
সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. ইউনূস মব ইস্যুতে কি সুস্পষ্ট অবস্থান নিতে পারেননি? সাংবাদিকদের নামে হত্যা মামলা কতটা যৌক্তিক? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন যুক্তরাজ্যে বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আকবর হোসেন

বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

আখতার বলেন, “এবারের জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ যেমন নাই হয়ে গেছে, জাতীয় পার্টিও কিন্তু এবার প্রত্যাখ্যাত হয়েছে। তারা ৫ আগস্ট যেমন প্রত্যাখ্যাত হয়েছিল, আজ ১২ ফেব্রুয়ারির নির্বাচনেও জাতীয় পার্টি প্রত্যাখ্যাত হয়েছে।”

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট বিষয়ে চরচার সাথে আলোচনায় আছেন এনসিপির যুগ্ম সদস্য সচিব জয়নাল আবেদীন শিশির

এ নির্বাচন আইনগতভাবে বৈধ হলেও এটা নিয়ে কি রাজনৈতিক প্রশ্ন থেকে যাবে? এ নির্বাচন নিয়ে বিতর্ক কি থেকেই যাবে? বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা এ নিয়ে কথা বলেছেন চরচার নির্বাচন ২০২৬ আয়োজনে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। আলোচনা করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ৩২ হাজার ৭৮৯ কেন্দ্রে ভোট পড়েছে ৩২ দশমিক ৮৮ শতাংশ। আলোচনা করেছেন বিবিসি বাংলার সাবেক প্রধান সাবির মুস্তাফা।

১১ দলীয় জোট মনোনীত ঢাকা-৮ আসনে প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারী সম্পর্কে কথা বলেন একই আসনে বিএনপির প্রার্থী মির্জা আব্বাসের সহধর্মিণী আফরোজা আব্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে ভিডিও করেছেন তারিক সজীব

অনেকে অনেকদিন পর ভোট দিচ্ছেন। কেউ কেউ এবারই প্রথম ভোট দিতে এসেছেন। ভোট দেওয়ার এই মুহূর্ত ক্যামেরাবন্দী করে রাখছেন অনেকে। কল্যাণপুর ও মিরপুর থেকে ভিডিও করেছেন আব্দুল্লাহ খান।

বৃহস্পতিবারের নির্বাচনে (২৯৯ আসনে) মোট ১২ কোটি ৭২ লাখ ৯৮ হাজার ৫২২ জন ভোটার ভোট দেওয়ার যোগ্য। এর মধ্যে ছয় কোটি ৪৬ লাখ ২০ হাজার ৭৭ জন পুরুষ, ৬ কোটি ২৬ লাখ ৭৭ হাজার ২৩২ জন নারী এবং এক হাজার ২১৩ জন তৃতীয় লিঙ্গের ভোটার। ৩০০ আসনে দেশে মোট ভোটার সংখ্যা ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৯।

ভোটের মাঠে বিএনপি ও জামায়াতের প্রার্থীদের তোড়ে বাকি প্রার্থীদের কী অবস্থা? বাংলাদেশের নির্বাচন নিয়ে বিদেশি শক্তিগুলো তৎপর। বাংলাদেশের মানুষ ও রাজনীতিকেরা কতটা ভাবছে? ঢাকা ১৭ আসনে জাতীয় প্রার্টির (জেপি) প্রার্থী তপু রায়হান। জহির রায়হানের সন্তান তপু রায়হানের বিপরীতে আছেন বিএনপি চেয়ারপারসন তারেক রহমান।

ধানের শীষ বিএনপির নির্বাচনী প্রতীক, লাঙ্গল জাতীয় পার্টির। কিন্তু এই ধানের শীষ বিএনপির ছিল না, লাঙ্গলও আগে জাতীয় পার্টির ছিল না। ধানের শীষ আর লাঙ্গল দুই প্রতীকই ছিল বাংলাদেশের রাজনীতির ইতিহাসে কিংবদন্তি দুই রাজনীতিকের নির্বাচনী প্রতীক।

আগামী নির্বাচনে জাতীয় পার্টি মনোনীত বরিশাল-৩ আসনের প্রার্থী হলেও গোলাম কিবরিয়া টিপু জেলে। এই সাবেক সংসদ সদস্যের হয়ে নির্বাচনী প্রচারে তার মেয়ে হাবিবা কিবরিয়া।

রাজশাহী জেলা রিটার্নিং কমিশনারের কার্যালয়ে গিয়ে জাতীয় পার্টিকে প্রতীক বরাদ্দের প্রতিবাদ জানিয়েছেন রাজশাহী জেলা বৈষম্য বিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক নাইদ ইসলাম সাজু। ভিডিও: মো. আমজাদ হোসেন

এসময় জাতীয় পার্টি (জেপি) ভান্ডারিয়া উপজেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জ্বল তালুকদার বিএনপিতে যোগ দেন।

জাতীয় পার্টিসহ ১৪ দল ও এনডিএফ জোটের প্রার্থীদের মনোনয়ন বাতিলের দাবিতে ‘মার্চ টু ইলেকশন কমিশন’ কর্মসূচি পালন করছে জুলাই ঐক্য।

জাতীয় পার্টি (জাপা), ১৪ দল এবং জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট (এনডিএফ) জোটভুক্ত প্রার্থীদের মনোনয়ন বহাল রাখার সিদ্ধান্ত বাতিলের দাবিতে ‘মার্চ টু ইসি’ কর্মসূচি পালন করেছে জুলাই ঐক্য। রাজধানীর আগারগাঁওয়ে ইসি কার্যালয় অভিমুখে যাত্রা করলে মাঝপথে পুলিশ তাদের বাধা দেয়।

নতুন অতিথিদের ফুলের তোড়া দিয়ে স্বাগত জানান ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মুক্তাগাছা আসনের বিএনপির এমপি প্রার্থী আলহাজ্ব মো. জাকির হোসেন বাবলু।

লাঙ্গলের প্রতিনিধিদের সামনে নতুন চ্যালেঞ্জ উচ্চ আদালতের একটি রুল। জুলাই অভ্যুত্থানে পতনের আগে আওয়ামী লীগ সরকার আয়োজিত তিনটি বিতর্কিত নির্বাচনে অংশ নেওয়ার খেসারত হিসেবে এখন জাপার পদে পদে বিপত্তি।

এ ছাড়া দুই প্রার্থীর আপিল খারিজ হয়েছে বলে জানান জাপা মহাসচিব। বিষয়টি নিয়ে শামীম হায়দার পাটোয়ারী বলেন, “রংপুর-১ আসনের ব্যারিস্টার মোহাম্মদ মঞ্জুর আলী ও ঢাকা-২ আসনের মোহাম্মদ ফারুকের মনোনয়ন বৈধ হয়নি। এই দুজনের জন্য আমরা উচ্চ আদালতে রিট করব।”

দলের চেয়ারম্যান জিএম কাদের রংপুর-৩ আসন থেকে নির্বাচনে অংশ নেবেন। একই সঙ্গে তিনি নিজে গাইবান্ধা-১ ও গাইবান্ধা-৫ এই দুই আসনে প্রার্থী হচ্ছেন।

জাতীয় পার্টির ভাঙন, আগামী জাতীয় নির্বাচনে দলগুলোর অংশগ্রহণসহ সাম্প্রতিক রাজনীতি নিয়ে চরচার সম্পাদক সোহরাব হাসানের সঙ্গে আলোচনা করেছেন জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান আনিসুল ইসলাম মাহমুদ।