
বৈশ্বিক পরিবর্তনের পালাবদল শুরু হয়েছে। এর ভবিষ্যৎই কোন দিকে? বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

দ্য ইকোনমিস্টের এক প্রতিবেদনে বলেছে, এ বছরের হজে প্রায় ১৭ লাখ মুসল্লি অংশ নিয়েছেন বলে ধারণা করা হচ্ছে, যাদের বেশিরভাগই এশিয়া থেকে গিয়েছেন।

চলমান যুদ্ধবিরতির মেয়াদ বৃদ্ধি এবং তেহরানের পরমাণু কর্মসূচি নিয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু করার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের আলোচকেরা ৬০ দিনের একটি সমঝোতা স্মারক (এমওইউ) চূড়ান্ত করেছে বলে দাবি করেছে ওয়াশিংটন।

ইরানের বন্দর আব্বাসে মার্কিন নৌবাহিনীর বোমা বর্ষণের জবাবে কুয়েতে যুক্তরাষ্ট্রের বিমানঘাঁটি লক্ষ্য করে পাল্টা হামলা চালিয়েছে তেহরান। এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোরের (আইআরজিসি)।

ইরানের কৌশলগত বন্দরনগরী বন্দর আব্বাসের একটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এর পরই আবার বেড়েছে জ্বালানি তেলের দাম।

যুক্তরাষ্ট্রের হামলার জবাবে একটি মার্কিন বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। খবর আল জাজিরার।

বিশ্বায়নের যুগে মধ্যপ্রাচ্যের ভূ-রাজনৈতিক সংকট কীভাবে সুদূর শ্রীলঙ্কার সেন্ট্রাল হাইল্যান্ডের ডানকেল্ড এস্টেটের ওপর আঘাত হেনেছে, এটি তারই এক বাস্তব চিত্র। গত ফেব্রুয়ারি থেকে জ্বালানি তেল ও রান্নার গ্যাসের দাম ৩০ শতাংশ পর্যন্ত বৃদ্ধি পাওয়ায় চরম দারিদ্র্যের মুখে পড়েছেন প্রায় ১,০০০ চা শ্রমিক।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরানের চলমান যুদ্ধের অর্থনৈতিক ধাক্কা সামলাতে বাংলাদেশ আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছে একটি নতুন সহায়তা কর্মসূচির জন্য অনুরোধ জানিয়েছে।

ইরানে আবারও হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। মার্কিন এক কর্মকর্তার বরাত দিয়ে রয়টার্স জানিয়েছে, মার্কিন সেনা এবং বাণিজ্যিক জাহাজের জন্য হুমকি হতে পারে–এমন ড্রোনকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

গ্যাম্বিট-এর থ্রেট ইন্টেলিজেন্স ডিরেক্টর ইয়াল সেলা বলেন, “আবাবিল গ্রুপের সাথে ইরান সরকারের সংযোগ থাকাটা এতদিন একটি কার্যকর অনুমান ছিল। আমাদের গবেষণা এখন এর পক্ষে ফরেনসিক প্রমাণ সরবরাহ করছে।”

২০২৬ ফুটবল বিশ্বকাপ চলাকালীন সময়ে যুক্তরাষ্ট্রের মাটিতে নিজেদের ম্যাচ থাকলেও দেশটিতে অবস্থান করতে পারবে না ইরান। এর পরিবর্তে তাদের থাকতে হবে আরেক স্বাগতিক দেশ মেক্সিকোতে। কেবল ম্যাচের দিন যুক্তরাষ্ট্রে যেতে পারবে ইরান দল। আর খেলা শেষেই আবার ফিরে যেতে হবে মেক্সিকোতে।

ইরানে যুক্তরাষ্ট্র নতুন করে হামলা চালানোর কারণে যুদ্ধবিরতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হলেও এখনো দুই দেশের মধ্যে একটি চুক্তির সম্ভাবনা আছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও।

বৈশ্বিক পরিবর্তনের পালাবদল শুরু হয়েছে। এর ভবিষ্যৎই কোন দিকে? বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

চলমান যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে মার্কিন সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার চেষ্টায় লিপ্ত স্পিডবোটগুলোকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

শিপিং ডেটা বিশ্লেষক প্রতিষ্ঠান এলএসইজি এবং কেপলার-এর তথ্যমতে, বাহামার পতাকাবাহী ‘ফুওয়াইরিত’ নামক একটি এলএনজি ট্যাঙ্কার ১৮ মে হরমুজ প্রণালি পার হয়েছে, যা আগামীকাল মঙ্গলবার পাকিস্তানে পণ্য খালাস করবে।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ব্যাপারে ইতিবাচক অগ্রগতি দেখা যাচ্ছে। এই আভাসের মধ্যেই আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দামে বড় পতন ঘটেছে। আজ সোমবার তেলের দাম ব্যারেলপ্রতি ৫ ডলারের বেশি কমেছে। এর মধ্য দিয়ে গত দুই সপ্তাহের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে এসেছে দাম।

মার্কিন প্রশাসন যতটা আশাবাদী, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সমঝোতা স্মারক আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে ঠিক ততটাই সংশয় প্রকাশ করেছে। সম্ভাব্য এই সমঝোতা স্মারকের এক বা দুটি ধারা নিয়ে দুই দেশের মধ্যে এখনও তীব্র মতবিরোধ রয়ে গেছে বলে জানাচ্ছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

বিশ্বকাপে গ্রুপপর্বে ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রে। দুটি লস অ্যাঞ্জলসে, একটি সিয়াটলে। কিন্তু তারা বেজ ক্যাম্প করবে মেক্সিকোতে। ভিসা জটিলতা ও নিরাপত্তা শঙ্কার কারণে অ্যারিজোনাতে ক্যাম্প বাতিল করেছে ইরান। মেক্সিকোর তিজুয়ানাতে থেকেই বিশ্বকাপের ম্যাচগুলো খেলার এই সিদ্ধান্ত অনেক হিসেব–নিকেশ করেই।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নীতিগতভাবে একটি চুক্তিতে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন ওয়াশিংটনের এক জ্যেষ্ঠ কর্মকর্তা। তিনি জানান, সম্ভাব্য এই চুক্তির আওতায় হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া হবে এবং তেহরান তাদের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে ফেলতে বা ধ্বংস করতে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছে।

ইরানের সঙ্গে চুক্তি করা নিয়ে কোনো তাড়াহুড়োর দরকার নেই বলে মার্কিন প্রতিনিধিদলকে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ইরানের সঙ্গে যুদ্ধ বন্ধে একটি চুক্তি ‘প্রায় চূড়ান্ত’ হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ চুক্তির ব্যাপারে অল্প সময়ের মধ্যে ঘোষণা দেওয়া হবে বলেও উল্লেখ করেন তিনি।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের একটি প্রাথমিক শান্তি চুক্তি বা যুদ্ধবিরতি নিয়ে আলোচনা চললেও ইউরেনিয়াম মজুতের মতো স্পর্শকাতর বিষয়টি তেহরান এখনই হাতছাড়া করতে নারাজ। এই সিনিয়র কর্মকর্তার বক্তব্য থেকে এটা স্পষ্ট। বিষয়টি নিয়ে চূড়ান্ত চুক্তির বৈঠকেই বিস্তারিত আলোচনা করা হবে বলে জানা গেছে।