
ট্রাম্প আজীবন এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাথমিকভাবে গাজা সংকট নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে এটি বৈশ্বিক অন্যান্য সংঘাত নিরসনে কাজ করবে। এই বোর্ডের সদস্য দেশগুলোর মেয়াদ হবে তিন বছর। তবে কোনো দেশ যদি ১ বিলিয়ন ডলার অনুদান দেয়, তবে তারা বোর্ডের স্থায়ী সদস্যপদ লাভ করতে পারবে।

জাতিসংঘের পরবর্তী মহাসচিব নির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে, যিনি ২০২৭ সালের ১ জানুয়ারি দায়িত্ব নেবেন। প্রথা অনুযায়ী এবার ল্যাটিন আমেরিকার অগ্রাধিকার থাকলেও অন্য অঞ্চল থেকেও প্রার্থীর সম্ভাবনা উন্মুক্ত।


ডব্লিইউটিও মহাপরিচালক তার সংস্থার সংস্কার প্রক্রিয়ায় মুহাম্মদ ইউনূসের ‘নেতৃত্ব’ আশা করেছেন।