
ইরান যুদ্ধের মোড় যেদিকেই যাক না কেন, এই অঞ্চলে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর হওয়ার আশঙ্কা করা হচ্ছে। এর ফলে চেকপোস্টের সংখ্যা বাড়বে এবং নজরদারি আরও জোরালো হবে।

ইরান-ইসরায়েল-যুক্তরাষ্ট্রের এই যুদ্ধ আফগানিস্তানের সেই শেষ বিকল্প বাণিজ্য পথটিও বন্ধ করে দিয়েছে। বর্তমানে ইরান ও পাকিস্তান উভয় দেশই বড় ধরনের সংঘাতে জড়িয়ে পড়ায় আফগানিস্তান এখন আর কোনো সংযোগ সেতু নেই, বরং এটি এখন চারদিক থেকে পুরোপুরি বিচ্ছিন্ন একটি দ্বীপে পরিণত হয়েছে।

বিশ্বের ১৪৭টি দেশ থেকে গ্যালাপ বিশ্ব জরিপের মাধ্যমে সংগৃহীত তথ্যের ভিত্তিতে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। অংশগ্রহণকারী মানুষদের আগের তিন বছর তাদের জীবন কেমন কেটেছে, তা মূল্যায়ন করতে বলা হয়।

দীর্ঘদিনের সীমান্ত উত্তেজনা ও সম্প্রতি কাবুলে ভয়াবহ প্রাণঘাতী হামলার পর ঈদুল ফিতর উপলক্ষে সাময়িক যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে পাকিস্তান ও আফগানিস্তান।

আফগানিস্তানের রাজধানী কাবুলে পাকিস্তানের বিমান হামলায় অন্তত ৪০০ জন নিহত হয়েছেন বলে দাবি করেছে তালেবান সরকার। এই ঘটনায় কমপক্ষে ২৫০ জন আহত হয়েছেন বলেও জানিয়েছে তারা।

আফগান তালেবান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ পাকিস্তানের দাবি নাকচ করে বলেন, “এই হামলায় মূলত একটি মাদক নিরাময় কেন্দ্র ও খালি কন্টেইনার ক্ষতিগ্রস্ত হয়েছে।”

আফগানিস্তানে রাতভর হামলা চালিয়েছে পাকিস্তান। এ ঘটনায় চারজন নিহত হয়েছেন। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান রক্তক্ষয়ী সীমান্ত সংঘর্ষ এবং আফগান ভূখণ্ডে পাকিস্তানের বিমান হামলার ঘটনায় বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়লেও, ইসলামাবাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। ওয়াশিংটন জানিয়েছে, তালেবান গোষ্ঠীর হামলার বিরুদ্ধে পাকিস্তানের ‘আত্মরক্ষার অধিকার’ রয়েছে এবং তারা একে সমর্থন করে।

গত কয়েক দিন ধরে সীমান্তের কাঁটাতার পেরিয়ে ডুরান্ড লাইনের দুই পাশে যেভাবে ভারী গোলন্দাজ বাহিনীর গর্জন শোনা যাচ্ছে, তাতে স্পষ্ট যে, পুরনো ক্ষতে আবারও নতুন করে রক্তক্ষরণ শুরু হয়েছে।

পাকিস্তান ও তালেবানের মধ্যে বিমান হামলা ও সীমান্ত সংঘর্ষের পর সরাসরি যুদ্ধের ডাক দিয়েছে পাকিস্তান। কাতারের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি এখন কেবলই কাগজের দলিল। সামরিক শক্তি বনাম গেরিলা অভিজ্ঞতা—এই সংঘাত কি ছড়িয়ে দেবে আঞ্চলিক অস্থিতিশীলতা?

পাকিস্তান যদি যুদ্ধ অব্যাহত রাখে, তবে তাদের বিরুদ্ধে আফগানিস্তান কঠোর ব্যবস্থা নিতে সক্ষম বলে হুঁশিয়ারি দিয়েছেন আফগান সরকারের মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ। এক সংবাদ সম্মেলনে মুজাহিদ এই দাবি করেন।

পাকিস্তানের তথ্য ও সম্প্রচারমন্ত্রী আতাউল্লাহ তারার জানান, দেশটির খাইবার পাখতুনখাওয়া প্রদেশের অ্যাবোটাবাদ, সোয়াবি ও নওশেরা শহরে ছোট ড্রোন ব্যবহার করে এই হামলাগুলো চালানো হয়।

ইসলামাবাদ জানিয়েছে যে, সাম্প্রতিক বছরগুলোতে পাকিস্তানে উগ্রবাদী সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। দেশটি এই সহিংসতার বড় অংশের জন্য টিটিপি এবং বেলুচ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোকে দায়ী করে থাকে।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ বলেছেন, তার দেশের সশস্ত্র বাহিনী আক্রমণকারীদের গুঁড়িয়ে দেওয়ার ক্ষমতা রাখে। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আফগানিস্তানের প্রধান শহরগুলোতে ইসলামাবাদের হামলার কয়েক ঘণ্টা পরই তিনি এই মন্তব্য করেন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

পাকিস্তান ও আফগানিস্তানের সীমান্তে নতুন করে সংঘর্ষের পর ইসলামাবাদ আফগান তালেবান সরকারের বিরুদ্ধে সরাসরি যুদ্ধ ঘোষণা করেছে। গত শুক্রবার পাকিস্তান আফগানিস্তানের কাবুল এবং কান্দাহারে বোমা হামলা চালানোর পর এই উত্তেজনা চরম রূপ নেয়। এর মাত্র কয়েক ঘণ্টা আগে আফগান বাহিনী পাকিস্তানি সীমান্ত রক্ষীদের ওপর

আফগানিস্তানের সীমান্ত অঞ্চলে বেসামরিক আবাসিক এলাকায় বিমান হামলা চালিয়েছে পাকিস্তান। এতে ১৭ জন আফগান বেসামরিক নিহত হন। আহত হন আরও ১২ জন। আজ রোববার বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি সুরক্ষিত এলাকায় চীনা মালিকানাধীন একটি রেস্তোরাঁয় বিস্ফোরণে ১ চীনা নাগরিক ও ছয় আফগান নিহত হয়েছেন। এই ঘটনায় এক শিশুসহ আরও বেশ কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন।

‘পুরো পৃথিবী ঘুরতে শঙ্কা কাজ করে না, কিন্তু বাংলাদেশে করে’, বললেন নাজমুন নাহার, যিনি বিশ্বের ১৮৪টি দেশ ঘুরেছেন।

‘পুরো পৃথিবী ঘুরতে শঙ্কা কাজ করে না, কিন্তু বাংলাদেশে করে’, বললেন নাজমুন নাহার, যিনি বিশ্বের ১৮৪টি দেশ ঘুরেছেন।

ভেনেজুয়েলায় ঝটিকা অভিযানে প্রেসিডেন্ট মাদুরো আটক, ট্রাম্প একে শক্তির প্রদর্শন বলছেন। তবে বিশ্লেষকরা সতর্ক করছেন, এই পদক্ষেপ আফগানিস্তান–ইরাকের মতোই ব্যর্থ হতে পারে। এই ঘটনা নতুন করে অস্থিরতা ও সংঘাতের শঙ্কা বাড়ছে বিশ্বজুড়ে।

একবিংশ শতাব্দীর শুরুতে আফগানিস্তান ও ইরাকে মার্কিন হস্তক্ষেপের যে চিত্র বিশ্ব দেখেছিল, ২০২৬ সালে এসে ভেনেজুয়েলায় ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক পদক্ষেপ সেই স্মৃতিকেই উসকে দিচ্ছে। গত শনিবার ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে এক ঝটিকা অভিযান চালিয়ে প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করেছে মার্কিন স্পেশাল ফো

আফগানিস্তানে ভারী বৃষ্টি ও তুষারপাতের কারণে হওয়া আকস্মিক বন্যায় অন্তত ১৭ জনের মৃত্যু হয়েছে। সেই সঙ্গে ১১ জন আহত হয়েছেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।