
ফিফা র্যাঙ্কিংয়ে ৪৯তম স্থানে আছে উজবেকিস্তান। বাংলাদেশের অবস্থান ১১২। কাগজে-কলমে উজবেকিস্তান অনেক এগিয়ে। কিন্তু এই এগিয়ে থাকা দলকে হারিয়েই কিন্তু গত জুলাইয়ে এশিয়ান কাপের চূড়ান্ত পর্ব নিশ্চিত করেছিল বাংলাদেশ। মিয়ানমার ফিফা র্যাঙ্কিংয়ে এগিয়ে ছিল ৭৫ ধাপ।

গোলকিপার মিলি আক্তারের আলাদা করেই বলেছেন বাটলার। উত্তর কোরিয়ার বিপক্ষে একের পর এক দুর্দান্ত সেভ দলের মুখ অনেকটাই রক্ষা করেছে।

এশিয়ান কাপ ফুটবলে গ্রুপের দ্বিতীয় ম্যাচে আজ সকালে উত্তর কোরিয়ার মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ফিফা র্যাঙ্কিংয়ে ৯ নম্বর উত্তর কোরিয়া নারী ফুটবলেরই অন্যতম পরাশক্তি। অসম ম্যাচ ৫–০ গোলে হেরেছে ঋতুপর্না, মারিয়া মান্দা, মনিকা চাকমারা।

এশিয়ান কাপের অন্যতম শক্তিশালী দল উত্তর কোরিয়া। ফিফা র্যাঙ্কিংয়ে অবস্থান ৯। চীনের বিপক্ষে ম্যাচে দুর্দান্ত পারফরম্যান্স বাংলাদেশ নারী দলকে নিয়ে প্রত্যাশার মাত্রা বাড়িয়েছিল। তবে আজ উত্তর কোরিয়ার বিপক্ষে হারের ব্যবধানটা বড়ই। নিজেদের দ্বিতীয় ম্যাচে ৯৩ ধাপ এগিয়ে থাকা দলটির বিপক্ষে ৫-০ গোলে হেরেছে

এদিকে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরনের একটি মন্তব্য নিয়েও অসন্তোষ প্রকাশ করেন বাটলার।

টুর্নামেন্টের প্রথম ম্যাচে উজবেকিস্তানকে ৩–০ গোলে হারিয়ে শক্ত অবস্থানে রয়েছে উত্তর কোরিয়া। গ্রুপে চীনের সঙ্গে তাদের পয়েন্ট সমান হলেও গোল ব্যবধানে শীর্ষে আছে তারা।

মেয়েদের এশিয়ান কাপ
মঙ্গলবার ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে চলেছে বাংলাদেশের ক্রীড়াঙ্গন। ২০২৬ এএফসি নারী এশিয়ান কাপের ২১তম আসরে প্রথমবারের মতো অংশ নিতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। নিজেদের অভিষেক ম্যাচে আজ গ্রুপ ‘বি’-র লড়াইয়ে তারা মুখোমুখি হচ্ছে এশিয়ার বর্তমান চ্যাম্পিয়ন চীনের। অস্ট্রেলিয়ার ওয়েস্টার্ন সিডনি স্টেডিয়াম

২৬ বছর কিংবা ২২ বছর—মঙ্গলবার এশিয়ান কাপ বাছাইপর্বে ভারতকে ১–০ গোলে হারিয়ে আরাধ্য উৎসবটিই করল বাংলাদেশ। আবাক করারই বিষয়, দেশের মাটিতে নির্ধারিত ৯০ মিনিটের মধ্যে এটিই ভারতের বিপক্ষে বাংলাদেশের প্রথম জয়।