
নারায়ণগঞ্জ জেলার মাসদাইরে স্থানীয় সন্ত্রাসী ও মাদকের বিরুদ্ধে চিরুনি অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। অভিযানে বিপুল দেশীয় অস্ত্র, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে। এসময় ১০ জনকে আটক করা হয়।

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে একটি মসজিদে ঢুকে এক মুসল্লিকে ধারাল অস্ত্রের আঘাতে হত্যা করা হয়েছে। এই ঘটনায় হামলাকারীকে আটক করেছে পুলিশ।

পটুয়াখালীর কলাপাড়া থেকে মেহেরুন্নেছা উর্মি (২৮) নামের এক নারী পুলিশ কনস্টেবলের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি কলাপাড়া থানায় কর্মরত ছিলেন।

“বাপু, আমাদের আবার কীসের মে দিবস? দিন আনি দিন খাই। একদিন হাত বন্ধ রাখলে পেটে ভাত জুটবে না। তাই পেটের তাগিদেই কাজে আইছি।”

নতুন জেলা প্রশাসক পেয়েছে শেরপুর ও ফরিদপুর। এরইমধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দীর্ঘ দেড় দশকের ফ্যাসিবাদী শাসন-শোষণ থেকে মুক্তির পর দেশে জনগণের সরাসরি ভোটে দায়বদ্ধ ও জবাবদিহিতামূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়েছে। জনগণ তাদের হারানো গণতান্ত্রিক রাজনৈতিক অধিকার ফেরত পেয়েছে।

আজ সোমবার সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন। সফরসঙ্গী হিসেবে তার সঙ্গে রয়েছেন স্ত্রী জুবাইদা রহমান। সকাল ৯টা ৫৮ মিনিটে বগুড়া শহরের সার্কিট হাউজে পৌঁছান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো আজ সোমবার নিজ জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। তিনি সকাল ৬টা ১০ মিনিটে ঢাকার গুলশানের বাসভবন থেকে সড়কপথে বগুড়ার উদ্দেশে রওনা দিয়েছেন। সফরসঙ্গী হিসেবে তার স্ত্রী জুবাইদা রহমান সঙ্গে আছেন।

দেশের পাঁচ জেলায় বজ্রপাতে একদিনে ১১ জনের মৃত্যু হয়েছে। আজ শনিবার সুনামগঞ্জ, রংপুর, ময়মনসিংহ, হবিগঞ্জ ও নেত্রকোনা জেলার পৃথক পৃথক স্থানে এ সব দুর্ঘটনা ঘটে।

কার্যক্রম নিষিদ্ধ বিগত আওয়ামী লীগ সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে দায়ের করা হয়রানিমূলক মামলাগুলো প্রত্যাহারে বর্তমান সরকার সম্পূর্ণ সচেতন এবং এ লক্ষ্যে কার্যকর পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়কমন্ত্রী মো. আসাদুজ্জামান।

রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) এলাকায় আগামী ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন-২০২৬ চলবে। এবারের ক্যাম্পেইনে রাজশাহী মহানগরীর মোট ৫৪ হাজার ১৪৪ শিশুকে টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।

রংপুরে পাম্পে তেল নিতে গিয়ে হার্ট অ্যাটাক করে মেহেদী হাসান নামে এক শিক্ষকের মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। গতকাল শনিবার রাতে নগরীর পর্যটন মোড় এলাকার সুরমা ফিলিং স্টেশনে এই ঘটনা ঘটে।

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় সড়ক দুর্ঘটনায় এক যুবক নিহত হয়েছেন। প্রাথমিকভাবে তার পরিচয় নিশ্চিত করতে পারেনি পুলিশ। পুলিশের ধারণা তার আনুমানিক বয়স ২৫।

তেল না পেয়ে ফিলিং স্টেশনের ব্যবস্থাপককে (ম্যানেজার) সড়কে ট্রাকচাপা দিয়ে হত্যার অভিযোগ উঠেছে ট্রাকচালক সুজাতের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাতে সদর উপজেলার কালনা-যশোর মহাসড়কের তুলারামপুর রেল সেতুর নিচে এ ঘটনা ঘটে।

দেশের ১১ জেলায় নতুন জেলা প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার। আজ রোববার এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেছেন উপসচিব আমিনুল ইসলাম।

ফরিদপুরে দুটি পাম্পে অভিযান চালিয়ে ২৮ হাজার লিটার তেল উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে হোসেন ফিলিং স্টেশনে ‘তেল নাই’ লেখা প্ল্যাকার্ড লাগিয়ে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখা হয়েছিল। এ অপরাধে হোসেন ফিলিং স্টেশনকে ৫০ হাজার টাকা জরিমানা করেন ভ্রাম্যমাণ আদালত। রাষ্ট্রীয় বার্তা সংস্থা বাসসের এক প্রতিবেদনে

বগুড়ার জাতীয় পার্টির নেতা ও সাবেক সংসদ সদস্য শরিফুল ইসলাম জিন্নাহকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। আজ শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকার রমনা থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় মামুন স্পেশাল পরিবহনের বাসটি ক্রসিংয়ে উঠে যায়। এসময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ট্রেনটি ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

বরিশালের উজিরপুরে চাঁদাবাজি ও মারধরের অভিযোগে দায়ের করা মামলায় ছাত্রদল নেতা মনির সরদারকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার দুপুরে তাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয় বলে জানিয়েছে পুলিশ।

রাজশাহীতে দলীয় কর্মীদের পিটুনিতে এরশাদ আলী (৬৫) নামে এক বিএনপি নেতা নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এরশাদ আলী চারঘাট উপজেলার ইউসুফপুর ইউনিয়ন বিএনপির সদস্য এবং রাজশাহী–৬ (চারঘাট ও বাঘা) আসনের সংসদ সদস্য আবু সাইদ চাঁদের অনুসারী।

তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, ‘‘জনগণের কাছে অবাধ তথ্য সরবরাহে সাংবাদিকসহ সকল অংশিজনদের মতামতের ভিত্তিতে জবাবদিহিতার পরিধি নির্ধারণ করে সর্বোচ্চ স্বাধীনতাকে নিশ্চিত করা হবে।’’

সরেজমিনে দেখা যায়, মূলত মালিক-শ্রমিক সমিতির নেতাদের রাজনৈতিক প্রভাব এবং আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ‘ম্যানেজ’ করতে গিয়ে বড় অঙ্কের টাকা খরচ করতে হয় পরিবহন মালিক-শ্রমিকদের। সমঝোতা নয়; বরং টাকা না পেলে রাস্তায় ঘুরবেনা গাড়ির চাকা–এমন অঘোষিত নিয়মের জালেই বন্দী থাকে পরিবহন খাত।