
সহজিয়ার ‘রইদ’, মেঘদলের ‘হাওয়া’ কিংবা হাশিম মাহমুদের ‘সাদা সাদা কালা কালা’, বীরভূমের মনিরুদ্দিন আহমেদের ‘আটটা বাজে দেরি করিস না’ অথাবা মাতান চাঁদ গোসাইয়ের লেখা কানাই দাস বাউলের গাওয়া ‘মন ছাড়া কি মনের মানুষ রয়’। হাওয়া থেকে রইদ চলচ্চিত্রের গানে চমক দেখাচ্ছেন পরিচালক মেজবাউর রহমান সুমন।

২২ মে (২০২৬) ধানমন্ডির রবীন্দ্র সরোবরে ‘রইদের গান’ শিরোনামে একটি প্রচার অনুষ্ঠান হয়। এতে পরিচালক মেজবাউর রহমান সুমনের আমন্ত্রণে রইদ সিনেমার কলাকুশলীদের সঙ্গে সপরিবারে উপস্থিত ছিলেন শিল্পী হাশিম মাহমুদ। ভিডিও: তুহিন কান্তি দাস

সলিল ছাড়াও সুকান্তর কবিতাকে গানে রূপ দিয়েছেন আরও কয়েকজন সুরকার। কিন্তু সলিল হেমন্তের সহযোগিতায় সুকান্তর গানকে যে উচ্চতায় নিয়ে যেতে পেরেছেন, তা আর কেউ পারেননি। সলিল ও হেমন্ত পারলেন কেন? সম্ভবত আর কেউ গণমানুষের কবি সুকান্ত এবং তার সৃষ্টিকে তাদের মতো করে এত গভীরভাবে অনুধাবন করতে পারেননি বলে।

ব্যস্ত জীবনের ধরাবাঁধা রুটিন ভেঙে সামাজিক যোগাযোগ বাড়াতে সুইজারল্যান্ডের বাডেনে চালু হয়েছে কোনো নির্দিষ্ট গন্তব্যহীন ‘লাইন জিরো’ বাস। যমজ ভাই ফ্রাঙ্ক ও প্যাট্রিক রিকলিনের এই অভিনব শিল্পকর্মে যাত্রীরা উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়ানো, গান গাওয়া ও অপরিচিতদের সাথে আলাপের সুযোগ পাচ্ছেন।
রইদে আন্ধার করে আলো–রইদ আসলে কতটা আলো করে? রইদের মধ্যেও কি বিষণ্নতা থাকে? রইদ সিনেমায় রাজু সহজিয়া কীভাবে জড়ালেন? চারপাশে এত এত ঘটনার মধ্যে মানুষ নির্বিকার থাকছে কী করে? মগজে কারফিউ নেই তো? সহজিয়া ব্যান্ডের যাত্রা, গড়ে ওঠা কীভাবে?

পপ সম্রাট মাইকেল জ্যাকসন! যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে তার সেই অদ্ভুত সব ডান্স মুভস আর অবশ্যই—তার হাতের সেই সাদা ধবধবে ক্রিস্টালখচিত গ্লাভস। ভক্তদের জন্য একটি বড় খবর হলো, পপ সম্রাটের সেই আইকনিক গ্লাভসটি এবার নিলামে উঠছে! কিন্তু জানেন কি, এই এক টুকরো কাপড়ের দাম কত হাঁকা হয়েছে?

তিনি চলে গেলেন। অনেকে বলছেন, ভারতীয় সংগীত জগতে তিনিই ছিলেন শেষ স্তম্ভ। যদি বলা হয়, সংগীতের এক উজ্জ্বল নক্ষত্র আশা ভোসলের প্রয়াণে একটি মহাকাব্যিক যুগের অবসান ঘটেছে, বাড়িয়ে বলা হবে না।

আশা শুধু চলচ্চিত্র শিল্পকেই নয়, একটি জাতির সংগীতের রুচি ও সংস্কৃতিতে প্রভাব ফেলতে পেরেছিলেন। তিনি গত অর্ধশতাব্দীরও বেশি সময় ধরে হিন্দি গানের জগতে সফলতার সঙ্গে দাপিয়ে বেড়িয়েছেন।

বর্তমান প্রজন্মের অন্যতম জনপ্রিয় সংগীতশিল্পী মাশা। প্রথমবারের মতো সিনেমায় অভিনয় করলেন। কেমন ছিল সেই অভিজ্ঞতা? কেন তিনি সিনেমায় অভিনয় করতে চান? বাংলা ছাড়াও কেন তিনি বহুভাষায় গান গাইতে পছন্দ করেন? এসব প্রশ্ন নিয়ে চরচার সহ-সম্পাদক ফাহমিদা শিকদারের সাথে বিস্তারিত আলোচনা করেছেন মাশা।

টেক কোম্পানি অনার নতুন প্রোটোটাইপ রোবট ফোন উন্মোচন করেছে। এতে রয়েছে মোটরাইজড গিম্বল ও এআই-ভিত্তিক মানুষ ট্র্যাকিং ক্যামেরা। গান বাজলে ডিভাইসটি নড়াচড়া করে প্রতিক্রিয়াও দেখাতে পারে।

প্রায় দুই মাস আগে জারি করা এই নোটিশের বিষয়টি সম্প্রতি জানাজানি হলে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয় এবং নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন।

রাজধানীর বিভিন্ন প্রান্তে ঘুরে ঘুরে বহুদিন ধরেই বাশের তৈরি এক তারের বেহালা বিক্রি করছেন মো. সালাউদ্দিন। অমর একুশে উপলক্ষে তাকে খুঁজে পাওয়া গেল কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে। তার বাংলা বেহালা নামে খ্যাত বাদ্যযন্ত্রটি বাজিয়ে শোনালেন দেশাত্মবোধক গানের সুর।

মেক্সিকান শিল্পী পেদ্রো রেয়েস তার ‘ডিসআর্ম’ প্রকল্পে বাজেয়াপ্ত আগ্নেয়াস্ত্রকে বাদ্যযন্ত্রে রূপ দিয়েছেন। মেক্সিকো সিটির সেন্ট্রো দে লাস আরতেস ইনমারসিভাস-এ উদ্বোধনী প্রদর্শনীতে অস্ত্র-নির্মিত যন্ত্রে বাজছে সুর। সহিংসতাপীড়িত সিউদাদ জুয়ারেজ থেকে সংগৃহীত অস্ত্র এই কাজের ভিত্তি।

১১১তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে ‘বাউল সম্রাট’ শাহ আব্দুল করীমের জন্মস্থান ধল-আশ্রমে লোকউৎসব অনুষ্ঠিত হয়নি। এ কারণে কর্তৃপক্ষের সঙ্গে বোঝাপড়া না হওয়াকেই দায়ী করছেন সংশ্লিষ্টরা।

“একটা কথা বলতে চাই, এই যে আইয়ুব বাচ্চুর মতো একজন শিল্পীকে মৃত্যুর পর মরনোত্তর একুশে পদক দেওয়া হয়েছে, ওনাকে যদি জীবিত অবস্থায় পদকটা দেওয়া হতো, তাহলে খুব ভালো হতো। উনি সম্মননাটা দেখে যেতে পারতেন। আমি এতটুকুই শুধু বলতে চাই।”

গান কী শুধু বিনোদনের মাধ্যম? বিজ্ঞান বলছে গান কেবল বিনোদন নয়, মানসিক থেরাপিরও কাজ করে। কিন্তু কিভাবে?

অ্যাংজাইটি কমানো উপায় কী কেবল শান্ত থাকা, গান শোনা বা মেডিটেশন করা? এগুলো তো আছেই তবে এর সঙ্গে যুক্ত হয়েছে ‘হরর মুভি’ দেখা। কিন্তু কীভাবে?

কলম্বিয়া ইউনিভার্সিটির গবেষকেরা তৈরি করেছেন মানুষের মতো ঠোঁট মেলাতে সক্ষম এক রোবটিক মুখ। আয়নায় নিজেকে দেখা ও মানুষের ভিডিও পর্যবেক্ষণের মাধ্যমে কথা ও গানের ভঙ্গি শিখছে রোবটটি। এই প্রযুক্তি রোবট-মানুষ যোগাযোগকে আরও স্বাভাবিক করার পথে বড় অগ্রগতি।

২০২৫ সালের নির্বাচনে রাজনীতির মূল ময়দান হয়ে উঠেছে সোশ্যাল মিডিয়া। গান, মিম ও শর্ট ভিডিওতে তরুণ ভোটারদের মন জয়ের লড়াইয়ে নেমেছে দলগুলো। এই ডিজিটাল প্রচারণাই ঠিক করে দিচ্ছে অফলাইন রাজনীতির ভাষা ও দিকনির্দেশনা।

পেশায় রিকশাচালক হারিস মন্ডল শখের বসে বাঁশি বাজিয়ে যাচ্ছেন গত ২০ বছর ধরে। সারা দিন রিকশা চালিয়ে রাতে বড় ভাইয়ের কাছে শেখেন বাঁশি বাজানো। জানালেন ২০টির বেশি গানের সুর বাঁশিতে তুলতে পারেন তিনি।

এই বুকে বইছে যমুনা/ নিয়ে অথৈ প্রেমের জল/ তার তীরে গড়ব আমি/ আমার প্রেমের তাজমহল/ এমন কত গান–কবিতা রচিত হয়েছে এক তাজমহল নিয়ে। এই তাজমহল যিনি তৈরি করেছেন শাহজাহানের আজ মৃত্যুদিন। শাহজাহান প্রেমের স্মারক হিসেবে বিখ্যাত হয়ে আছেন। কিন্তু তিনি কত কত যুদ্ধ করেছেন, জানেন কি?

‘ও নদীরে একটি কথা সুধাই শুধু তোমারে’, গানটি হেমন্ত মুখোপাধ্যায়ের গাওয়া কে না জানে! এটি কিন্তু সিনেমার গান। সিনেমার নাম ‘নীল আকাশের নিচে’। মৃণাল সেন পরিচালিত এই সিনেমাটিকে বাংলা সিনেমার ইতিহাসে অন্যতম মাইলফলক হিসেবে ধরা হয়।