
মাসুদ আলম বলেন, ঘটনার ঘটনার সাত-আট ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের সময় তার কাছ থেকে রক্তমাখা গেঞ্জি ও হত্যাকাণ্ডে ব্যবহৃত চাকু উদ্ধার করা হয়। মেয়েটি নিজের মোবাইল না থাকায় মায়ের মোবাইল ব্যবহার করছিল। ঘটনার আগে কোনো হুমকি বা পূর্বনির্ধারিত পরিকল্পনা আছে কি না, তা যাচাই করা হচ্ছে।”

রাজধানীর মোহাম্মদপুর থানার শাহজাহান রোডের একটি বাসায় মা-মেয়েকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। আজ সোমবার সকালে নিহতদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, “আটক সন্দেহভাজন হাসপাতালে চিকিৎসাধীন আছেন। সুস্থ হওয়ার পর তাকে জিজ্ঞাসাবাদ করা হলে আমরা ঘটনার সঠিক পরিস্থিতি জানতে পারব।”