
আমেরিকা অন্য দেশগুলোর ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মনে করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমেরিকার পক্ষে যারা কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে তুলেছে ইরান। বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

আমেরিকা অন্য দেশগুলোর ওপর নীতি চাপিয়ে দেওয়ার অবস্থানে আর নেই বলে মনে করে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়। আমেরিকার পক্ষে যারা কূটনৈতিক আলোচনায় অংশ নিচ্ছেন তাদের যোগ্যতা নিয়ে তুলেছে ইরান। বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।

ইরান-যুক্তরাষ্ট্র-ইসরায়েল সংঘাতের প্রেক্ষাপটে রাশিয়ার ভূমিকা নতুন করে আলোচনায় এসেছে, যা অস্ত্রের চেয়ে রাজনৈতিক ও কূটনৈতিক সমর্থনের ওপর বেশি নির্ভরশীল।মস্কো দীর্ঘমেয়াদি স্থিতিশীলতা ও ঝুঁকি কমানোর লক্ষ্যে সক্রিয় কূটনৈতিক ভূমিকা নিচ্ছে এবং একতরফা নিষেধাজ্ঞা ও সামরিক সমাধানের বিরোধিতা করছে।

প্রেসিডেন্ট নির্বাচনের আগে কানে গুলি লাগে ডোনাল্ড ট্রাম্পের। এবার মধ্যবর্তী নির্বাচনের আগে ফের আবার গুলির কাণ্ড। এবার ট্রাম্পের নৈশভোজে গুলির ঘটনা ঘটেছে। সুস্থ আছেন ট্রাম্প-মেলানিয়া ট্রাম্প-জেডি ভান্সসহ অন্যান্যরা। এদিকে, ইরানের সঙ্গে আমেরিকার বৈঠক হচ্ছে না বলেই ধরা যায়।

ইরানের কিছু সমুদ্রপথনির্ভর আমদানি আছে। আগে সংযুক্ত আরব আমিরাত থেকে তার গমের পঞ্চমাংশ আসত। ব্রাজিল ও ইউক্রেন থেকে বেশির ভাগ ভুট্টা আসে উপসাগরের বন্দর দিয়ে। কিছু শস্য ক্যাস্পিয়ান বন্দর বা তুরস্ক ও মধ্য এশিয়া হয়ে রাশিয়া ও কাজাখস্তান থেকে আসতে পারে, তবে বেশি খরচে।

ইরানকে মানচিত্র থেকে মুছে ফেলার হুমকি দিয়েও কেন হঠাৎ যুদ্ধবিরতিতে সম্মত হলেন ডোনাল্ড ট্রাম্প? এটি কি তার সুচতুর কূটনৈতিক চাল নাকি চাপের মুখে পিছু হটা? বিস্তারিত জানুন আজকের ভিডিওতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এক চরম হুঁশিয়ারিতে কেঁপে উঠেছিল বিশ্ব।

যুদ্ধবিরতির পর মধ্যপ্রাচ্যের পরিস্থিতি এখনও অস্থির। তেল, বাণিজ্য, সামরিক সক্ষমতা এবং কূটনৈতিক চাল—সবকিছু মিলিয়ে ইরানের সামনে বড় চ্যালেঞ্জ। লেবাননে ইসরায়েলের হামলা থেমে নেই। যুদ্ধবিরতির পর লেবাননে এখন পর্যন্ত আড়াই শ'র বেশি মানুষ নিহত হয়েছে ইসরায়েলের হামলায়।

এই আলাপ সামনে আনা যেতে পারে যে, পাকিস্তানের সাথে পুনঃসংযোগ হয়ত কেবল ভারতকে হাসিনার অবস্থার বিষয়টি পুনর্বিবেচনা বা আলোচনার জন্য চাপ দেওয়ার একটি কৌশল হতে পারে, যার বিনিময়ে দুই দেশের সম্পর্ক স্বাভাবিক করা এবং পাকিস্তানের সাথে গভীরতর সম্পর্ক এড়ানো সম্ভব হবে।

নতুন সরকারের শপথ অনুষ্ঠানে যোগ দিতে প্রধানমন্ত্রী মোদিকে আমন্ত্রণ জানানো হয়। মোদির পরিবর্তে শপথ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করেন স্পিকার ওম বিড়লা।

শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে একের পর এক ইস্যুতে বাংলাদেশ–ভারত সম্পর্কে নজিরবিহীন টানাপোড়েন স্পষ্ট হয়ে উঠেছে। হিন্দু সংখ্যালঘুদের নিরাপত্তা, সীমান্ত পরিস্থিতি, কূটনৈতিক ভাষ্য—এমনকি ক্রিকেট মাঠ পর্যন্ত ছড়িয়ে পড়েছে এই অবনতি।

দুই বছরে যে বড় ধরনের পরিবরর্তন আনা যাবে, সে কথা বলব না। তবে আমার চেষ্টা অব্যাহত থাকবে। বাংলাদেশে ইউনিভারসিটি অফ ক্যানবেরার ক্যাম্পাসটি হলে আমাদের শিক্ষার্থীরা লাভবান হবেন।

এ বছর জানুয়ারির প্রথম ২৭ দিনে আদানি মোট বিদ্যুৎ সরবরাহের প্রায় ১০ শতাংশ জোগান দিয়েছে।

নিরাপত্তা নিয়ে ঢাকায় ভারতীয় হাইকমিশন আগাম উদ্বেগ জানিয়েছিল কি না জানতে চাইলে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, তারা কোনো নিরাপত্তা-উদ্বেগের কথা জানায়নি।

ইরানের বিরুদ্ধে নতুন হামলা এড়ানোর কথা বললেও মধ্যপ্রাচ্যে শক্তি বাড়াচ্ছে যুক্তরাষ্ট্র। যুদ্ধবিমানবাহী রণতরী ও যুদ্ধসরঞ্জাম মোতায়েনের মধ্যেই পারমাণবিক কর্মসূচি ঘিরে উদ্বেগ তীব্র। বিক্ষোভ, দমন-পীড়ন আর কূটনৈতিক টানাপোড়েনে অঞ্চলজুড়ে অনিশ্চয়তা বাড়ছে।

বিশ্লেষকদের মতে, এসব বক্তব্যে নয়াদিল্লির উদ্বেগ কমবে না। ভারত ২০১৯ সালে কেন্দ্রশাসিত কাশ্মীরে জামায়াতে ইসলামীর শাখাকে অবৈধ সংগঠন হিসেবে ঘোষণা করে এবং ২০২৪ সালে সেই ঘোষণার মেয়াদ নবায়ন করে।

চীনা দূতাবাসের মুখপাত্র বিবৃতিতে বলেন, “মার্কিন রাষ্ট্রদূতের এ ধরনের মন্তব্য দায়িত্বজ্ঞানহীন এবং সম্পূর্ণ ভিত্তিহীন। এগুলো সত্য-মিথ্যা গুলিয়ে ফেলে এবং সম্পূর্ণভাবে গোপন উদ্দেশ্যপ্রসূত।”

নিরাপত্তাজনিত ঝুঁকির কারণে বাংলাদেশে কর্মরত নিজেদের কূটনৈতিক কর্মকর্তাদের পরিবারের সদস্যদের ফিরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত।

হিটলারের ফ্যাসিবাদের বিরোধিতা করা আমেরিকা কি আজ নিজেই সেই পথে? ভেনেজুয়েলার তেল দখলের বাসনা বা কূটনৈতিক শিষ্টাচার ছাপিয়ে ডোনাল্ড ট্রাম্পের মুখে এখন অন্য দেশ নিয়ন্ত্রণে নেওয়ার প্রকাশ্য ঘোষণা। ডোনাল্ড ট্রাম্পের এই আগ্রাসী নীতি বিশ্বজুড়ে এক বড় প্রশ্নের জন্ম দিয়েছে- ট্রাম্প কি আসলেই একজন ফ্যাসিস্ট?

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, স্থিতিশীল রাষ্ট্র গঠন, দুর্নীতিমুক্ত রাজনীতি, সামাজিক ন্যায়বিচার ও কাঙ্ক্ষিত সংস্কার বাস্তবায়ন—এই চারটি বিষয়ের ওপর গুরুত্ব দিয়ে রাজনৈতিক ঐক্য ও অংশীদারিত্বের আহ্বান জানানো হয়েছে।

জামায়াতে ইসলামীর ভারত বিরোধিতা কি শুধুই কৌশল? প্রশ্নটি আসছে মোটাদাগে ভারতবিরোধী হিসেবে পরিচিত জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের ভারতীয় কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠকের খবর প্রকাশ্যে আসার কারণে।

তারেক রহমানের বাংলাদেশে ফেরা প্রসঙ্গে সাংবাদিকদের প্রশ্নে রণধীর বলেন, “বাংলাদেশে অবাধ, নিরপেক্ষ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচনকে সমর্থন করে ভারত। এই ঘটনাকে সেই প্রেক্ষাপট থেকেই দেখা উচিত।”

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে পরমাণু আলোচনা ঘিরে যুক্তরাষ্ট্র ও ইরানের তর্ক তীব্র হয়েছে। ইউরেনিয়াম সমৃদ্ধকরণ বন্ধের শর্ত মানতে অস্বীকৃতি জানিয়েছে তেহরান। এই ইস্যুতে আন্তর্জাতিক কূটনৈতিক উত্তেজনা নতুন করে বাড়ছে।