
গত সপ্তাহের স্থানীয় নির্বাচনে লেবার পার্টি ইংল্যান্ডজুড়ে প্রায় ১৫শ কাউন্সিলর হারিয়েছে এবং ওয়েলসে ক্ষমতাচ্যুত হয়েছে। এই বিশাল পরাজয়ই মূলত স্টারমারের বিরুদ্ধে বিদ্রোহের প্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে। ২০২৪ সালের নির্বাচনে বিশাল জয় নিয়ে ক্ষমতায় এলেও অনেক এমপি তাকে ব্যর্থ মনে করছেন।

আগামী সোমবার স্যার কিয়ার স্টারমার একটি বক্তৃতা দিবেন। যার মাধ্যমে তার প্রধানমন্ত্রিত্ব আবার গুছিয়ে নেবার চেষ্টা করবেন। যেখানে স্টারমার তার লক্ষ্য তুলে ধরবেন। এছাড়া বুধবার পার্লামেন্টের রাষ্ট্রীয় উদ্বোধনী অনুষ্ঠানে সরকার তাদের আগামী বছরের আইন প্রণয়নের পরিকল্পনাগুলো তুলে ধরবে।

গতকাল বুধবার জাতীয় সংসদে একটি ঘটনাকে কেন্দ্র করে ‘ফ্লোর ক্রসিং’ শব্দটা আবার আলোচনায় এসেছে। ওই ঘটনায় কোনো কোনো গণমাধ্যম তাদের ফেসবুক পেজে ফটোকার্ড প্রকাশ করে লিখেছে, ‘ফ্লোর ক্রসিং না করে পেছনে বসলেন প্রধানমন্ত্রী’।

জাতীয় সংসদ (সংরক্ষিত মহিলা আসন) নির্বাচন আইন, ২০০৪-এর অধীনে সংরক্ষিত নারী আসনের নির্বাচন হয়। ওই আইনের ২৯ ধারা অনুযায়ী সংরক্ষিত আসনের নির্বাচনের ক্ষেত্রে অন্যান্য বিধিমালার জন্য গণপ্রতিনিধিত্ব আদেশ ১৯৭২ (আরপিও)-এর অধীনে প্রণীত বিধিমালা প্রযোজ্য হবে।

স্বতন্ত্রভাবে মনোনয়ন জমা দেওয়া ওই তিন নারী হলেন, শাম্মা আক্তার, মোসাম্মদ মেহরুন্নেসা ও মাহবুবা রহমান। মঈন উদ্দিন খান জানিয়েছেন, তাদের বিষয়টি যাচাই-বাছাইয়ের সময় বিস্তারিত জানানো হবে।

অভিযোগ করা হয়, ২০২৪ সালের জুলাইয়ের রাজনৈতিক অস্থিরতার পর আসামিরা বেপরোয়া হয়ে ওঠেন। তারা ফ্ল্যাটের তালা ভেঙে প্রবেশ, ৫ কোটি টাকা চাঁদা দাবি, বাসায় হামলা, ১০ লাখ টাকা ও ১০ ভরি স্বর্ণালংকার লুট এবং গ্যারেজে ভাঙচুর চালিয়ে প্রায় ৩ কোটি টাকার ক্ষতি করেন।

গণঅভ্যুত্থান-পরবর্তী এই সংসদ নিয়ে নানা আলোচনা চলছে। আছে সংবিধান সংস্কার নিয়ে বিতর্ক। শপথ নিয়ে দ্বন্দ্ব চলছে শীর্ষ দুই জোটের মধ্যে। সংসদ কার্যকর হবে কি না–তা নিয়ে বিশ্লেষণ করেছেন সাংবাদিক-লেখক কামরান রেজা চৌধুরী

চিকিৎসক রেজাউল করিম জানান, নুরুল আমিন মুখ, কোমর, মাথা ও পিঠে আঘাত পেয়েছেন। যদিও তিনি আপাতত শঙ্কামুক্ত, তবু উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে রেফার করা হয়েছে।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের তথ্য উপস্থাপন করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। সংস্থাটি ১৯ ফেব্রুয়ারি (২০২৬) রাজধানীর জাতীয় প্রেসক্লাবে সংবাদ সম্মেলনের আয়োজন করে।

এমপিদের পেনশন বা অবসরকালীন ভাতা বাতিল করেছে শ্রীলঙ্কা সরকার। এখন থেকে দেশটির কোনো সাবেক এমপি কিংবা প্রয়াত এমপির স্ত্রী আর পেনশন পাবেন না বলে জানিয়েছেন শ্রীলঙ্কার বিচার বিষয়ক মন্ত্রী হরসানা নানায়াক্কারা।

বিরোধী দলের ছায়া মন্ত্রিসভা গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, জাতীয় সংসদ সদস্য নির্বাচন ও রাষ্ট্রপতি নির্বাচনের ম্যান্ডেট আছে নির্বাচন কমিশনের।

সংসদ সদস্য হিসেবে শপথ নেওয়ার পর নতুন এমপিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেবেন। আজ সোমবার সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

জাতীয় সংসদের এক জন সদস্য (এমপি) মাসিক সম্মানীসহ নানা ভাতা পেয়ে থাকেন। ১৯৭৩ সালের একটি আইনের আওতায় তাদের জন্য এসব সুবিধা নিশ্চিত করা হয়েছে। বিভিন্ন সময়ে এই আইন সংশোধন করে তাদের সম্মানী ও ভাতা বাড়ানো হয়েছে।

এর আগে, ১২ ফেব্রুয়ারি চাঁদপুর পৌর এলাকার ১৩ নম্বর ওয়ার্ডে নির্বাচন চলাকালীন এবং ১৩ ফেব্রুয়ারি শুক্রবার দেশীয় অস্ত্র নিয়ে দুই গ্রুপের মধ্যে উত্তেজনা ও বিশৃঙ্খলার ঘটনা ঘটে।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ইস্যুতে বাংলাদেশ–ভারত সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ভাষ্য—এমনকি ক্রিকেট মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই অবনতি।

এমন রাজনীতিবিদ কে ছিলেন, যিনি ধানের শীষ, লাঙ্গল, নৌকা—তিন মার্কাতেই ভোট করে জিতেছেন? বাংলাদেশে এমন একজন রাজনীতিবিদ ছিলেন, যার তিন দল থেকেই এমপি, মন্ত্রী—এমনকি সংসদের ডেপুটি স্পিকার হওয়ার ইতিহাস আছে। তিন মার্কাতে না হলেও দুই মার্কাতে নির্বাচন করে জিতেছেন এমন কয়েকজন তারকা রাজনীতিক দেশে আছেন।

বাংলাদেশের ৩০০টি সংসদীয় আসনে বিএনপি একটি জোটের নেতৃত্ব দিচ্ছে। অন্যদিকে, জামায়াতে ইসলামী আরেকটি জোটের নেতৃত্ব দিচ্ছে। এর মধ্যে রয়েছে হাসিনা-বিরোধী আন্দোলনের নেতৃত্বদানকারী শিক্ষার্থীদের গঠিত দল ‘জাতীয় নাগরিক পার্টি’।

তরুণদের রাজনীতি, এনসিপি, এবি পার্টি, অন্তর্বর্তী সরকার, আইনশৃঙ্খলা পরিস্থিতিসহ নানা বিষয়ে চরচার সঙ্গে আলাপ করছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে পুলিশের পক্ষ থেকে সব রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল সরবরাহ করা হবে। আজ রোববার প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ চিফ অ্যাডভাইজার জিওবিতে এক পোস্টে এই তথ্য জানানো হয়।

দুর্বৃত্তদের গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান বিন হাদিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে নেওয়া হচ্ছে। আজ শুক্রবার সন্ধ্যায় পরিবারের সিদ্ধান্তের পর তাকে অ্যাম্বুলেন্সে করে নেওয়া হচ্ছে ওই হাসপাতালে।

রাজধানীর পূর্বাচলে নতুন শহর প্রকল্পে প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

আইপিইউ গভর্নিং কাউন্সিল বলেছে, অন্তর্বর্তী সরকারকে এমন পরিবেশ নিশ্চিত করতে হবে, যাতে সব রাজনৈতিক দলের নেতা–কর্মী ও সমর্থকরা নির্বাচনে সমানভাবে অংশগ্রহণের অধিকার পান।