
মান্টো ১৯৪৭ সালের দেশভাগের সময়কার দাঙ্গার নৃশংসতায় গভীরভাবে ভেঙে পড়েছিলেন। সেটাই অবিকল যেন তুলে ধরেছিলেন সাহিত্যে। তাই তিনি নিজেই বলেছিলেন: “আপনারা যদি এই সময়ের কথা জানতে চান, তবে আমার গল্প পড়ুন। যদি সেগুলো সহ্য করতে না পারেন, তবে বুঝবেন এই সময়টাই অসহ্য।”

শক্তিশালী সেই বিস্ফোরণে সবকিছু লণ্ডভণ্ড হয়ে গিয়েছিল। যারা নিহত হয়েছিলেন, তাদের দেহ হয়ে গিয়েছিল ছিন্নভিন্ন। প্রেমাদাসার মৃতদেহ শনাক্ত হয়েছিল দেহের খণ্ডাংশে থাকা আংটি ও ঘড়ি দেখে।

মে দিবস মানেই শ্রমিকের অধিকার আদায়ের দিন। কিন্তু ১৯৯৩ সালের ১ মে শ্রীলঙ্কার ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে আছে। এদিন কলম্বোর রাজপথে মে দিবসের মিছিলে নেতৃত্ব দেওয়ার সময় আত্মঘাতী বোমা হামলায় নিহত হন শ্রীলঙ্কার তৎকালীন জনপ্রিয় প্রেসিডেন্ট রানাসিংহে প্রেমাদাসা।

মে দিবস মানেই মেহনতি মানুষের অধিকার আদায়ের লড়াইয়ের ইতিহাস। কিন্তু বাস্তবে আজও বিশ্বের অর্ধেকের বেশি মানুষ বৈষম্যের শিকার। শ্রম অধিকার সূচকে বাংলাদেশের গড় স্কোর ৭৫ হলেও মাতৃত্বকালীন সুবিধা ও নিরাপদ কর্মপরিবেশের মতো গুরুত্বপূর্ণ বিষয়ে পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক।

১৯৮৬ সালের এক ভয়ংকর পারমাণবিক বিস্ফোরণে মৃত্যুপুরীতে পরিণত হওয়া চেরনোবিল আজ এক রহস্যময় সবুজ ভূখণ্ড। মানুষের ফেলে যাওয়া পরিত্যক্ত দালানকোঠা আর রাস্তাঘাট দখল করে নিয়েছে বন্যপ্রাণী ও ঘন বনভূমি। তেজস্ক্রিয়তার অভিশাপ কাটিয়ে প্রাণের এই জয়গান আমাদের শেখায়—প্রকৃতি তার নিজের নিয়মেই নিজেকে সারিয়ে তুলতে পারে।

স্রেফ বিনোদন নয়, চার্লি চ্যাপলিনের সিনেমা ছিল সমকালীন ও ভবিষ্যৎ রাজনীতির এক নির্ভুল দর্পণ। ‘দ্য গ্রেট ডিক্টেটর’ ছবিতে তিনি যেভাবে স্বৈরতন্ত্রের নগ্ন রূপ এবং অভ্যন্তরীণ শত্রু তৈরির রাজনীতি দেখিয়েছেন, তা আজকের বিশ্বরাজনীতিতেও সমানভাবে সত্য।

১১৪ বছর আগে এক ‘অজেয়’ জাহাজের অহংকার ভেঙে চুরমার হয়েছিল যার কাছে, সেই ঘাতক আইসবার্গটির জন্ম হয়েছিল তুতেনখামেনের যুগে! তুষারপাত থেকে শুরু করে তিন হাজার বছরের দীর্ঘ পথ পাড়ি দিয়ে কীভাবে একটি বরফখণ্ড ইতিহাসের গতিপথ বদলে দিয়েছিল, সেই রোমাঞ্চকর কাহিনী জানুন আজকের এই ফিচারে।

১৬৩৩ সালের ১২ এপ্রিল পোপ আরবান অষ্টম-এর নির্দেশে জ্যোতির্বিজ্ঞানী গ্যালিলিও গ্যালিলির বিচার শুরু করে ক্যাথলিক চার্চ। পৃথিবীর পরিবর্তে সূর্যকে মহাবিশ্বের কেন্দ্র বলায় তাকে ধর্মদ্রোহিতার অভিযোগে অভিযুক্ত করা হয়। দীর্ঘ বিচারের পর তাকে আমৃত্যু গৃহবন্দী থাকার আদেশ দেওয়া হয়। নিষিদ্ধ করা হয় তার বই।

সুকান্তের কবিতার রানার কিংবা তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের ডাক হরকরার মতো আমেরিকাতেও একসময় ঘোড়ায় চড়ে মেইল পৌঁছে দিত ‘পনি এক্সপ্রেস’। ১৮৬০ সালের ৩ এপ্রিল শুরু হওয়া এই সাহসী উদ্যোগটি মাত্র ১০ দিনে ১৮০০ মাইল পথ পাড়ি দিয়ে ডাক বিলির নতুন মানদণ্ড গড়েছিল।

সমাজকল্যাণ মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে মোট জনসংখ্যার ২ দশমিক ৮৭ শতাংশ মানুষ অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন। এই হিসাব মতে, দেশে প্রায় দেড় লাখ মানুষ অটিজমে আক্রান্ত এবং প্রতি বছর নতুন করে দেড় হাজার শিশু এই তালিকায় যুক্ত হচ্ছে, যা দৈনিক হিসেবে গড়ে চারজনেরও বেশি।

ইমেইল দুনিয়ায় ২২ বছর পূর্ণ করল গুগলের জিমেইল। ১২০ কোটিরও বেশি ব্যবহারকারীর এই প্ল্যাটফর্মটি এখন ইনবক্সকে স্প্যামমুক্ত রাখতে বাল্ক সেন্ডারদের ওপর কঠোর নিয়ম আরোপ করেছে। পাশাপাশি, নতুন এআই ফিচার যুক্ত করার মাধ্যমে জিমেইলকে একটি শক্তিশালী পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হিসেবে গড়ে তুলছে গুগল।

বাইপোলার ডিজঅর্ডার কোনো নতুন রোগ নয়, বরং এর শিকড় লুকিয়ে আছে প্রাচীন চিকিৎসাবিজ্ঞানে। গ্রিক চিকিৎসক হিপোক্রেটিস থেকে শুরু করে ফরাসি বিজ্ঞানীদের গবেষণায় উঠে এসেছে এই মানসিক অবস্থার বিচিত্র সব রূপ। আজকে আমরা জানাব কীভাবে বিষণ্নতা ও উন্মাদনার এই চক্রটি ইতিহাসের পাতায় স্থান করে নিয়েছে।

ঢাকার মানুষ যখন ১৯৭১ সালের ২৫ মার্চ রাতের স্মৃতিচারণ করেন, একটা সাধারণ বিষয় সবার বয়ানেই উঠে আসে—কান ফাটা শব্দ হচ্ছিল আর আকাশ হয়ে উঠছিল রক্তাভ লাল। রাত সাড়ে ১১টার দিকে ঢাকা ক্যান্টনমেন্ট থেকে বের হয়েছিল সেনাবাহিনীর কনভয়।

১৯৪০ সালের ২৩ মার্চ লাহোরে মুসলিম লীগের দ্বিজাতি তত্ত্ব ও পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল। ঠিক ৩১ বছর পর ১৯৭১ সালের এই দিনেই বাংলার ঘরে ঘরে উড়েছিল স্বাধীন বাংলাদেশের পতাকা। ধর্মের ভিত্তিতে গঠিত রাষ্ট্রকাঠামো প্রত্যাখ্যান করে ধর্মনিরপেক্ষ বাংলাদেশের অভ্যুদয়ের ঐতিহাসিক দলিল এই দিনটি।

১৯৭১ সালের মার্চ মাসে সেই বিশ্বাসকে চূড়ান্ত প্রত্যাখ্যান করা হয়—যেখানে বলা হয়েছিল–হিন্দু ও মুসলিম দুটি ভিন্ন জাতি এবং তারা একই ভূখণ্ডে শান্তিতে থাকতে পারে না। ১৯৪৭ থেকে ১৯৭১, মাত্র ২৪ বছরেই জিন্নাহর দ্বি-জাতি তত্ত্ব প্রত্যাখ্যান করেছিল যুক্ত পাকিস্তানের সংখ্যাগরিষ্ঠ জাতিগোষ্ঠী বাঙালিরা।

আজ বিশ্ব পানি দিবস, এবারের প্রতিপাদ্য ‘পানি ও জেন্ডার’, যার মূল লক্ষ্য পানিসংকটে নারী ও শিশুদের দুর্দশা তুলে ধরা। বাংলাদেশের উপকূল ও পাহাড়ি অঞ্চলে নিরাপদ পানির অভাবে নারীদের প্রজননস্বাস্থ্য চরম হুমকির মুখে, বাড়ছে জরায়ু সংক্রমণের মতো ভয়াবহ ব্যাধি।

মানুষের জন্মলগ্ন থেকেই গুহাচিত্র, শ্রুতি ও বইয়ের পাতায় গল্পের অবিচ্ছেদ্য বসবাস। বিশ্ব গল্প বলার দিবসে ফিরে দেখা যাক মানুষের গল্প বলার দীর্ঘ বিবর্তন। আধুনিক যুগে এসেও গল্পের আবেদন ফুরায়নি, তাই কমেন্টে আপনার গল্পটি জানান!

১৯৯০ সালে বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে ঘটে যাওয়া আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরির রহস্য আজও অমীমাংসিত। নেটফ্লিক্সের ‘দিস ইজ আ রবারি’ সিরিজের মূল উপজীব্য এই ঘটনাটির তদন্ত এখনও চলছে।

বর্ণবাদ না আমরা মাটিচাপা দিয়েছিলাম? দক্ষিণ আফ্রিকার ইতিহাস সামনে টেনে আমরা তো বলছিলাম বারবার–এই দেখো বর্ণবাদ বিদায় নিয়েছে। মানুষ আর জাতি, লিঙ্গ, গাত্রবর্ণ দিয়ে মানুষের বিচার করবে না–এই তো ছিল আমাদের গৌরবের অন্যতম পালক। কিন্তু জর্জ ফ্লয়েড আমাদের জানিয়ে দিয়ে যান যে, ওটা ভাঁওতা কেবল।

১৯৯২ সালের এই দিনে দক্ষিণ আফ্রিকায় গণভোটে শেষ হয় অ্যাপারথাইড শাসন। জাতিগত বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের প্রতীক হয়ে ওঠে সেই ঐতিহাসিক সিদ্ধান্ত। তবু বিশ্বজুড়ে নানা রূপে বর্ণবাদ এখনো রয়ে গেছে।

১৮৯৪ সালের ১২ মার্চ প্রথমবার বোতলে ভরে বিক্রি শুরু হয় কোকা-কোলা। মিসিসিপির এক দোকানদার জোসেফ বিডেনহার্ন এই ধারণা বাস্তবায়ন করেন। পরবর্তীতে বিশেষ কনট্যুর বোতল ডিজাইন কোকা-কোলাকে বিশ্বজুড়ে পরিচিত করে।

১৮৩৯ সালে জন লয়েড স্টিফেনস ও ফ্রেডরিক ক্যাথারউড মধ্য আমেরিকার জঙ্গলে অভিযান চালান। তাদের অনুসন্ধানে কোপান ও পালেনকের মতো মায়া সভ্যতার গুরুত্বপূর্ণ নিদর্শন সামনে আসে। পরবর্তীতে তাদের বই বিশ্বের সামনে আমেরিকার প্রাচীন সভ্যতার গুরুত্ব তুলে ধরে।