
আইন ও সালিশ কেন্দ্রের (আসক) তথ্য অনুযায়ী, চলতি বছরের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত দেশে মোট ১৮০টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে ৮০ জন ভুক্তভোগী ১৮ বছরের নিচে এবং অন্তত ৫৬ জনের বয়স ১২ বছরেরও কম। ২০২৪ সালে ধর্ষণের শিকার হয়েছিল ৪০১ নারী ও শিশু, যার মধ্যে ১৬৪ জন ছিল শিশু।

কক্সবাজারের উখিয়ায় ছেলেকে বিএনপি নেতা-কর্মীদের মারধর থেকে বাঁচাতে গিয়ে হামলার শিকার হয়ে ছৈয়দা খাতুন (৫০) নামে এক মায়ের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। নিহতের ছেলে আব্দুর রহমানকে ‘ছাত্রলীগ কর্মী’ দাবি করে মারধর করা হচ্ছিল বলে অভিযোগ করেছে তার পরিবার।

মামুনুর রশীদ খান বলেন, প্রাথমিকভাবে দৈনিক প্রায় সাড়ে ৩ হাজার টন জ্বালানি উৎপাদনের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

উদ্ধারের পর সৌরভ জানায়, ঘটনার দিন সে মায়ের মোবাইল ফোন নিয়ে বিকাশের মাধ্যমে টাকা তুলে খাবার অর্ডার করেছিল। পরে বাড়িতে ফেরার পথে এক অজ্ঞাত ব্যক্তি তার কাছে একটি কাগজে লেখা ঠিকানা দেখিয়ে কিছু জানতে চায়। এরপর তার আর কিছু মনে নেই।

আজ শুভ বুদ্ধ পূর্ণিমা। এ উপলক্ষে রাজধানীসহ দেশজুড়ে বৌদ্ধ বিহারগুলোতে বুদ্ধ পূজা, প্রদীপ প্রজ্বলন, শান্তি শোভাযাত্রা, ধর্মীয় আলোচনা সভা, প্রভাত ফেরি, সমবেত প্রার্থনা, আলোচনা সভা ও বুদ্ধ পূজা অনুষ্ঠিত হচ্ছে। এছাড়াও মানব জাতির সর্বাঙ্গীণ শান্তি ও মঙ্গল কামনায় বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়েছে।

১৯৯১ সালে ইতিহাসের ভয়ংকরতম ঘূর্ণিঝড় আঘাত হেনেছিল চট্টগ্রাম–কক্সবাজার উপকূলে। এক রাতে প্রাণ হারিয়েছিল ১ লাখ ৩০ হাজারেরও বেশি মানুষ। গৃহহীন লক্ষাধিক। ঘণ্টায় ২৫০ কিলোমিটার বেগের সেই ঘূর্ণিঝড়ের ভয়াবহতা বিমূঢ় করে দিয়েছিল গোটা দুনিয়াকে। চট্টগ্রাম–কক্সবাজার উপকূল হয়ে গিয়েছিল লণ্ডভণ্ড। বিলিয়ন ডলারের সম্পদ

৩৫ বছর আগে আমেরিকান সৈন্য কেন এসেছিল বাংলাদেশে? প্রায় ৮ হাজার মেরিন সেনা আর সামরিক যান ৪২ দিন আবস্থান করেছিল চট্টগ্রাম–কক্সবাজারসহ দেশের উপকূলীয় অঞ্চলে। নাহ! তারা এ দেশে যুদ্ধ করতে আসেনি, ইরাক বা ইরানের মতো গণবিধ্বংসী অস্ত্রের খোঁজেও আসেনি। তারা বাংলাদেশে চালিয়েছিল ‘অপারেশন সি অ্যাঞ্জেল’।

কোল পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেডের মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের প্রধান প্রকৌশলী (পরিচালন ও সংরক্ষণ) মুহাম্মদ সাইফুর রহমান জানিয়েছেন, নিয়মিত রক্ষণাবেক্ষণের অংশ হিসেবে ছুটির দিন বিশেষ করে শুক্রবার কেন্দ্রে ছোটখাটো কারিগরি কাজ সম্পন্ন করা হয়।

তারেক রহমান ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে ১০টি জেলার ১১টি উপজেলার কৃষকদের মাঝে কৃষক কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলাদেশে পানিতে ডুবে প্রাণহানী মোকাবেলা ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কক্সবাজার সমুদ্রসৈকতে সেন্টার ফর ইনজুরি প্রিভেনশন অ্যান্ড রিসার্চ, বাংলাদেশের (সিআইপিআরবি) পরিচালিত ‘সীসেফ লাইফগার্ড’ কর্মসূচিতে সহায়তা দিয়েছে এনসিসি ব্যাংক।

সাংবাদিক শাকিল আনোয়ার ভোটের মাঠ দেখতে গেছেন রংপুর, খুলনা, যশোর, বরিশাল, কক্সবাজার, বান্দরবান ও সুনামগঞ্জে। কথা বলেছেন প্রান্তিক ভোটারদের সাথে। তারা সবাই একবাক্যে বলেছেন, ভোট দিতে অবশ্যই যাবেন। কিন্তু জাতীয় সংসদ নির্বাচনে পছন্দের প্রার্থীকে বেছে নেওয়া তাদের জন্য যত সহজ ততটাই কঠিন গণভোটে হ্যাঁ বা না।

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে রোহিঙ্গাদের অপব্যবহার করা হতে পারে— এমন আশঙ্কা থেকে সেনাবাহিনীর নেতৃত্বে উখিয়ায় যৌথ বাহিনীর অভিযান চলছে। এসময় ক্যাম্পের বাইরে বসবাস করা অন্তত ১ হাজার ৫০০ রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কক্সবাজার-১ আসনের ধানের শীষের প্রার্থী সালাহউদ্দিন আহমদ বলেছেন, বাংলাদেশে আজ নতুন করে মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃত করার একটি অপচেষ্টা চলছে।

সেন্টমার্টিনে আগামী ৯ মাসের জন্য পর্যটকদের যাতায়াত বন্ধ করা হয়েছে। বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে জানানো হয়, সরকারি নির্দেশনা অনুযায়ী, ১ ফেব্রুয়ারি থেকে ১ অক্টোবর পর্যন্ত টানা ৯ মাস পর্যটকরা এই দ্বীপে ভ্রমণ করতে পারবেন না।

কক্সবাজারে এক কৃষক-পরিবারের সন্তান কায়সার হামিদ। দারিদ্র্যের সঙ্গে লড়াই করে পড়াশোনা শেষ করেছেন। তিনি জানেন, একটু সমর্থন পেলে দেশের তরুণরা অনেক দূর যেতে সক্ষম।

বাস্তবতা হলো–বিশ্ব পর্যটনের মানচিত্রে বাংলাদেশ এখনো অজানা। প্রশ্ন উঠছে, এত সম্ভাবনা থাকা সত্ত্বেও কেন বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশ আকর্ষণীয় গন্তব্য হয়ে উঠতে পারছে না?

নিহত শিশু নাম তানজিনা আফরিন (১৩)। লম্বাবিল এলাকার জসীমউদ্দীনের মেয়ে সে। পরিবারের সদস্যরা জানিয়েছেন, গুলিটি আফরিনের মাথায় লাগে।

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাটে সেন্টমার্টিনগামী ‘দ্যা আটলান্টিক ক্রুজ’ জাহাজে আগুন লেগেছে। তবে জাহাজটিতে কোনো পর্যটক ছিল না।

ঢাকাসহ দেশের বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়েছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টা ৫৫ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়।

২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের বাহারছড়া তদন্তকেন্দ্রের তৎকালীন কর্মকর্তা পরিদর্শক লিয়াকত আলীর গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান।

কক্সবাজারের চকরিয়ায় বাস ও মাইক্রোবাসের সংঘর্ষে একই পরিবারের পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও দুইজন।