
ক্রিস্টেনসেন বলেন, “বাজারে আজ আমেরিকান খেজুর, বাদাম, শুকনো ফল, ট্যাং এবং ফলের জুস দেখতে পেরে ভালো লাগছে। রমজানের ইফতার আয়োজনে সময়মতো এসব পণ্য পাওয়া যাচ্ছে, যা বাংলাদেশের ভোক্তা ও আমেরিকার কৃষক উভয়ের জন্যই উপকারী।”

কৃষিকাজের সাথে জড়িত মো. আসাদুল মিয়া যশোর থেকে আনেন সুগন্ধী রজনীগন্ধার কন্দ। ঢাকার পল্টনের ফুটপাতে বসেন আসাদুল। রজনীগন্ধার কন্দ বিক্রি তার বাড়তি আয়ের অন্যতম উৎস।

রাজধানীর জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের কাছে নিত্যপ্রয়োজনীয় বিভিন্ন পণ্য পাওয়া যায়। বিক্রেতা শাহীন হাওলাদার জানালেন, পাওয়া যায় পিঠা তৈরির ছাঁচ, হামান দিস্তা, বটিসহ নানা পণ্য।

বাণিজ্য আলোচনায় অগ্রগতি না হওয়ায় ভারতের কৃষিপণ্যে নতুন করে শুল্কারোপ করতে পারেন বলে সতর্ক করেছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।