
জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন। গণতন্ত্রের দিকে যাত্রার প্রথম ধাপ হিসেবে একটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়েছে, সরকার গঠন করেছে একটি নির্বাচিত রাজনৈতিক দল। কিন্তু ন্যায় বিচার কি প্রতিষ্ঠিত হয়েছে? গণঅভ্যুত্থানের প্রায় দুই বছর হতে চলল, লক্ষ্য অনুযায়ী কতটা এগোতে পারল দেশ?

প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে সেবা করা ফাতেমা বেগমের ভাইয়ের মেয়েকে দেখতে শুক্রবার সন্ধ্যায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে গেছেন স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন। এ সময় তিনি রোগীর সার্বিক শারীরিক অবস্থার সম্পর্কে খোঁজখবর নেন।

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন। আজ রোববার দুপুরে প্রধানমন্ত্রীর সচিবালয়ের অফিসে উভয়ের এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

জেন-জি অভ্যুত্থানের মাধ্যমে সৃষ্ট একটি নির্বাচনে তরুণ নেতৃত্বাধীন এনসিপি খুব সামান্যই প্রভাব ফেলতে পেরেছে। তাদের এই শোচনীয় ফলাফল মূলত কাঠামোগত সীমাবদ্ধতা এবং কৌশলগত ভুলেরই প্রতিফলন।

ঈদুল ফিতরের দিনে পরিবারের সদস্যদের সঙ্গে নিয়ে বাবা-মার কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আমৃত্যু কারাদণ্ডে দণ্ডিত সাঈদী কারাগারে মারা যান। আর ২০১২ থেকে ২০১৬ সালের মধ্যে বাকি ছয়জনের ফাঁসি কার্যকর করা হয়।

তারেক রহমান বলেন, নারীর আর্থসামাজিক ক্ষমতায়নে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বাদশ শ্রেণি পর্যন্ত মেয়েদের অবৈতনিক শিক্ষা চালু করেছিলেন। বাংলাদেশে নারীর ক্ষমতায়নে এটি ছিল একটি বৈপ্লবিক সিদ্ধান্ত। একই ধারাবাহিকতায় বর্তমান সরকার নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ‘ফ্যামিলি কার্ড’ চালু করেছে।

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মাননা। স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার ১৯৭৭ সাল থেকে প্রতি বছর এ পুরস্কার দিয়ে আসছে।

গত ৩৫ বছর ধরে বাংলাদেশের প্রধানমন্ত্রীর চেয়ারটা বেশিরভাগ সময়ই দুই নেত্রীর দখলে থেকেছে। খালেদা জিয়া ও শেখ হাসিনা পালা করে বাংলাদেশের প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। তবে ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত টানা ১৫ বছর প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা।

বিএনপির ‘বসন্ত’ কি তবে ফেব্রুয়ারি মাসেই? গ্রেগরিয়ান ক্যালেন্ডারের এই মাসটি বিএনপির জন্য দারুণ পয়া। দলটি ফেব্রুয়ারিকে আলাদাভাবে উদ্যাপন করতেই পারে! তবে এটাও ঠিক, এই ফেব্রুয়ারি মাস রাজনৈতিকভাবে বিএনপির জন্য খানিকটা কলঙ্কেরও। ইতিহাস সেটাই বলছে।

জাতীয় নির্বাচনে বিএনপির বিজয় উপলক্ষে এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আত্মার মাগফেরাত কামনায় ১৩ ফেব্রুয়ারি (২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বেশে ঢাকা-১৫ আসনে মনিপুর গার্লস হাই স্কুল ভোটকেন্দ্রে এসেছে ইন্তেসর ইফতিন নামে এক শিশু।

চারদিকে হই হই রবে চলছে জাতীয় নির্বাচনের প্রচার, নানা আলোচনা। সংঘাতও চলছে, সহিংসতা হচ্ছে। কিন্তু সবকিছুই হচ্ছে ‘ব্যাটাগিরি’র তালে, নারীরা সেখানে যেন অচ্ছুৎ। এবারের নির্বাচনে নারীদের কেমন যেন ‘আউটসাইডার’-এর মতো করে দেখা হচ্ছে, এক পাশে সরিয়ে রাখার মতো অবস্থা! নির্বাচনের আগে নারীরা এতটা ‘নাই’ হয়েছে কবে?

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবার শীর্ষ নেতৃত্বে নেই কোনো নারী। শেখ হাসিনা ও খালেদা জিয়ার অনুপস্থিতিতে রাজনীতিতে তৈরি হয়েছে নতুন বাস্তবতা। ভোটের উত্তাপ আর বসন্তের ছোঁয়ায় ঢাকাই এখন নির্বাচনের প্রাণকেন্দ্র।

খালেদা জিয়ার বিরুদ্ধে নির্বাচন করেছিলেন জাতীয় ফুটবল দলের অধিনায়ক। তিনি কে? সাকিব আল হাসান কিংবা মাশরাফি বিন মুর্তজারা নির্বাচন করেছেন, সংসদ সদস্য হয়েছেন। এর আগে দেশের কোন ক্রীড়াবিদ ৬ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, মন্ত্রী হয়েছেন?

আশির দশক থেকেই বাংলাদেশের রাজনীতি ‘দুই বেগমের লড়াই’, খালেদা জিয়া ও শেখ হাসিনা ভোটের লড়াইয়ে কে কার চেয়ে এগিয়ে? খালেদা জিয়া আমৃত্যু যত নির্বাচন করেছেন, হারেননি কখনো। হাসিনা জীবনে ৩ বার ভোটে হেরেছেন…গত ৪৫ বছর ধরে দেশের রাজনীতির দুই কেন্দ্রীয় চরিত্রের ভোটের রেজাল্টশিট মোটেও এক নয়

ভারতের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট অধিবেশনের প্রথম দিনেই পার্লামেন্টের উভয় কক্ষে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে শোকপ্রস্তাব (অবিচুয়ারি রেফারেন্স) গ্রহণ করার কথা রয়েছে।

তিনি আরও বলেন, ”আমাদের রাজনীতি সাধারণ মানুষের জন্য। সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করাই আমাদের লক্ষ্য ও উদ্দেশ্য।”

জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে খালেদা জিয়ার সাজে জিয়া উদ্যানে এসেছিল চতুর্থ শ্রেণীর শারিকা ফাতেমা। বিএনপি চেয়ারপারসনের ভাষণ মুখস্থ করেছে সে। ভিডিও: মাহিন আরাফাত

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাচ্ছের নেতা-কর্মী ও সমর্থকরা। অনেকে দূরদুরান্ত থেকে এসেছেন শ্রদ্ধা নিবেদন করতে।

খালেদা জিয়া যখন জীবিত ছিলেন, আমি তার জন্য বিভিন্ন প্রোগ্রামে যেতাম। তখন একটা কথা বলতাম, বেগম জিয়া ভালো থাকলে, ভালো থাকবে বাংলাদেশ। আমি বিশ্বাস করি অবশ্যই তিনি এখন ভালো আছেন। কিন্তু বাংলাদেশ কি ভালো আছে? বা ভালো থাকবে?

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার স্মরণে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক শোকসভা চলছে।