
পবিত্র ঈদুল আজহার রাত তখন প্রায় সাড়ে আটটা। রাজধানীর পোস্তাগোলার একটি গলির মুখে আলো-আঁধারির মধ্যে কয়েকজন মানুষ নিচু হয়ে মনোযোগ দিয়ে কিছু একটা কাটাকুটি করছেন। কাছে গিয়ে দেখা গেল, সেখানে স্তূপ করে রাখা হয়েছে বেশ কিছু ছাগলের চামড়া। চামড়ার মূল ক্রেতা বা আড়তদাররা এগুলো রাস্তায় ফেলে গেছেন অথবা নামমাত্র দাম

যখন লাখো মানুষ নাড়ির টানে ঢাকা ছেড়ে যাচ্ছেন, তখন একটি সম্পূর্ণ বিপরীত স্রোত এই শহরে প্রবেশ করছে। এই মানুষগুলো আসছেন আনন্দ করতে নয়—বেঁচে থাকার লড়াইয়ে। কেউ বস্তা হাতে, কেউ ধারালো চাপাতি কাঁধে, কেউ আবার অসুস্থ সন্তানকে বুকে আঁকড়ে।

এদিকে গাবতলী হাটে দুপুরের পর থেকে বেশ সরগরম পরিবেশ দেখা গেছে। সেখানে মাঝারি ও বড় আকারের গরুর বেচাকেনা বেশি হচ্ছে। গত দুদিনের বৃষ্টির কারণে ব্যবসায় কিছুটা মন্দা গেলেও, আজ আবহাওয়া ভালো থাকায় ক্রেতা-বিক্রেতা উভয়ের মধ্যেই স্বস্তি ফিরেছে।

দরজায় কড়া নাড়ছে ঈদুল আজহা। অনেকেই কিনেছেন কোরবানির পশু। সেসব পশুর জন্য প্রয়োজন খাবার। মৌসুমি ব্যবসায়ীরা বিক্রি করছেন খৈল, কুঁড়া, ভুসি ও ঘাস।

কোরবানির পশুর হাটে এবার ছোট গরুর চাহিদা বেশি। অনেকে ক্রেতারা জানিয়েছেন, আগের তুলনায় এবছর গরুর দামও কিছুটা বেশি। খামারিরা জানিয়েছে, পশুখাদ্যের দাম বৃদ্ধি পাওয়ায় দামও গতবারের চেয়ে একটু বেড়েছে।

কোরবানির ঈদ সামনে রেখে বেড়েছে সব ধরনের মসলার দাম। এক কেজি এলাচের দাম গত বছর ছিল ৩ হাজার ৫০০ থেকে ৩ হাজার ৮০০ টাকা। এখন দাম ৪ হাজার ৮০০ টাকা। দাম কমেছে জিরার। কারওয়ান বাজার থেকে ভিডিও করেছেন তারিক সজীব

আজ পবিত্র হজ। ৯ জিলহজের এই দিনে সৌদি আরবের ঐতিহাসিক আরাফাত ময়দানে অবস্থান করবেন হজযাত্রীরা। লাখো কণ্ঠে ধ্বনিত হবে— ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক’।

এবার রাজধানীর অধিকাংশ অস্থায়ী পশুর হাটের নিয়ন্ত্রণ গেছে বিএনপি ও দলটির অঙ্গসংগঠনের নেতাদের হাতে। কোথাও তারা সরাসরি ইজারাদার, আবার কোথাও আড়াল থেকে পুরো হাট পরিচালনা করছেন। কয়েকটি এলাকায় শীর্ষ সন্ত্রাসীদের অনুসারীরাও হাট পরিচালনায় সক্রিয় বলে অভিযোগ রয়েছে।

রাজধানীর যাত্রাবাড়ীতে কাজলা গরুর হাটে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সকালের ভারী বর্ষণে পুরো হাটে পানি জমে যায়, বিপাকে পড়েন ক্রেতা ও বিক্রেতারা। ভিডিও: আরমান হোসেন মুরাদ

১৮৮৯ সালে প্রকাশিত হয় মশাররফ হোসেনের ‘গো-জীবন’ শিরোনামের প্রবন্ধের বই। এই বইয়ে তিনি মুসলমানদের গরু জবাইয়ের তীব্র বিরোধিতা করেন।

ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) এলাকার কোরবানির পশু বর্জ্য অপসারণে প্রায় ১৬ হাজার কর্মী প্রস্তুত রাখা হয়েছে, যারা মাঠ পর্যায়ে বর্জ্য অপসারণে কাজ করবে। এছাড়াও থাকছে কেন্দ্রীয় ও জোনভিত্তিক সমন্বয় বা তদারক সেল।
সারা দেশে জমে উঠেছে কোরবানির পশুর হাট। এই সুযোগে এক শ্রেণির অসাধু ব্যবসায়ী স্টেরয়েড জাতীয় হরমোন প্রয়োগের মাধ্যমে গরু মোটাতাজা করার প্রতিযোগিতায় নামেন। অনেকে অসুস্থ গরুও বিক্রি করতে নিয়ে আসেন। ক্রেতারা কীভাবে চিনবে কোনটি সুস্থ গরু?

আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, এবার পশুর হাটকেন্দ্রিক অপরাধ নিয়ন্ত্রণে আগেভাগেই গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। জাল টাকা শনাক্তে বিশেষ মেশিন, সিসিটিভি মনিটরিং, সাদা পোশাকে গোয়েন্দা সদস্য, মোবাইল টহল ও অস্থায়ী পুলিশ ক্যাম্প রাখা হয়েছে প্রতিটি হাটে।

সৌদি আরবের আকাশে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। এর ফলে আগামীকাল সোমবার থেকে দেশটিতে জিলহজ মাস গণনা শুরু হবে। সেই অনুযায়ী, আগামী ২৬ মে পবিত্র আরাফাত দিবস এবং তার পরের দিন অর্থাৎ ২৭ মে (বুধবার) সৌদিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ঢাকায় লবণযুক্ত গরুর চামড়া প্রতি বর্গফুটের দাম নির্ধারণ করা হয়েছে ৬২ থেকে ৬৭ টাকা, যা গত বছর ছিল ৬০ থেকে ৬৫ টাকা।

মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আসন্ন পবিত্র ঈদুল আজহায় কোরবানির জন্য দেশে পর্যাপ্ত পরিমাণ গবাদি পশু রয়েছে। আমদানির প্রয়োজন নেই। কোরবানির পশুর দামও সহনীয় পর্যায়ে থাকবে।

কালা ভুনা মানে এখন অনেকে বিশ্বাস করেন কষিয়ে কষিয়ে মাংস কালো করে ফেলার একটা রেস্টুরেন্টকেন্দ্রিক গল্প। কিন্তু মানুন আর না মানুন, এটা কালা ভুনা নয়।