
জামায়াতের আমির শফিকুর রহমান জানিয়েছেন এখন থেকে এই সমঝোতা ১০ দলীয় জোট হিসেবে পরিচিত হবে। তিনি আরও জানিয়েছেন, এই নামেই তারা নির্বাচন, দেশ গঠন এবং রাজনীতি করবেন।

জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন আট দলের জোটের সঙ্গে নির্বাচনী সমঝোতা হয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি)। এই জোটে থাকছে কর্নেল (অব.) অলি আহমেদের লিবারেল ডেমোক্রেটিক পার্টিও (এলডিপি)।