
গাজীপুরের ভোগড়া এলাকায় একটি পোশাক কারখানায় হঠাৎ করে অন্তত ৫০ জন শ্রমিক গণ-হিস্টিরিয়ায় (মনস্তাত্ত্বিক রোগ) আক্রান্ত হয়ে অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৬ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনার পর কারখানাটিতে ছুটি দিয়েছে কর্তৃপক্ষ।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় গরু চোর সন্দেহে গণপিটুনিতে তিনজন নিহত হয়েছেন। আজ রোববার ভোরে এ ঘটনা ঘটে।

গাজীপুরের কাপাসিয়ায় একটি ঘর থেকে পাঁচজনের গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার ভোরে উপজেলার রাউৎকোনা গ্রামের ওই বাড়িতে তিন শিশু, নারী ও এক যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহগুলো উদ্ধার করে।

গত মঙ্গলবার বিকাল থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।

পরবর্তীতে সন্ধ্যা সোয়া ছয়টার দিকে দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

গাজীপুরের শ্রীপুরে অটোরিকশা চলাচলের অনুমতি ও পুলিশি হয়রানি বন্ধের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন অটোরিকশা চালকেরা। প্রায় দেড় ঘণ্টা পর সকাল ১০টার দিকে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

উপদেষ্টা বলেন, ‘’জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশের মোট ৪২ হাজার ৭৬৬টি ভোটকেন্দ্রের প্রতিটিতে ১৩ জন করে সর্বমোট ৫ লাখ ৫৫ হাজার ৯৫৮ জন আনসার-ভিডিপি সদস্য দায়িত্ব পালন করবেন।

ভূক্তভোগী হাবিব চৌধুরী এনসিপির গাজীপুর মহানগর কমিটির সদস্য। হাবিবকে লক্ষ্য করে দুই রাউন্ড গুলি করা হলেও তার শরীরে গুলি লাগেনি। পরে পুলিশ ঘটনাস্থল থেকে একটি গুলির খোসা উদ্ধার করেছে।

এর আগে আজ সোমবার গাজীপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ অমিত কুমার দে তাহরিমা জান্নাত সুরভীর চার সপ্তাহের জামিন মঞ্জুর করেন।

গাজীপুরে একটি পোশাক কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধের নোটিশে শ্রমিকদের মধ্যে অসন্তোষের সৃষ্টি হয়েছে। কারখানা খুলে দেওয়াসহ বিভিন্ন দাবিতে বিক্ষোভ করছেন তারা। আজ মঙ্গলবার সকাল ৮টা থেকে কারখানার প্রধান ফটকে জড়ো হয়ে শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন।

পলাশে উৎপন্ন ভূমিকম্পটি আফটার শক কি না, এ বিষয়ে আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ভূমিকম্পটিকে মৃদু ভূমিকম্প হিসেবেই গণ্য করা হচ্ছে। মেইন শকের পর প্রায় ২৪ ঘণ্টা অতিবাহিত হওয়ায় এটিকে আফটার শক হিসেবে দেখা হচ্ছে না।

নরসিংদীর মাধবদীতে ভূমিকম্পের ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও বাংলাদেশে ভূমিকম্প হয়েছে। গাজীপুরের বাইপাইলে রিখটার স্কেলে তিন দশমিক তিন মাত্রার ভূমিকম্প রেকর্ড করেছে আবহাওয়া অধিদপ্তর।

গাজীপুরের রাজেন্দ্রপুরে কেমিক্যাল কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিট কাজ করছে।

গাজীপুরের বিভিন্ন স্থানে মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোর পর্যন্ত তিনটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। তবে এখন পর্যন্ত এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এসব ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইন (আইন নম্বর ৫৭)–এর ৩৯(১) ধারার অধীনে জনস্বার্থে তাকে বরখাস্ত করা হয়েছে।

“নির্বাচনের আসল শক্তি হলো জনগণ। যদি জনগণ ভোট দিতে এগিয়ে আসে, তাহলে কেউ কোনোভাবে বাধা দিতে পারবে না। রাজনৈতিক দলগুলোরও উচিত হবে আইন-শৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করা।”