
ইরাকের বসরায় ২০ লাখ সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। এক গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদনের লক্ষ্য নিয়ে ‘বসরা সান’ প্রকল্প হাতে নিয়েছে ইরাক সরকার।

দীর্ঘদিনের রাজনৈতিক অচলাবস্থা ও সরকার গঠন নিয়ে চলমান টানাপোড়েনের অবসান ঘটিয়ে ইরাকের নতুন প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত হয়েছেন নিজার আমেদি। ২০০৩ সালে সাদ্দাম হোসেনের পতনের পর তিনি দেশটির ষষ্ঠ রাষ্ট্রপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেছেন, ইরানের বিরুদ্ধে চলমান যুদ্ধ দ্রুত শেষ হতে পারে। ইতিমধ্যে ওয়াশিংটনের সঙ্গে ইউরোপ ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সম্পর্কে ফাটল দেখা দিয়েছে। সবাই চাইছে দ্রুত এই যুদ্ধ শেষ হোক। বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের আলোচনায়।

শান্তি আলোচনার কথা বলে আমেরিকা কি ছলনার আশ্রয় নিচ্ছে? এই যুদ্ধের পরিণতি কী? শান্তিচুক্তিতে আমেরিকা ও ইসরায়েলেরও কি শর্ত থাকবে? চরচার সঙ্গে কথা বলেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা

জর্জের স্থলাভিষিক্ত হিসেবে জে. ক্রিস্টোফার লানেভের নাম সামনে আসা এবং একই সঙ্গে জে. ডেভিড এম হুডনে ও মে. জে. উইলিয়াম গ্রিন জুনিয়ার-কে অপসারণের ঘটনা দেখায়, এটি একক কোনো পদক্ষেপ নয়; বরং সেনাবাহিনীর শীর্ষ পর্যায়ে একটি বিস্তৃত পুনর্গঠনের অংশ। এর আগে জে. জেমস জে মিঙ্গাস-এর আগাম অবসরও একই ধারার ইঙ্গিত দেয়।

গত ২৮ ফেব্রুয়ারিতে মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার পর থেকে বিশ্ববাজারে তেলের দাম আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুড ব্যারেল প্রতি ১১৯ ডলারে গিয়ে ঠেকেছে।

৪০ বছর আগে, ১৯৮৬ সালের মেক্সিকো বিশ্বকাপে খেলেছিল ইরাক। সেটিই প্রথম, সেটিই এখন পর্যন্ত শেষ। চার দশক পর ইরাক আবারও বিশ্বকাপ খেলতে যাচ্ছে আমেরিকায়। ছিয়াশির বিশ্বকাপে ইরাকের হয়ে খেলা দুই ফুটবলার খেলেছিলেন বাংলাদেশের ফুটবলে।

চল্লিশ বছর বাদে ইরাকের বিশ্বকাপে কোয়ালিফাই করার এই সময়ে বাংলাদেশের ফুটবলপ্রেমীদের একটা প্রজন্মের খুব করেই মনে পড়বে ঢাকার মাঠে খেলে যাওয়া দুই ইরাকি বিশ্বকাপ তারকার কথা।

আলোচনা চলছে বলা হলেও আমেরিকার এ কথা কেন অস্বীকার করছে ইরান? ইরান, ইসরায়েল ও আমেরিকার মধ্যে কৌশলগতভাবে কে সুবিধাজনক অবস্থানে আছে? ইরান কি শেষ পর্যন্ত আলোচনায় বসবে? ইত্যাদি নানা বিষয়ে চরচার সঙ্গে আলোচনা করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা

দেশের নিরাপত্তা নিয়ে জরুরি বৈঠক করেছেন ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানী। বৈঠকে দেশটির আধাসামরিক গোষ্ঠীগুলোকে ‘মাকিন হামলার’ জবাবে পাল্টা প্রতিক্রিয়া জানানোর অধিকার দেওয়া হয়।

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান যুদ্ধ—তা যত দ্রুতই শেষ হোক বা দীর্ঘস্থায়ী হোক না কেন—বিশ্ব অর্থনীতিতে এর নেতিবাচক প্রভাব ইতিমধ্যেই স্পষ্ট হয়ে উঠেছে। টোকিও-ভিত্তিক সাংবাদিক ও বিশ্লেষক উইলিয়াম পেসেক ‘এশিয়া টাইমস’-এ প্রকাশিত তার এক লেখায় দেখিয়েছেন, এই যুদ্ধ শুধু সামরিক সংঘাত নয়

ইরাকের বাগদাদে অবস্থিত মার্কিন দূতাবাস লক্ষ্য করে একাধিক ড্রোন ও রকেট হামলা চালানো হয়েছে। নিরাপত্তা সূত্রের দাবি, অন্তত পাঁচটি ড্রোন ব্যবহার করে এটি সাম্প্রতিক সময়ের সবচেয়ে তীব্র আক্রমণগুলোর একটি।

মার্কিন আগ্রাসনের পর ইরাকে নতুন করে কোনো অবকাঠামো গড়ার প্রয়োজন তেহরানের ছিল না, কারণ আগের দুই দশক ধরেই তারা এ কাজে বিনিয়োগ করেছিল। ফলে পুরনো শাসনব্যবস্থা যখন ভেঙে পড়ে, তখন ইরানের নেটওয়ার্কগুলো পুরোপুরি প্রস্তুত ছিল।

কোনো পরিকল্পনা না থাকায় ইরান নিয়ে প্রেসিডেন্ট ট্রাম্প কি সত্যিই বিপদে পড়ে গেছেন? বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের আলোচনায়।

প্রাথমিক তদন্ত অনুযায়ী এ দুর্ঘটনা কোনো ‘শত্রুপক্ষ বা মিত্রপক্ষের গুলিতে’ ঘটেনি। তবে ঘটনার সময় সেখানে যুক্তরাষ্ট্রের আরও একটি জ্বালানি সরবরাহকারী বিমান ছিল।

ইরাকের পশ্চিমাঞ্চলে একটি মার্কিন কেসি-১৩৫ এরিয়াল রিফুয়েলিং (আকাশে জ্বালানি সরবরাহকারী) উড়োজাহাজ বিধ্বস্ত হয়েছে। তবে দ্বিতীয় আরেকটি উড়োজাহাজ নিরাপদে অবতরণ করেছে বলে বৃহস্পতিবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

বাগদাদের এক বিক্ষোভকারী ইরানপন্থী শীর্ষ আধাসামরিক নেতাদের সমর্থনের অভাব নিয়ে হতাশা প্রকাশ করেন। অনলাইনে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, “তোমরা কোথায়?” তিনি আরও বলেন, “তোমরা যদি আমাদের সঙ্গে এসে মার্কিন দূতাবাসে আগুন না দাও, তাহলে তোমরা কাপুরুষ।”

আমেরিকার পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের ১৪টি দেশ অবিলম্বে ছেড়ে যাওয়ার জন্য সতর্ক করেছে। আজ মঙ্গলবার আমেরিকার পররাষ্ট্র দপ্তরের ভেরিফায়েড ফেসবুক পেজে এ তথ্য জানানো হয়।

খামেনির শাসনকাল সহজ ছিল না। ১৯৮০ সালে সাদ্দাম হোসেনের ইরাক ইরান আক্রমণ করলে শুরু হয় ধ্বংসাত্মক এক যুদ্ধ, যা চলেছিল টানা ৮ বছর। দেশের ভেতরেও ছিল কঠোর শাসন। পশ্চিমা সংস্কৃতি নিষিদ্ধ হলো, হিজাব বাধ্যতামূলক হলো।

ইরানের বর্তমান উত্তপ্ত পরিস্থিতিতে একটি প্রশ্ন বারবার সামনে আসছে: আমেরিকা কি ইরানে সামরিক অভিযান চালাবে? তবে আক্রমণ করলেই যে সব সমস্যার সমাধান হয়ে যাবে, বিষয়টি মোটেও তেমন নয়। বিবিসির সিনিয়র করেসপনডেন্ট ফ্রাঙ্ক গার্ডনার ইরানের ওপর মার্কিন হামলার প্রতিক্রিয়ায় সম্ভাব্য সাতটি দৃশ্যপট বিশ্লেষণ করেছেন।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ভেনেজুয়েলাকে নিজের কব্জায় নিয়ে নিয়েছেন বললে ভুল হবে না। তারপর তিনি কোথায় হাত দেবেন? ইরানে? কিন্তু ইরানের সঙ্গে পেরে ওঠা কি ভেনেজুয়েলার মতো সহজ হবে? আলোচনায় চরচার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ার।

ভয়াবহ দ্বিতীয় মহাযুদ্ধের শেষে জাতিসংঘের জন্ম হয়। ১৯৪৫ সালের ২৬শে জুন আমেরিকার সানফ্রান্সিসকো শহরে জাতিসংঘের চার্টার সাক্ষরিত হয়। একই বছরের ২৪শে অক্টোবর এটি কার্যকর করা হয়। জাতিসংঘের চার্টারের মূল কথা হলো, সকল সদস্য রাষ্ট্রের পরস্পরের সার্বভৌমত্বের প্রতি সমান মূল্যবোধ। এরপর আর একটি মূল্যবান ঘোষণা পত্