
সিনেমার মতো ঝরনার ওপর দিয়ে উড়ে বেড়ানোর স্বপ্ন এখন সত্যি হচ্ছে চীনের সিচুয়ান প্রদেশে! ডিক্যাং জলপ্রপাতের প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পর্যটকদের জন্য চালু হয়েছে এক অভিনব প্রজেক্ট ‘ফেয়ারি ফ্লাইং ফ্রম দ্য স্কাই’।

কিযী তাহ্নিন পেশায় উন্নয়নকর্মী, নেশায় লেখক। বলা হয়ে থাকে, গল্প তার কাছে আতশকাচ, যার নিচে রেখে তিনি জীবনকে দেখেন। তার প্রকাশিত গল্পগ্রন্থ হলো, ইচ্ছের মানচিত্র, আছে এবং নাই, বুধ গ্রহে চাঁদ উঠেছে, ও দেড় নম্বরি ও মসলার কৌটা। চনর্কি তার প্রথম উপন্যাস।

চরচা লাইটটক-এ আলোকচিত্রী জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন আলকচিত্রী ও লেখক নাসির আলী মামুন।

প্রতিদিন ভোরে যারা কাজের খোঁজে এই ব্যস্ত শহরের সড়কে নেমে পড়েন তাদেরই একজন ষাটোর্ধ্ব খোকন মিয়া। তবে তার গল্পটি একটু ভিন্ন। তার বয়স হয়েছে, তাই মাসের প্রায় অর্ধেক সময় তাকে থাকতে হয় কর্মহীন। আগের মতো কঠিন কাজ তিনি করতে পারেন না। তাকে সবাই কাজেও নেয় না।

পারিবারিক গল্পকে নিয়ে নির্মিত ধারাবাহিক নাটক ‘এটা আমাদেরই গল্প’ শেষ হতে চলেছে। মুহাম্মদ মোস্তফা কামাল রাজ পরিচালিত এই নাটকের শুটিং শেষ হয়েছে। এ উপলক্ষে ১৮ এপ্রিল (২০২৬) ঢাকার উত্তরায় সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

১৯৪৮ সালে মুক্তি পাওয়া সিনেমাটি উদয় শঙ্কর শুধু পরিচালনাই করেননি—এর কাহিনীও লিখেছিলেন এবং অভিনয় করেছিলেন কেন্দ্রীয় চরিত্রে। আর এটিই ছিল ভারতের প্রথম নৃত্যপ্রধান চলচ্চিত্র। কিন্তু বাণিজ্যিকভাবে তা সফল হয়নি।

মারমেইড ডে উপলক্ষে জানুন জলপরীদের নিয়ে রোমাঞ্চকর কাহিনী। হ্যান্স ক্রিশ্চিয়ান অ্যান্ডারসনের ধ্রুপদী গল্প থেকে ডিজনির রঙিন পর্দা, আর বর্তমান সময়ের প্রফেশনাল মারমেইড পারফর্মারদের জীবন—সবই উঠে এসেছে এই প্রতিবেদনে। মিথ আর বাস্তবের সেই রহস্যময় জগতকে নতুন করে আবিষ্কার করুন।

মানুষের জন্মলগ্ন থেকেই গুহাচিত্র, শ্রুতি ও বইয়ের পাতায় গল্পের অবিচ্ছেদ্য বসবাস। বিশ্ব গল্প বলার দিবসে ফিরে দেখা যাক মানুষের গল্প বলার দীর্ঘ বিবর্তন। আধুনিক যুগে এসেও গল্পের আবেদন ফুরায়নি, তাই কমেন্টে আপনার গল্পটি জানান!

যুক্তরাজ্যের জনপ্রিয় রান্নার প্রতিযোগিতা মাস্টারশেফ প্রফেশনালস–এ একজন বাংলাদেশি তরুণ শেফের সাফল্যের গল্প এখন আলোচনায়। শূন্য থেকে শুরু করে কঠোর পরিশ্রম আর স্বপ্নকে সঙ্গী করে পৌঁছে গেছেন সেমিফাইনালে। এই রিয়ালিটি শোতে তিনি হালিম তৈরি করে সবাইকে তাক লাগিয়ে দিয়েছেন।

সমুদ্রের বেশিরভাগটাই এখনো আমাদের কাছে রহস্য। হয়তো এজন্যই নীল জলরাশি মানুষকে টানে। রহস্য উন্মোচনের আগ্রহ থেকেই স্কুবা ডাইভার হয়েছেন জান্নাতি হোসেন। স্কুবা ডাইভিং শিখে এখন অন্যকে শেখাচ্ছেন তিনি। জানালেন, তিনিই দেশের প্রথম নারী পেশাদার স্কুবা ডাইভিং ইন্সট্রাক্টর।

শংকর একাধিকবার বলেছেন, সত্যজিৎ রায় ও উত্তমকুমার তার লেখালেখির জনপ্রিয়তাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছিলেন। চৌরঙ্গী করার আগে থেকে কথাসাহিত্যিক শংকরের সঙ্গে উত্তকুমারের আলাপ ছিল। কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব হয় ‘চৌরঙ্গী’র পর।

আপনার নাম শুধু একটি শব্দ নয়, এটি আপনার পরিচয়ের অংশ। নামের মধ্যেই লুকিয়ে থাকে পরিবার ও পূর্বপুরুষের ইতিহাস। আজকের দিনটি সেই গল্প জানার ও উদযাপনের জন্যই বিশেষ।

১৯১৪ থেকে ১৯২১–দীর্ঘ সাত বছরের নিরলস প্রচেষ্টায় জেমস জয়েস গড়ে তুলেছিলেন প্রায় ৮০০ পৃষ্ঠার এক বিশাল সাহিত্যকীর্তি। আশ্চর্যের বিষয় হলো, এই বিশাল কলেবরের উপন্যাসের পটভূমি জুড়ে আছে মাত্র একটি দিনের গল্প–১৯০৪ সালের ১৬ জুন।

দুর্বোধ্য হয়েও ‘ইউলিসিস’ আধুনিক সাহিত্যের সবচেয়ে প্রভাবশালী উপন্যাস। মাত্র এক দিনের গল্পে জয়েস গড়ে তুলেছেন ডাবলিনের চিরন্তন প্রতিচ্ছবি। শত বছর পেরিয়েও এই উপন্যাস বিশ্বসাহিত্যে এক বিস্ময়।

কোথায় হারাল সেই সব শীত। স্কুলের অ্যানুয়েল পরীক্ষা শেষ। অফুরন্ত অবসর। সারা সকাল পাড়ার ক্রিকেট, সন্ধ্যা থেকে রাত ব্যাডমিন্টনের উৎসব। প্রথম প্রেম, কত আনন্দ–বেদনার গল্প। শীতের রাতের ভূতের গল্প, বিজয় দিবসের গর্ব আর মায়াভরা সকাল। মনে পড়ে সেই শীতগুলো…?

হঠাৎ করে হাইজ্যাক হয়ে গেল মার্কিন প্রেসিডেন্টের স্পেশাল প্লেন এয়ার ফোর্স ওয়ান! এরপর নানা কায়দাকানুন করে, সন্ত্রাসীদের মেরে মার্কিন প্রেসিডেন্ট সেই পরিস্থিতি থেকে বেঁচে ফেরেন। এমন গল্পের সিনেমাই ‘এয়ার ফোর্স ওয়ান’।

শিশু কল্পনার সীমা ভেঙে দেওয়া এক বিস্ময়কর গল্প ‘এলিস ইন ওয়ান্ডারল্যান্ড’। এই গল্পের জন্ম, ননসেন্সের দর্শন আর জনপ্রিয় হয়ে ওঠার ইতিহাস জানুন। আজ লুইস ক্যারলের জন্মবার্ষিকিতে ফিরে দেখা তার সৃষ্টির জাদু।

ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ভাত বিক্রি করে সংসার চালান রেনু বেগম। স্বামী ব্যস্ত দ্বিতীয় সংসার নিয়ে। রেনু একাই সংসারের ঘানি টেনে চলেছেন। আসুন শুনি তার গল্প

১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছে অল্প কিছু দিন। দিনাজপুরের এস্কান্দার পরিবারে জন্ম নিল ফুটফুটে এক মেয়ে শিশু। পারিবারিক চিকিৎসক ডা. অবনী গোস্বামী এস্কান্দার মজুমদারের কোলে শিশুটিকে তুলে দিয়ে বললেন, ‘নিন, আপনার মেয়ে। কেন যেন মনে হচ্ছে ও খুব ভাগ্যবতী!’

ধুন্দলকে আমরা জানি সুস্বাদু সবজি হিসেবে। কিন্তু এর আঁশ দিয়ে শরীর মাজনিও হয়। এই প্রাকৃতিক মাজনি দেশে অনেক আগে থেকেই আছে। কিন্তু শহরের মানুষ তেমন একটা ব্যবহার করে না। শহরের মানুষের উপযোগী করে সেই পরিবেশবান্ধব মাজনি নিয়ে এসেছেন ফারিয়া।

আজ একটা গরিবের খাবার নিয়ে গল্প করি চলুন। সেই খাবারটি আমাদের সবারই খুব পরিচিত এবং বেশ প্রিয়ও বটে। খাবারটির নাম বিরিয়ানি! অবাক হচ্ছেন? বিরিয়ানি কীভাবে গরিবের খাবার হলো। তাহলে চলুন বিরিয়ানি নিয়ে দুটি জনপ্রিয় গল্প শুনি।

সালমান শাহর গল্পটা করুণ তাঁর গল্পটা অসম্পূর্ণ। ২৯ বছর আগে, ১৯৯৬ সালের ৬ সেপ্টেম্বর তিনি চলে গিয়েছিলেন না ফেরার দেশে। ২৭ বছর বয়সেই, অর্থ, যশ, খ্যাতি যখন তাঁর পায়ে লুটিয়েছে, সেই বয়সেই তিনি নাকি আত্মহত্যা করেছিলেন! কিন্তু সে কথা দেশের মানুষ কখনোই বিশ্বাস করেনি।