
ঈদুল আজহার পরদিন রাজধানীর প্রায় সব মূল সড়কগুলো থেকে কোরবানির বর্জ্য অপসারণ করেছে নগর কর্তৃপক্ষ। তবে কোরবানির পশুর হাটগুলো এবং অলিগলিতে পশুর বর্জ্য পড়ে থাকতে দেখা গেছে।

পরিবারের সঙ্গে আনন্দ ভাগাভাগি করতে ঈদের দ্বিতীয় দিনও ঢাকা ছাড়ছেন অনেকেই। এ দিনও বাস টার্মিনাল ও স্টেশনে দেখা গেছে ঘরমুখো মানুষের ভিড়।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আজ বৃহস্পতিবার দুপুরে ঢাকা সেনানিবাসের জিয়া কলোনিতে ‘মৃত্যুঞ্জয়ী পঁচিশ’ আয়োজিত এক প্রীতিভোজ অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

কোরবানির পশু জবাই ও মাংস কাটাকাটির সময় রাজধানী ও আশপাশের বিভিন্ন এলাকায় অন্তত ৮০ জন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত এসব আহত ব্যক্তি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা নেন।

জাতীয় ঈদগাহে ঈদুল আজহার নামাজ আদায়ের পর বাবা সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পবিত্র ঈদুল আজহার প্রথম জামাত অনুষ্ঠিত হয়েছে। নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে দেশে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। তবে ঈদ আনন্দে বাধা হয়ে দাঁড়াতে পারে বৈরী আবহাওয়া। আবহাওয়া অধিদপ্তর বলছে, আজ ঢাকাসহ দেশে অনেক অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে।

রাজধানীর হাইকোর্টসংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে ঈদুল আজহার প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় অনুষ্ঠিত এই জামাতে বিভিন্ন শ্রেণি-পেশার মুসল্লিরা অংশ নেন।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে রাজশাহীর পুঠিয়ায় আগাম ঈদের নামাজ আদায় করেছেন স্থানীয় কিছু মুসল্লি। আজ বুধবার সকাল ৮টায় উপজেলার কৃষ্ণপুর এলাকার ‘কৃষ্ণপুর মুসলিম জামে মসজিদে’ এই ব্যতিক্রমী ঈদের জামাত অনুষ্ঠিত হয়।

বিএনপির কেন্দ্রীয় নেতা ও জাতীয় সংসদের হুইপ রুহুল কুদ্দুস তালকুদার দুলু চরচাকে জানান, ঈদ উপলক্ষে তিনি নিজ নির্বাচনী এলাকা নাটোরে গিয়ে স্থানীয় মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন। পাশাপাশি নির্বাচনের আগে দেওয়া সরকারের প্রতিশ্রুতিগুলোর বাস্তবায়ন পরিস্থিতিও জনগণের সামনে তুলে ধরা হবে।

কোরবানির পশুর হাটে এবার ছোট গরুর চাহিদা বেশি। অনেকে ক্রেতারা জানিয়েছেন, আগের তুলনায় এবছর গরুর দামও কিছুটা বেশি। খামারিরা জানিয়েছে, পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দামও গতবারের চেয়ে একটু বেড়েছে।

সৌদি আরবের সঙ্গে মিল রেখে দক্ষিণ চট্টগ্রামের চন্দনাইশ, সাতকানিয়া ও আশপাশের অন্তত ৬০টি গ্রামের মানুষ পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন আগামীকাল বুধবার। এ উপলক্ষে সংশ্লিষ্ট দরবার শরীফ ও গ্রামগুলোতে প্রস্তুতি ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ঈদের আগে ও পরে কয়েকদিন দেশব্যাপী বিশেষ কন্ট্রোল রুম চালু থাকবে। কোথাও বিদ্যুৎ বিভ্রাট দেখা দিলে দ্রুত সমাধানে মাঠপর্যায়ে প্রকৌশলী, লাইনম্যান ও কারিগরি টিম প্রস্তুত রাখা হয়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মসলার দাম। এক কেজি এলাচের দাম গত বছর ছিল ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। এখন দাম ৪ হাজার ৮০০ টাকা। দাম কমেছে জিরার। কারওয়ান বাজার থেকে ভিডিও করেছেন তারিক সজীব

ঢাকা-রংপুর ও উত্তরাঞ্চলের রুটের নিয়মিত ভাড়া ৭০০-৮০০ টাকা হলেও ১ হাজার ৫০০ থেকে ১ হাজার ৮০০ টাকা পর্যন্ত রাখা হচ্ছে বলে অভিযোগ করেছেন অনেক যাত্রী।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবার চারজন বন্দীর সাজা মওকুফ করে তাদের মুক্তির আদেশ দিয়েছে সরকার। খুব শিগগিরই সংশ্লিষ্ট কারাগার থেকে তাদের মুক্তি দেওয়া হবে বলে জানিয়েছে কারা অধিদপ্তর।

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে এবারও জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রথম জামাত হবে সকাল ৭টায়।

আগামীকাল সোমবার থেকে শুরু হচ্ছে ঈদুল আজহার ছুটি। সেই হিসেবে আজ রোববার অফিস করে টানা সাত দিনের ছুটিতে যাচ্ছেন কর্মজীবী মানুষেরা।

স্থানীয় বিএনপির এক নেতা নাম প্রকাশ না করার শর্তে জানান, স্থানীয় থানা বিএনপি নেতা এনায়েতুল হাফিজ ও স্বেচ্ছাসেবকদল নেতা লিটন মাহমুদ বাবুর মধ্যে ছাগলের হাট কে বসাবে তা নিয়ে কথা কাটাকাটি হয়৷

রংপুর, ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের পূর্বাংশের জেলাগুলোতে ঈদের দিন বৃষ্টিপাতের আশঙ্কা বেশি। এসব অঞ্চলে ঈদের আগে, পরে এবং ঈদের দিন মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে।

বাংলাদেশে সাধারণত কালো চামড়ার মহিষই বেশি দেখা যায়। তাই অ্যালবিনো মহিষ এখানে বেশ বিরল। মুসলিম সম্প্রদায়ের বড় উৎসব ঈদুল আজহা উপলক্ষ্যে প্রস্তুত করা হাজার হাজার পশুর মধ্যে এই মহিষটির গোলাপি রঙের শরীর, নাক এবং লম্বা সোনালী চুল একে সম্পূর্ণ আলাদা করে তুলেছে।
কোরবানির ঈদের সময় অনেকেই গরু বা খাসির মগজ ভুনা খুবই পছন্দ করেন। মশলাদার এই পদের চাহিদা সবার কাছে। খাওনদাওন-এর ঈদ স্পেশাল আয়োজনে ধানমন্ডির লবঙ্গ রেস্তোরাঁর মেথির ফোড়ন দেওয়া ‘ব্রেইন মাসালা’ নিয়ে আড্ডা। সাথে আছে বিফ আদানা কাবাব একং মাটন বটি কাবাব।