময় তরুণরা জীবনের প্রতি আস্থা হারিয়ে ফেলছে?

রাজধানীর লালবাগ থানাধীন আজিমপুর ছাপড়া মসজিদ কাশ্মীরিটোলা এলাকায় একটি বাসা থেকে মো. এনায়েত উল্লাহ (৩৬) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

রাজধানীর মিরপুরের বাসা থেকে স্ত্রীর ঝুলন্ত লাশ উদ্ধারের ঘটনায় ছোট পর্দার অভিনেতা মো. নিয়ামত উল্লাহ ভূইয়া ওরফে জাহের আলভীসহ দুই আসামির বিরুদ্ধে আত্মহত্যায় প্ররোচনার মামলায় ১৫ এপ্রিলের মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দিয়েছেন আদালত।