
৯ মে (২০২৬) ‘ঢাকা বাঁচাও হকার হটাও’ স্লোগানে রাজধানীতে হকার পূর্ণবাসনের প্রতিবাদে শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে প্রতীকী অবস্থান কর্মসূচী পালন করেছেন সোহানী শিফা।

৮ মে (২০২৬) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার শহীদগাঁথা’, ৫ মের গণহত্যা : স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানে সাবেক চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম।

গণঅভ্যুত্থান কি হাইজ্যাক হয়ে গেছে? বাংলাদেশ টি-টুয়েন্টি বিশ্বকাপে খেলতে না গিয়ে কী অর্জন করেছে? দেশে গণমাধ্যম ও মতপ্রকাশের স্বাধীনতা আসলে কতটা আছে? চরচার সঙ্গে এ নিয়ে কথা বলেছেন সাংবাদিক ও রাজনৈতিক বিশ্লেষক মাহবুব আজীজ
৮ মে (২০২৬) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার শহীদগাঁথা’, ৫ মের গণহ*ত্যা : স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানে বক্তৃতা করেন এনসিপি নেতা নাসীরুদ্দীন পাটওয়ারী। ভিডিও: আলভী নাভিদ
৮ মে (২০২৬) রাজধানীর জাতীয় জাদুঘর মিলনায়তনে শাপলা স্মৃতি সংসদ আয়োজিত ‘শাপলার শহীদগাঁথা’, ৫ মের গণহ*ত্যা : স্মরণ ও মূল্যায়ন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন। ভিডিও: আলভী নাভিদ

একটি ডাচ জাদুঘর থেকে চুরি হওয়া আড়াই হাজার বছরের প্রাচীন সোনার হেলমেট ও ব্রেসলেট ফিরে পেয়েছে রোমানিয়া। অভিযুক্ত চোরকেও গ্রেপ্তার করা হয়েছে।

জাতীয় জাদুঘর, জুলাই স্মৃতি জাদুঘর ও জিয়া স্মৃতি জাদুঘরের নামে ‘অর্থ আত্মসাৎ ও অনিয়মের’ সঙ্গে জড়িতদের গ্রেফতার ও বিচারের দাবিতে ৮ এপ্রিল (২০২৬) রাজধানীর শাহবাগে মানববন্ধনের আয়োজন করা হয়।

মুক্তিযুদ্ধ জাদুঘরের যাত্রা কীভাবে হলো? মুক্তিযুদ্ধ জাদুঘরের স্মারক সংগ্রহ হয়েছিল কীভাবে? সমাজ ও রাষ্ট্রকে কি আমরা গুলিয়ে ফেলছি? মুক্তিযুদ্ধ জাদুঘর কী ধরনের বাধার মুখোমুখি হয়েছে? মুক্তিযুদ্ধ জাদুঘরের ৩০ বছর পূর্তি হয়েছে গত ২২ মার্চ।

১৯৯০ সালে বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে ঘটে যাওয়া আমেরিকার ইতিহাসের সবচেয়ে বড় শিল্পকর্ম চুরির রহস্য আজও অমীমাংসিত। নেটফ্লিক্সের ‘দিস ইজ আ রবারি’ সিরিজের মূল উপজীব্য এই ঘটনাটির তদন্ত এখনও চলছে।

জাপানের হিরাতসুকা সিটি মিউজিয়ামের সিসিটিভি ক্যামেরার নজরদারি ফুটেজে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতের আকাশে জ্বলন্ত একটি আগুনের গোলা ধরা পড়েছে।

লেবাননের রামহালা গ্রামে এক শিল্পীর হাতে যুদ্ধের সরঞ্জাম ও ধ্বংসস্তূপ পরিণত হয়েছে মনোমুগ্ধকর শিল্পকর্মে। তার সেই শিল্পকর্মের সংগ্রহশালা এখন দেশটির জাতীয় জাদুঘরের তালিকায় জায়গা করে নিয়েছে।

কায়রোর গ্র্যান্ড মিউজিয়ামে শুরু হয়েছে রাজা খুফু’র সৌর নৌকা পুনর্গঠনের কাজ। এই নৌকা জোড়া লাগানোর ঘটনাকে বলা হচ্ছে ‘একবিংশ শতাব্দীর অন্যতম গুরুত্বপূর্ণ প্রত্নতাত্ত্বিক সংস্কার প্রকল্প’। তবে প্রত্নতাত্ত্বিকদের ধারণা, সম্পূর্ণ নৌকাটি আগের রূপে ফিরিয়ে আনতে কয়েক বছর সময় লাগতে পারে।

ল্যুভ মিউজিয়াম বিশ্বের শিল্প ও ইতিহাসের এক অনন্য সংগ্রহশালা। কিন্তু গত ১৯ অক্টোবরের একটি ঘটনা এই জাদুঘরের নিশ্ছিদ্র নিরাপত্তার দাবিকে প্রশ্নের মুখে ফেলে দিয়েছে। সেদিনের সেই দুঃসাহসিক চুরির ক্ষত সারিয়ে তুলতে এখন তৎপর কর্তৃপক্ষ।

ইনকিলাব মঞ্চ মনে করে, হাদির হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারীদের আড়াল করতে এখনো প্রকৃত অপরাধীদের জনসম্মুখে আনা হয়নি। তাদের দাবি, আন্তর্জাতিক মানের তদন্ত ও বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে আগামী ৩০ দিনের মধ্যে হত্যাকাণ্ডে জড়িত সকলকে গ্রেপ্তার ও বিচার নিশ্চিত করতে হবে।

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি হত্যার বিচার নিশ্চিত করতে একটি বিচারিক ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছে ইনকিলাব মঞ্চ। ২২ ডিসেম্বর (২০২৫) শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলেন সংগঠনটির সদস্যসচিব আবদুল্লাহ আল জাবের।

১৯১১ সালের আগে মোনালিসার কথা তেমন কেউ জানতই না। তার আগে প্যারিসে ল্যুভর মিউজিয়ামে এই ছবিটি শত শত ছবির সঙ্গে অনেকটা অযত্নে পড়েছিল। লিওনার্দো দা ভিঞ্চির কাছেও কি মোনালিসা খুব গুরুত্বপূর্ণ ছিল? কীভাবে বিখ্যাত হলো এই আলোচিত চিত্রকর্ম, আসুন জানা যাক।

প্রবেশ মূল্য বাড়ানোর ফলে প্রতি বছর ২০ মিলিয়ন ইউরো অতিরিক্ত আয় হবে বলে আশা করা হচ্ছে। এই টাকা জাদুঘরের উন্নয়নের কাজে ব্যবহার করা হবে বলে জানিয়েছে ল্যুভ মিউজিয়াম কর্তৃপক্ষ।

সোভিয়েত যুগে কাজাখাস্তানে পশ্চিমা সঙ্গীত ছিল নিষিদ্ধ। তবুও রিল-টু-রিল টেপ রেকর্ডারের মাধ্যমে ছড়িয়ে পড়েছিল মাইকেল জ্যাকসন, বব মার্লের গান। আলমাটির আন্দ্রেই ক্লিমেঙ্কোর ছোট্ট মিউজিয়ামে সংরক্ষিত আছে সেই সংস্কৃতির ইতিহাসের ২০০-র বেশি টেপ রেকর্ডার।

‘মমি’ নামক এই প্রদর্শনীতে স্থান পেয়েছে মিশর, দক্ষিণ আমেরিকা ও ফ্রান্সের আটটি মমি। মিউজিয়ামের কিউরেটরদের মতে, এই প্রদর্শনীর উদ্দেশ্য হলো মানুষের জীবনের প্রতি শ্রদ্ধাবোধ বজায় রেখে মমিগুলোকে উপস্থাপন করা।

‘রিজেন্ট ডায়মন্ড’-এর ইতিহাস ভারত থেকেই শুরু। অন্ধ্রপ্রদেশের বিখ্যাত গোলকোন্ডা অঞ্চলের কোল্লুর খনি থেকে ১৭শ শতকের শেষ দিকে এক শ্রমিক এটি আবিষ্কার করেছিলেন বলে কথিত রয়েছে।

ফ্রান্সের বিশ্ববিখ্যাত ল্যুভ জাদুঘরে আবারও চুরির ঘটনা ঘটেছে। তবে বিশেষজ্ঞদের মতে, এবারের চুরি আগের যেকোনো ঘটনার চেয়ে আলাদা। কারণ এবার কোনো চিত্রকর্ম চুরি হয়নি। এবার চুরি হয়েছে মহামূল্যবান অলংকার।