
শ্রম দিবসের অংশ হিসেবে মেক্সিকোর ওটুম্বায় গাধাদের পরিশ্রমকে স্বীকৃতি দিতে এই বার্ষিক উৎসব পালন করা হয়।গাধার দৌড় এবং পোলো খেলার পাশাপাশি মৌমাছির সাজে গাধাদের কস্টিউম শো দর্শকদের বিশেষভাবে মুগ্ধ করেছে।১৯৬৫ সাল থেকে চলে আসা এই ঐতিহ্যের মাধ্যমে প্রাণীদের প্রতি ভালোবাসা ও পরিবেশ সচেতনতার বার্তা

প্রাচীন মুঘল ঐতিহ্যকে সঙ্গী করে আজও দিল্লির আকাশে ডানা মেলে হাজার হাজার কবুতর। 'কবুতরবাজি' নামের এই শিল্পকে বংশপরম্পরায় টিকিয়ে রেখেছেন একদল নিবেদিতপ্রাণ মানুষ। আধুনিক নগরায়ণের ভিড়েও হার মানেনি দীর্ঘ পথ পাড়ি দিয়ে ফিরে আসার এই রোমাঞ্চকর বিদ্যা।

বের হয়েছে কবি ও লেখক হাসনাত শোয়েবের নতুন বই ‘মাজার যে ভাষায় কথা বলে’। এই বইয়ে তিনি বাংলাদেশে মাজারের ইতিহাস, সংস্কৃতি ও দর্শন এবং মাজার ভাঙার রাজনীতি নিয়ে বিস্তর আলোচনা করেছেন। লেখক যোগ দিয়েছিলেন চরচা লাইটটকের এবারের পর্ব।

মুন্সীগঞ্জের নিভৃত গ্রাম থেকে রাজপথ—সবখানেই এখন কয়েকশ বছরের পুরনো ঐতিহ্য লাল কাচ যোদ্ধাদের পদচারণা। চৈত্র সংক্রান্তির পুণ্যলগ্নে অশুভ শক্তি বিনাশের প্রত্যয়ে শরীর রাঙিয়ে রাজপথে নেমেছেন কয়েকশ ভক্ত। সম্প্রীতি আর ঐতিহ্যের মিশেলে উদযাপিত এই উৎসবের বিস্তারিত নিয়ে বিশেষ প্রতিবেদন।

এলিজা বিনতে এলাহীকে ‘ভ্রমণকন্যা’ বলা হয়ে থাকে। বাংলাদেশের এই ‘ঐতিহ্য পর্যটক’ ও লেখক কমপক্ষে ৬১টি দেশ এবং বাংলাদেশের ৬৪টি জেলা ভ্রমণ করেছেন। শিক্ষকতা করতেন, সেই পেশা ছেড়ে হয়েছেন ‘ফুলটাইম পর্যটক’।

বাংলাদেশে ফুডভ্লগ কেমন হয়? ফুডভ্লগারদের চ্যালেঞ্জ কী? ফুডভ্লগারদের আয় কেমন? ফুডভ্লগারদের মব, পিটুনির ভয় কেন কাজ করে? এসব নিয়ে চরচার সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন ফুডভ্লগার সৈয়দ খালেদ সাইফুল্লাহ।

গজার সঙ্গে অনেকেই পরিচিত। ময়দা, ঘি ও চিনির শিরা দিয়ে তৈরি হয় এই রসালো এবং মুচমুচে মিষ্টি। নানা আকারের হয়, আকার ভেদে নামও ভিন্ন।

গজার সঙ্গে অনেকেই পরিচিত। ময়দা, ঘি ও চিনির শিরা দিয়ে তৈরি হয় এই রসালো এবং মুচমুচে মিষ্টি। নানা আকারের হয়, আকার ভেদে নামও ভিন্ন।

মিহিদানা মূলত পশ্চিমবঙ্গের বর্ধমানের সুখ্যাত মিষ্টান্ন। প্রায় শত বছর আগে এই মিষ্টি তৈরি করা হয়েছিল।

মিষ্টিমুখ ছাড়া উৎসব ঠিক উৎসব মনে হয় না। আজ আমরা কথা বলব বাঙালির কয়েকটি ঐতিহ্যবাহী মিষ্টি নিয়ে, এমন কিছু মিষ্টি যা আজকাল তেমন একটা দেখা যায় না। এই ভিডিওতে কথা হয়েছে মনসুর, মিহিদানা, গজা, গঙ্গাজলি ও বাবরশা নিয়ে।

দেশের প্রথম জিআই পণ্য হিসেবে নিবন্ধন পেয়েছিল জামদানি। এই শাড়ির কদর এখন বিশ্বজুড়ে। জামদানির ঐতিহ্য ধরে রেখেছেন নারায়ণগঞ্জের তাঁতীরা। ঈদের আগে জেলার রূপগঞ্জে নোয়াপাড়ার জামদানিপল্লিতে ব্যস্ততা বেড়ে যায়। কারিগরেরা বুনতে থাকেন একের পর এক শাড়ি।

১৯৭১ সালের ৭ মার্চ রেসকোর্স ময়দানে শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক ভাষণ দেন। তিনি পাকিস্তানি শাসনের বিরুদ্ধে বাঙালিদের প্রস্তুত হওয়ার আহ্বান জানান। ২০১৭ সালে ইউনেস্কো ভাষণটিকে বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য হিসেবে স্বীকৃতি দেয়।

সিলেটে হজরত শাহজালাল (রহ.) শরিফে বহু বছর ধরে ইফতার মাহফিলের আয়োজন করা হয়ে থাকে। এখনো সেই পরম্পরা অব্যাহত রয়েছে। ভিডিও: দীপ্ত বৈষ্ণব

চীনের লাল লণ্ঠনের বিশাল চাহিদার বেশিরভাগই আসে এক ছোট্ট শহর থেকে। হাতে তৈরি এই শিল্প আজও টিকে আছে আধুনিক যন্ত্রের ভিড়ে। তবে তরুণ প্রজন্মের অনাগ্রহে ভবিষ্যৎ নিয়ে দেখা দিয়েছে শঙ্কা।

গ্রিনল্যান্ড দখল নিয়ে ট্রাম্পের মন্তব্যে সতর্ক দ্বীপটির বাসিন্দারা। সরবরাহ অনিশ্চয়তায় ভরসা এখন শিকার, মাছ ধরা ও খাদ্য মজুদের ওপর। স্বনির্ভরতা আর ঐতিহ্যই গ্রিনল্যান্ডবাসীর সবচেয়ে বড় শক্তি।

জাতীয় টিউলিপ দিবসের মাধ্যমে নেদারল্যান্ডসে আনুষ্ঠানিকভাবে শুরু হলো টিউলিপ মৌসুম।আমস্টারডামের মিউজিয়ামপ্লেইনে হাজারো মানুষের মাঝে বিনামূল্যে বিতরণ করা হয় ফুল। টিউলিপ ঘিরে ডাচ ঐতিহ্য, পর্যটন ও অর্থনীতির এক অনন্য মিলন।

ক্যাফে কর্নারের চিংড়ি ফ্রাই: পুরান ঢাকার ক্যাফে কর্নারের চিংড়ি ফ্রাই গ্রাহকদের কাছে জনপ্রিয়। দাম ঠিক হয় চিংড়ির সাইজ অনুযায়ী।

ক্রাম চাপ এমনই এক খাবার যেটি পাওয়া যায় পুরান ঢাকার বাংলাবাজারের ক্যাফে কর্নারে। খাসির পাঁজরের মাংস আর নানা মশলার মিশ্রণে ব্রেড ক্রাম্ব দেওয়া এই পদটি কলোনিয়াল যুগের খাবারের ঐতিহ্য বহন করছে আজও।

হারিয়ে যেতে বসেছে রাজশাহীর পুঠিয়া উপজেলার মৃৎশিল্প। উপজেলার বানেশ্বর ইউনিয়নের নামাজগ্রামের মৃৎশিল্পীরা বলছেন, মাটির জিনিসের চাহিদা অস্বাভাবিক হারে কমেছে।

ইউনেসকোর সাংস্কৃতিক ঐতিহ্যের তালিকায় যুক্ত হলো বাংলাদেশের টাঙ্গাইল শাড়ি বয়নশিল্প। এর আগে এই শাড়ি জিআই পণ্যের স্বীকৃতি পেয়েছিল।