
ফিলিস্তিনের গাজা উপত্যকায় এবারের ঈদুল আজহা কোনো আনন্দের বার্তা নিয়ে আসেনি, বরং তা রূপ নিয়েছে যুদ্ধের ফেলে যাওয়া এক নির্মম যন্ত্রণায়। ২০২৫ সালের চুক্তির পরও ইসরায়েলের কঠোর অবরোধ বহাল থাকায় গাজায় গবাদিপশুর বাজারে তীব্র সংকট তৈরি হয়েছে, যার ফলে সাধারণ পশুর দাম বেড়ে দাঁড়িয়েছে ৭ হাজার ডলারে।

দক্ষিণ ও পূর্ব ইসরায়েলি হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হিজবুল্লাহর বিরুদ্ধে সামরিক অভিযান জোরদার করার ঘোষণার পর হামলার এ ঘটনা ঘটেছে। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সর্বশেষ এই হামলায় শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছে।

গ্যাম্বিট-এর থ্রেট ইন্টেলিজেন্স ডিরেক্টর ইয়াল সেলা বলেন, “আবাবিল গ্রুপের সাথে ইরান সরকারের সংযোগ থাকাটা এতদিন একটি কার্যকর অনুমান ছিল। আমাদের গবেষণা এখন এর পক্ষে ফরেনসিক প্রমাণ সরবরাহ করছে।”

যদিও ২০২৫ সালের অক্টোবর মাসে হামাস ও ইসরায়েলের মধ্যে একটি যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়েছিল, তা সত্ত্বেও ইসরায়েলি প্রশাসন এই উপত্যকার ওপর কঠোর অবরোধ ও নিষেধাজ্ঞা বহাল রেখেছে। এর ফলে গাজায় যেকোনো ধরনের পণ্য সরবরাহ ব্যবস্থা মারাত্মকভাবে ভেঙে পড়েছে।

মার্কিন প্রশাসন যতটা আশাবাদী, ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যমগুলো সমঝোতা স্মারক আদৌ বাস্তবায়িত হবে কি না, তা নিয়ে ঠিক ততটাই সংশয় প্রকাশ করেছে। সম্ভাব্য এই সমঝোতা স্মারকের এক বা দুটি ধারা নিয়ে দুই দেশের মধ্যে এখনও তীব্র মতবিরোধ রয়ে গেছে বলে জানাচ্ছে ইরানি সংবাদমাধ্যমগুলো।

বিশ্বজুড়ে দীর্ঘ কয়েক মাস ধরে যখন আন্তর্জাতিক কূটনীতি, সামরিক হুমকি এবং তেহরান, ওয়াশিংটন ও ইসরায়েলের মধ্যকার আলোচনা একটি মাত্র সংখ্যার ওপর থমকে আছে–যা হলো ইরানের ৪৫০ কিলোগ্রাম সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত।

আলী বাকির এই ঘটনার ঐতিহাসিক প্রেক্ষাপট টেনে দেখিয়েছেন যে, নেতানিয়াহুর পক্ষ থেকে এমন গোপন সফর ফাঁসের ঘটনা এটিই প্রথম নয়। এর আগে ২০২০ সালের শেষের দিকে তিনি সৌদি আরবের নেওম শহরে ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে তার একটি গোপন বৈঠকের খবর একইভাবে ফাঁস করে দিয়েছিলেন।

চলতি বছরের শুরুতে ইসরায়েল ও আমেরিকা মিলে ইরানে হামলা শুরু করে। হামলায় ইরানের নিউক্লিয়ার সাইট, সামরিক ঘাঁটি ও উচ্চপদস্থ নেতৃত্ব ক্ষতিগ্রস্ত হয়। এরপর চলছে এখন অস্থায়ী যুদ্ধবিরতি। নতুন করে আমেরিকার প্রেসিডেন্ট ট্রাম্প আবারও ইরানকে সরাসরি হুমকি দিয়েছেন।

যুদ্ধবিরতির মেয়াদ ৪৫ দিন বৃদ্ধির বিষয়ে একমত হয়েছে ইসরায়েল ও লেবানন। এই সিদ্ধান্তের মধ্যে দিয়েই শেষ হয়েছে ওয়াশিংটনে দুই দেশের সরকারি প্রতিনিধিদের দুই দিনের সংলাপ। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

ওমান উপসাগরের নীল জলরাশি এখন কেবল বাণিজ্যিক জাহাজের রুট নয়, বরং হয়ে উঠেছে এক অস্থির রণক্ষেত্র। গত ১৩ মে ভোরে ওমানের উত্তর উপকূলে লিমাহ এলাকায় ভারতীয় পতাকাবাহী যান্ত্রিক পালতোলা কার্গো জাহাজ এমএসভি হাজি আলি এর ওপর যে নজিরবিহীন হামলা চালানো হয়েছে, তা বৈশ্বিক সামুদ্রিক বাণিজ্যের নিরাপত্তাকে বড় ধরনের

বর্তমানে বেইজিংয়ে অনুষ্ঠিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং চীনের প্রেসিডেন্ট সি চিনপিংয়ের মধ্যকার শীর্ষ সম্মেলনকে কেন্দ্র করে বিশ্ব রাজনীতির এক নতুন ও নাটকীয় মোড় নিয়েছে। বর্তমানে বৈশ্বিক ভূ-রাজনীতির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের চেয়ে চীনের ওপর ওয়াশিংটনের নির্ভরতা অনেক বেশি বৃদ্ধি পেয়েছে।

ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সংযুক্ত আরব আমিরাত সফর করেছিলেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। স্থানীয় সময় বুধবার তার কার্যালয় এই ‘গোপন’ সফরের দাবি করে। তবে এই সফরের দাবি অস্বীকার করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)।

আমেরিকা-ইসরায়েল বনাম ইরান যুদ্ধের জেরে বিশ্ববাজারে জ্বালানি ও সারের দাম আকাশচুম্বী হওয়ায় চরম চাপের মুখে ভারতের অর্থনীতি। বৈদেশিক মুদ্রার রিজার্ভ রক্ষায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দেশবাসীকে সোনা কেনা ও বিদেশ ভ্রমণ এড়িয়ে চলার পাশাপাশি 'ওয়ার্ক ফ্রম হোম' মডেলে ফেরার আহ্বান জানিয়েছেন। যুদ্ধের প্রভাবে দে

ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের যুদ্ধকালে দেশটিতে গোপনে একাধিক বিমান হামলা চালিয়েছে সৌদি আরব। সংশ্লিষ্ট দুই পশ্চিমা কর্মকর্তা ও দুইজন ইরানি কর্মকর্তার বরাত দিয়ে এ খবর জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলের বিমান হামলায় দুই বাংলাদেশি কর্মী নিহত হয়েছেন। সোমবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে নাবাতিয়ের যেব্দিন এলাকায় একটি আবাসস্থলে এ হামলা হয়। নিহত দুজনই সাতক্ষীরা জেলার বাসিন্দা।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলে হামলায় জড়িত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড প্রদান এবং তাদের প্রকাশ্য বিচার নিশ্চিত করতে একটি বিল পেশ করেছেন ইসরায়েলের বিচারমন্ত্রী ইয়ারিভ লেভিন।

তবে ইরানের পাঠানো এই জবাবে ঠিক কী কী শর্ত বা বার্তা রয়েছে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি আইআরএনএ।

আব্রাহাম অ্যাকর্ডস হলো ২০২০ সালে মধ্যপ্রাচ্যে স্বাক্ষরিত একগুচ্ছ কূটনৈতিক চুক্তি, যার মাধ্যমে কয়েকটি আরব দেশ প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করে।

ইরান ঘিরে যুদ্ধ থামছেও না শান্তিও আসছে না। ইরানকে আরব দেশগুলো বিশ্বাস করে কি? যুক্তরাষ্ট্র ও ইসরায়েল সত্যিই কি শান্তি চায়? সমঝোতার পথ কী? অচলাবস্থা কাটাতে পাকিস্তানের পাশাপাশি চীন, কাতারসহ বিভিন্ন দেশ চেষ্টা করছে। তারা সফল হবে কি? চরচা সম্পাদক সোহরাব হাসানের সঞ্চালনায় চরচা সংলাপে এ নিয়ে কথা বলেছেন

সম্প্রতি নিউইয়র্ক টাইমস-এ প্রকাশিত আলেকজান্দ্রা স্টিভেনসন এবং মারফি ঝাও-এর সাম্প্রতিক প্রতিবেদন অনুসারে, চলতি মে মাসে ইরানে চলমান যুদ্ধ এবং তার প্রেক্ষাপটে সৃষ্ট জ্বালানি সংকট এশীয় অঞ্চলে চীনের প্রভাব বিস্তারের এক অভূতপূর্ব সুযোগ তৈরি করে দিয়েছে।

ইরানে হামলা কতটা নেতিবাচক হতে পারে তা হয়ত এখন হাড়ে হাড়ে টের পাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নতুন করে না যুদ্ধে জড়াচ্ছেন, না ঘোষণা দিয়ে যুদ্ধ থেকে সরতে পারছেন। এরইমধ্যে বিপত্তি ঘটেছে, বাঙ্কার বাস্টার নিয়ে।

যুদ্ধের মধ্য দিয়ে ইরান তার শক্তিমত্তা প্রতিষ্ঠা করেছে? মধ্যপ্রাচ্যে ইরানের আধিপত্য প্রতিষ্ঠায় সহায়তা করল যুক্তরাষ্ট্র? হরমুজের প্রণালিতেই কি ডুবছে আমেরিকার সিংহাসন? যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক কাঠামোটা কি ভেঙে পড়েছে? শুধু ইসরায়েল, যুক্তরাষ্ট্র নয়, চীন-রাশিয়াও এই যুদ্ধে যুক্ত?