
আইনের সংশোধনীতে স্পষ্ট বলা আছে, যে পুলিশ কর্মকর্তা গ্রেপ্তার করবেন, তার পরিষ্কার পরিচয় থাকতে হবে। তার ইউনিফর্মে নেমপ্লেট থাকতে হবে, পরিচয়পত্র থাকতে হবে। যে ব্যক্তিকে গ্রেপ্তার করা হচ্ছে, তার চাহিদামাত্র পুলিশ কর্মকর্তার আইডি কার্ড দেখাতে হবে। এটা বাধ্যতামূলক।

পুলিশ জানিয়েছে, রাজধানীর আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের ব্লক রেইড ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষে বিভিন্ন কারাগারে বন্দী ৫ জন দণ্ডপ্রাপ্ত কয়েদিকে মুক্তি দিয়েছে সরকার।

একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ড পাওয়া বাগেরহাটের খান আকরামকে খালাস দিয়েছেন আপিল বিভাগ।

ইউনের আইনজীবীরা এই রায়কে পূর্ব-পরিকল্পিত চিত্রনাট্য বলে দাবি করেছেন। রায় ঘোষণার সময় আদালতের বাইরে ইউনের সমর্থক ও বিরোধীদের পাল্টাপাল্টি অবস্থান এবং ব্যাপক পুলিশি মোতায়েন দক্ষিণ কোরিয়ার গভীর রাজনৈতিক মেরুকরণকে স্পষ্ট করে তোলে।

পরে আদালত তাদের প্রত্যেককে দুই বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

অবৈধ প্রভাব বিস্তারের দায়ে সংশ্লিষ্টদের ২ বছর সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে।

সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান বলেন, সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। হাবিবের কাছে নগদ টাকা পাওয়া গেছে।

হংকংয়ের মিডিয়া টাইকুন জিমি লাইকে বিদেশি শক্তির সঙ্গে আঁতাত এবং রাষ্ট্রদ্রোহিতামূলক প্রকাশনার দায়ে দোষী সাব্যস্ত করে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

ইরানের নোবেল শান্তি পুরস্কারজয়ী নার্গিস মোহাম্মাদিকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত।

গত বছরের ৩১ জুলাই ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক রবিউল আলম দুই মামলার আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন।

উপহারের তালিকায় ছিল গ্রাফ ব্র্যান্ডের ডায়মন্ড নেকলেস এবং একাধিক শ্যানেল হ্যান্ডব্যাগ, যার বিনিময়ে চার্চটি তার থেকে ব্যবসায়িক এবং রাজনৈতিক সুবিধা আশা করেছিল।

গোপালগঞ্জে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি সাইদুর রহমান বাসু হত্যা মামলায় পাঁচজনকে মৃত্যুদণ্ড দিয়েছেন ট্রাইব্যুনাল। এ ছাড়া পাঁচজনকে আমৃত্যু কারাদণ্ড এবং ১১ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা করে অর্থদণ্ড করা হয়েছে।

প্রসিকিউশন এই মামলায় ১০ বছরের কারাদণ্ড চেয়েছিল, পরে আদালত পাঁচ বছরের সাজা দেন। রায়ের বিরুদ্ধে আপিল করার জন্য উভয় পক্ষকে সাত দিনের সময় দেওয়া হয়েছে।

অর্থ পাচার ও ক্ষমতার অপব্যবহারের দায়ে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির আদালত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) দলের প্রতিষ্ঠাতা ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং তার স্ত্রী বুশরা বিবিকে আরেকটি দুর্নীতির মামলায় ১৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

অধ্যাদেশে আরও বলা হয়েছে, গুমের ফলে কোনো ব্যক্তির মৃত্যু হলে বা পাঁচ বছরেও তাকে জীবিত বা মৃত উদ্ধার করা সম্ভব না হলে, অভিযুক্ত ব্যক্তির সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ড হবে।

প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে দোষী সাব্যস্ত হয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোনের মেয়ে ও ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিক। এই মামলায় তাকে দুই বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। বিষয়টি নিয়ে আলোচনা করতে লন্ডন থেকে চরচার সম্পাদক সেলিম খানের সঙ্গে যুক্ত হয়েছেন চরচার পরামর্শক সম্পাদক শাকিল আনোয়ার।

ঢাকার পূর্বাচলে ১০ কাঠার প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানার সাত বছর, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাঁচ বছর এবং রেহানার মেয়ে ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকের দুই বছরের জেল দিয়েছেন আদালত।

দুদকের পাবলিক প্রসিকিউটর মীর আহম্মেদ সালাম বলেন, ‘‘প্লট বরাদ্দে জালিয়াতির অভিযোগে শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ৪৭ জনের বিরুদ্ধে সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণ করতে সক্ষম হয়েছি। আমরা সকল আসামির সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ডের প্রত্যাশা করছি।’’

বর্তমানে প্রায় ১,৫০০ পুলিশ সদস্যের বিরুদ্ধে ফৌজদারি অভিযোগ রয়েছে। সাবেক পুলিশ প্রধান শেখ হাসিনার সঙ্গে একই মামলায় দোষী সাব্যস্ত হয়েছেন। তাকে পাঁচ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বলসোনারোকে সামরিক অভ্যুত্থানের চেষ্টার দায়ে ২৭ বছর তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির সুপ্রিম কোর্ট। স্থানীয় সময় বৃহস্পতিবার চার বিচারপতি দোষী সাব্যস্তের পক্ষে রায় দেন।