
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে আগুনের ঘটনায় দায়ের হওয়া মামলায় অভিযোগপত্রে উল্লিখিত আসামি আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের স্বত্বাধিকারী মো. রমজানুল হক নিহাদসহ দুজন আদালতে আত্মসমর্পণপূর্বক জামিন আবেদন করেছেন। অপর আসামি হলেন হাক্কা ঢাকা রেস্টুরেন্টের স্বত্বাধিকারী আদিব আলম।

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় সাংবাদিক আনিস আলমগীরের স্থায়ী জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

থাইল্যান্ডের আধুনিক ইতিহাসের সবচেয়ে প্রভাবশালী ও আলোচিত নাম থাকসিন সিনাওয়াত্রা অবশেষে কারামুক্ত হলেন। গত সোমবার ব্যাংককের ক্লং প্রেম সেন্ট্রাল প্রিজন থেকে প্যারোলে মুক্তি পান ৭৬ বছর বয়সী এই নেতা।

পাঁচ মামলায় নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর জামিন বহাল রেখেছেন আপিল বিভাগ।

“আমরা একটি নাজুক পরিস্থিতি উত্তরাধিকার সূত্রে পেয়েছি। সেটিকে পুনর্গঠন করে শৃঙ্খলায় আনতে সময় লাগবে। তবে ধীরে ধীরে পরিস্থিতির উন্নতি হচ্ছে।”

জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন। অভ্যুত্থানের প্রায় দুই বছর হতে চলল, লক্ষ্য অনুযায়ী কতটা এগোতে পারল দেশ? চরচা সংলাপে এসব নিয়ে আলোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ বাজানোর ঘটনায় দায়ের করা সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শামসুন্নাহার হল সংসদের সাবেক ভিপি শেখ তাসনিম আফরোজ ইমিকে জামিন দিয়েছেন হাইকোর্ট।

মামলা দায়েরের পর গত ২ ফেব্রুয়ারি রাত সাড়ে ৩টায় উত্তরা ৯ নং সেক্টরের বাসা থেকে শফিকুর রহমান ওরফে সাফিকুর রহমান ও তার স্ত্রী বিথীসহ চারজনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে কারাগারে আটক আছেন তিনি।

আজ মঙ্গলবার এ মামলায় জামিন চেয়ে আসামি পক্ষের পুনর্বিবেচনার আবেদনের ওপর শুনানি নিয়ে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মোস্তাফিজুর রহমান ৫ হাজার টাকা মুচলেকায় পুলিশ রিপোর্ট পর্যন্ত তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আওয়ামীপন্থি নীল দলের শিক্ষক হিসেবে পরিচিত জামাল উদ্দীন এর আগে গত ডিসেম্বরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে হেনস্তার শিকার হন। এ ছাড়া জাতীয় নির্বাচনের পর গত ১৫ ফেব্রুয়ারি ধানমণ্ডি ৩২ নম্বর এ ‘গণকান্না’ কর্মসূচি পালন করতে গিয়ে বাধার মুখে পড়েন ও হেনস্তার শিকার হন।

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় জামিন পেয়েছেন সাংবাদিক আনিস আলমগীর। বিচারপতি কে এম জাহিদ সারওয়ার ও বিচারপতি শেখ আবু তাহেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আজ বৃহস্পতিবার এ আদেশ দেন।

গত ৮ ফেব্রুয়ারি একই আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) দাখিল করা তদন্ত প্রতিবেদন আমলে নিয়ে আসামিদের আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

এই মামলায় আসামি পক্ষের অন্যতম আইনজীবী কে এম জুবায়ের জানান, আদালত সবকিছু বিশ্লেষণ করে একজন বাদে সবার জামিন মঞ্জুর করেছেন।

বিবৃতিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্টের পর অসংখ্য গণ মামলা দায়ের করা হয়েছে, যেগুলোর অনেকটিতে ১,২০০ থেকে ২,০০০ জন পর্যন্ত নাম-ঠিকানা না-জানা নাগরিককে একত্রে আসামি করা হয়েছে।

তিনি আরও বলেন, “জামিনে মুক্ত হয়ে বিভিন্ন স্থানে লুটপাট ও সংঘবদ্ধ চাঁদাবাজিতে জড়িত থাকার অভিযোগ পাওয়া যাচ্ছে। এসব ঘটনায় জড়িতদের অবিলম্বে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।”

তবে যেসব কর্মীর সাংগঠনিক কার্যক্রম চালানোর সক্ষমতা নেই তাদের পুনরায় গ্রেপ্তারের প্রয়োজন নেই বলে নির্দেশনায় উল্লেখ রয়েছে।

এসময় আইনজীবীরা আদালত প্রাঙ্গণে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন এবং সংশ্লিষ্ট বিচারকের অপসারণ দাবি জানান।

সোমবার দুপুরে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে নোবেলকে গ্রেপ্তার করে পুলিশ। মঙ্গলবার তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করা হলে নোবেলের আইনজীবী জামিন প্রার্থনা করেন।

আদালত সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৫ মে নগরীর অনামী–লেন এলাকায় হামলার অভিযোগে বিএনপি কর্মী সরোয়ার হোসেন ২০২৪ সালে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

এক পর্যায়ে তাদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক হলে আসামি তোফায়েল ওই তরুণীকে প্রেমের প্রস্তাব দেন। তবে তরুণী রাজি না হলে তাকে বিয়ের জন্য ফুঁসলিয়ে প্রেমের প্রস্তাবে রাজি করেন। এক পর্যায়ে গত বছরের ৩১ জানুয়ারি তাকে স্ত্রী পরিচয়ে গুলশানের একটি হোটেলে নেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. আমিনুল ইসলাম জানান, এটি একটি স্পষ্ট ‘ভুল মুক্তি’ এবং অসতর্কতার কারণে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা তাদের ছেড়ে দিয়েছেন।

নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের বাগেরহাট সদরের সভাপতি জুয়েল হাসান সাদ্দাম কি প্যারোলে মুক্তি পেতে পারতেন? প্যারোলের নীতিমালায় কী আছে? প্যারোল, প্রবেশন ও জামিন কি একই? এই তিন বিধানের কোনটিতে কী আছে? বাংলাদেশের আইনে কী আছে?