
আগে ভালো চাকরি করতেন আশিক খান। স্বাধীনভাবে পোরট্রেট আঁকতে চাকরি ছেড়ে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউট থেকে ছবি আঁকা শিখেছেন তিনি। রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান থেকে ভিডিও করেছেন তারেক সজীব

শংকর একাধিকবার বলেছেন, সত্যজিৎ রায় ও উত্তমকুমার তার লেখালেখির জনপ্রিয়তাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছিলেন। চৌরঙ্গী করার আগে থেকে কথাসাহিত্যিক শংকরের সঙ্গে উত্তকুমারের আলাপ ছিল। কিন্তু তার সঙ্গে বন্ধুত্ব হয় ‘চৌরঙ্গী’র পর।

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে দুই নারীসহ ‘হানিট্র্যাপ’ চক্রের ১২ সদস্যকে গ্রেপ্তার করেছে বলে জানাল ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ১৭ ফেব্রুয়ারি (২০২৬) ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ওয়ারী বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মল্লিক আহসান উদ্দীন সামি।

অনেকে অনেকদিন পর ভোট দিচ্ছেন। কেউ কেউ এবারই প্রথম ভোট দিতে এসেছেন। ভোট দেওয়ার এই মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখছেন অনেকে। কল্যাণপুর ও মিরপুর থেকে ভিডিও করেছেন আব্দুল্লাহ খান।

মাত্র ৫ ইঞ্চির একটি পায়ের স্কেচ যে বিশ্বরেকর্ড গড়তে পারে, তা কি কল্পনা করা যায়?

একাডেমি অব মোশন পিকচার আর্টস অ্যান্ড সায়েন্সেস-এর ‘অস্কার’ নামটি কোথা থেকে এল? কবে, কোথায় ও কীভাবে শুরু হয়েছিল এই মহা-অনুষ্ঠান? ১৯২৯ সালে কী কী ঘটেছিল পুরস্কারের প্রথম আসরে? অস্কার বিজয়ীরা পুরুষের অবয়বে গড়া সাড়ে ১৩ ইঞ্চি লম্বা ট্রফিটি ছাড়া আর কিছু কি পান? কোনো টাকাকড়ি?

সৌদি আরবের ঐতিহাসিক দিরিয়াহ এখন বিশ্ব শিল্পের কেন্দ্রবিন্দু! পাবলো পিকাসো থেকে অ্যান্ডি ওয়ারহোল—কিংবদন্তি সব শিল্পীদের ৬০টিরও বেশি মাস্টারপিস নিয়ে শুরু হয়েছে সোথেবাইয়ের বিশেষ নিলাম প্রদর্শনী অরিজিনস ২। এবারের মূল আকর্ষণ পিকাসোর শেষ জীবনের এক দুর্লভ চিত্রকর্ম।

দেশে পুরুষের তুলনায় নারী আলোকচিত্রী অনেক কম। আর নারী ওয়াইল্ডলাইফ ফটোগ্রাফার হাতেগোনা। তাদেরই একজন মৌসুমী সিরাজ। দেশের নানা প্রান্ত ঘুরে তিনি পশু-পাখির ছবি তোলেন।

১৯২৬ সালের এই দিনে জন লগি বেয়ার্ড প্রথম সফল টেলিভিশন প্রদর্শন করেন। চলন্ত ছবি ও শব্দের যুগপৎ সম্প্রচার শুরু হয় তার ‘টেলিভাইজার’-এর মাধ্যমে। সেই সন্ধ্যাই বদলে দেয় যোগাযোগ ও বিনোদনের ইতিহাস।

৯৮তম অস্কারের মনোনয়নে বড় চমক দেখিয়েছে ব্রাজিলের চলচ্চিত্র ‘দ্য সিক্রেট এজেন্ট’। সেরা চলচ্চিত্রসহ চার বিভাগে মনোনয়ন পেয়েছে ক্লেবার মেন্ডোসা ফিলো পরিচালিত এই সিনেমা। ওয়াগনার মৌরার অভিনয় ও রাজনৈতিক প্রেক্ষাপট ছবিটিকে এনে দিয়েছে বিশ্বজুড়ে আলোচনায়।

রোমান হলিডে দিয়ে ইতিহাস গড়া অড্রে হেপবার্ন আজও অনন্য কিংবদন্তি। অভিনয়, ফ্যাশন এবং মানবিক কাজ—তিন ক্ষেত্রেই ছিল তার অসামান্য প্রভাব। মৃত্যুর পরও হলিউড ও মানবতার ইতিহাসে তিনি অমলিন।

পুরান ঢাকার পুরনো জেলখানার পাশে বসে স্টেনসিল কারিগরেরা। স্টেনসিল দিয়ে মসৃণ তলে ছবি, নকশা ও লেখা ছাপা হয়—প্রধানত দেয়ালে। ডিজিটাল দুনিয়ায় এসবের চল এখন নেই বললেই চলে।

ব্রিটেনের ডাক বিভাগ—রয়াল মেইল নেটফ্লিক্সের তুমুল জনপ্রিয় সিরিজ ‘স্ট্রেঞ্জার থিংস’ নিয়ে ১৪টি ডাকটিকিট প্রকাশ করেছে। ডাকটিকিটগুলোতে সিরিজের চরিত্রগুলোর ছবি ব্যবহার করা হয়েছে। সবগুলোর দাম পড়বে প্রায় ৩৩ মার্কিন ডলার।

ইতালীয় আলোকচিত্রী সেকুন্দো পিয়ার জন্ম ১৮৫৫ সনে। তিনি আইনজীবী, রাজনীতিবিদ ও আলোকচিত্রী। তবে আলোকচিত্রী হিসেবেই সবাই তাকে চেনে। অসংখ্য ছবি তুলে নয়, একটি মাত্র ছবির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। যিশু খ্রিস্টের মরদেহ যে কথিত কাফন দিয়ে মোড়ানো হয়েছিল তার প্রথম ছবি তুলেছিলেন তিনি। ধর্ম নয়, তিনি বিজ্ঞান ও

ইতালীয় আলোকচিত্রী সেকুন্দো পিয়ার জন্ম ১৮৫৫ সনে। তিনি আইনজীবী, রাজনীতিবিদ ও আলোকচিত্রী। তবে আলোকচিত্রী হিসেবেই সবাই তাকে চেনে। অসংখ্য ছবি তুলে নয়, একটি মাত্র ছবির জন্য তিনি চিরস্মরণীয় হয়ে আছেন। যিশু খ্রিস্টের মরদেহ যে কথিত কাফন দিয়ে মোড়ানো হয়েছিল তার প্রথম ছবি তুলেছিলেন তিনি। ধর্ম নয়, তিনি বিজ্ঞান ও