
ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প বলেন, অন্যান্য দেশের পারমাণবিক পরীক্ষা কর্মসূচির কারণে, আমি যুদ্ধ বিভাগকে আমাদের পারমাণবিক অস্ত্র সমান ভিত্তিতে পরীক্ষা শুরু করার নির্দেশ দিয়েছি। এই প্রক্রিয়া তাৎক্ষণিক শুরু হবে

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দক্ষিণ কোরিয়া সফরের কয়েক ঘণ্টা আগে উত্তর কোরিয়া পশ্চিম উপকূলে একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়েছে। আজ বুধবার দেশটির রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।