
পারিবারিক সহিংসতার যত খবর, তার অধিকাংশের নেপথ্যে মেলে মাদক সংশ্লিষ্টতার তথ্য। গাজীপুরের ওই নৃশংস হত্যার পরও প্রতিবেশীদের অভিযোগ, প্রাইভেটকার চালক গৃহকর্তা ফোরকানও ছিলেন মাদকাসক্ত। প্রায়ই স্ত্রীর সঙ্গে বিবাদে জড়াতেন তিনি।

গত ২৮ এপ্রিল রাজধানীতে খুন হন শীর্ষ সন্ত্রাসী খন্দকার নাঈম আহমেদ টিটন। এই হত্যার পেছনে কারা জড়িত? কেন খুন হলেন টিটন। পরিবার যা বলছে তা কি যৌক্তিক? কাজী সাজিদুল হকের সঞ্চালনায় আজকের বিশেষে বিশ্লেষণ করেছেন প্রতিবেদক সামদানী হক নাজুম ও আরমান ভূইয়া।

টিটন ১৯৯০-এর দশকের শুরুতে অপরাধে জড়িয়ে পড়ে ধীরে ধীরে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তোলেন। একাধিক হত্যা মামলায় জড়িত থাকার পাশাপাশি অস্ত্র ব্যবসার সঙ্গেও তার সংশ্লিষ্টতা ছিল বলে পুলিশ সূত্রে জানা গেছে।

এ ছাড়া প্রত্যেককে ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, অনাদায়ে আরও ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ডের নির্দেশ দেওয়া হয়েছে। আসামিরা পলাতক থাকায় আদালত তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন।

তিনি বলেন, র্যাব গঠন ছিল ভয়াবহ সিদ্ধান্ত। সেনাসদস্যদের প্রশিক্ষণ র্যাবের মতো আধা–সামরিক বাহিনীতে কাজ করার উপযোগী নয়। ২০০৩ থেকে ২০০৬ সাল পর্যন্ত র্যাবের হাতে বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ঘটে।

কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বিরকে হ*ত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। হ*ত্যাকান্ডের নির্দেশদাতা ‘আন্ডারওয়ার্ল্ড স*ন্ত্রা*সী’ দিলীপ ওরফে বিনাস।

বর্তমান সরকারের ‘জনপ্রিয়’ হওয়ার ঝোঁক রয়েছে। এটি ভালো। এতে বোঝা যায় যে, এই সরকারের জনগণের সরকার হওয়ার ইচ্ছাটুকু কিছুটা হলেও আছে। অবশ্য জনতার কাছে বেশি জনপ্রিয় হতে চাইলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি করাটাই সবচেয়ে জরুরি

পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, “প্রাথমিকভাবে ধারণা করছি, ব্যবসায়িক কোনো দ্বন্দ্ব থেকে এই হত্যাকাণ্ড ঘটেছে। এর নেপথ্যে অন্য কোনো কারণ আছে কি না সেটিও তদন্ত করে দেখা হচ্ছে। ব্যবসাকেন্দ্রিক ও রাজনৈতিক কারণগুলোও আমরা খতিয়ে দেখছি।”
পপকালচারে সাইকো গভীর ও ব্যাপক প্রভাব ফেলে এবং অস্থির ষাটের দশকে এক সুস্পষ্ট সাংস্কৃতিক পরিবর্তনের সূচনা করে। ইতালির জালো ধারা (সহিংসতা ও ইরোটিক ঘরানা) এবং আমেরিকার স্ল্যাশার ঘরানার ছবিগুলোর অনুপ্রেরণা হয়ে উঠেছে হিচককের সাইকো।

রাজধানীর কদমতলী থানার কুদার বাজার এলাকায় পূর্ব শত্রুতার জেরে শাহাবুদ্দিন নামে এক গ্যাস সিলিন্ডার ব্যবসায়ীকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

ঢাকার কামরাঙ্গীরচরে সিনিয়র জুনিয়র নিয়ে কথাকাটাকাটির জেরে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মো. রোমান ফকির নামে এক সপ্তম শ্রেণির নিহত।

শরিফ ওসমান হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে আগামীকাল মঙ্গলবার বিকেল তিনটায় রাজধানীর শাহবাগে ‘শহিদী শপথ’ পাঠ কর্মসূচির ঘোষণা দিয়েছে ইনকিলাব মঞ্চ।

ঘটনার পর সন্দেহভাজন হিসেবে ভবনের নিরাপত্তার প্রহরীকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। তবে এ হত্যাকাণ্ডে তার কোনো সম্পৃক্ততা না পাওয়ায় জিজ্ঞাসাবাদের পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।

গত ১৭ বছর ধরে ক্যাম্পে চলা মাদক কারবারে একচ্ছত্র আধিপত্য বিস্তার করা বুনিয়া সোহেলের সঙ্গে সঙ্গে তার সাম্রাজ্যও এখন আইসিইউতে। ক্যাম্পের মাদক সাম্রাজ্যের দখল এখন তার প্রতিদ্বন্দ্বী তিন গ্রুপের। সাম্রাজ্যই বটে।

খুলনা আদালত চত্বরে প্রকাশ্যে দুজনকে গুলি করে ও কুপিয়ে হত্যা করে পালিয়েছে দুর্বৃত্তরা। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে খুলনার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সামনে এ ঘটনা ঘটে।

ব্যবসায়ী আশরাফুল হক হত্যার ঘটনা বিষয়ে প্রেস ব্রিফিং করেন ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম। ভিডিও: শেখ সাদিয়া বানু

মোহাম্মদপুর থানার উপপরিদর্শক অহিদুল ইসলাম জানান, নিহতের বাবা আফছার আলম বাদী হয়ে সাতজনের নামসহ অজ্ঞাতনামা ১৫-২০ জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন।

নিহত রুমান একটি কাপড়ের দোকানের কর্মচারী ছিলেন। কাজ শেষ করে বাসায় ফেরার পথে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গুরুতর আহত হন তিনি।

ময়মনসিংহের ত্রিশালের একটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে। উপজেলার বৈলর ইউনিয়নের বাসকুড়ি গ্রামে একটি বাড়ির শোবার ঘরের বিছানার পাশে মাটি খুঁড়ে পাওয়া গেছে দুজনের মরদেহ।