
স্বাধীনতার পর নিজস্ব মুদ্রা চালু করতে দ্রুত উদ্যোগ নেয় বাংলাদেশ। ১৯৭২ সালের ৪ মার্চ প্রথম ১ ও ১০০ টাকার নোট বাজারে আসে, যাতে দেশের মানচিত্র স্থান পেয়েছিল। পরবর্তীতে জাল নোটের ঝুঁকি মোকাবিলা ও নতুন নকশা প্রণয়নে শিল্পীদের যুক্ত করে কেন্দ্রীয় ব্যাংক নতুন অধ্যায়ের সূচনা করে।

জুলাই আন্দোলনের কবর কি আসলেই হয়ে গেছে? শরিফ ওসমান বিন হাদি হত্যার সঙ্গে রাষ্ট্র কি সত্যিই জড়িত? এসব নিয়ে চরচার সঙ্গে কথা বলেছেন ডাকসু নেতা ও ইনকিলাব মঞ্চের ঢাকা বিশ্ববিদ্যালয় মুখপাত্র ফাতিমা তাসনিম জুমা

বয়স বাড়লে কি সবকিছু ভুলে যাওয়াটাই নিয়ম? চশমা চোখে দিয়ে সারা ঘর খুঁজে বেড়ানোর দিন কি তবে শেষ হতে চলেছে? সারা বিশ্বে কোটি কোটি মানুষ আজ ‘ডিমেনশিয়া’ বা স্মৃতিভ্রমের শিকার। কিন্তু বিজ্ঞান এবার এক দারুণ আশার আলো দেখাচ্ছে!

ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বৈশ্বিক ঝুঁকি প্রতিবেদনে চলতি বছরে ‘অপরাধ এবং অবৈধ অর্থনৈতিক কর্মকাণ্ড’কে বাংলাদেশের প্রধানতম ঝুঁকি হিসেবে চিহ্নিত করা হয়েছে।

বর্তমান বিশ্ব এক নজিরবিহীন অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে। গত ১৪ জানুয়ারি প্রকাশিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের (ডব্লিউইএফ) ‘গ্লোবাল রিস্ক রিপোর্ট ২০২৬’-এ আগামী ১০ বছরের জন্য এক আশঙ্কাজনক পূর্বাভাস দেওয়া হয়েছে।

বাংলাদেশ বড় ধরনের ভূমিকম্পের ঝুঁকিতে রয়েছে। ভূমিকম্পের এই ক্ষতি কমাতে এবং জান-মালের নিরাপত্তা নিশ্চিতে ভূমিকম্পের আগাম সতর্কীকরণ যন্ত্র উদ্ভাবনের দাবি তরুণ উদ্ভাবক মো. ইব্রাহিম মোল্লার। ‘ভুবন আর্থকোয়েক ডিটেক্টর’ যন্ত্রটি ইন্টারনেটের সংযোগ ছাড়াই কাজ করবে।

ঢাকার রাস্তায় বাইক রাইডারদের সর্বোচ্চ সুরক্ষা দিতে বাজারে এসেছে কার্বন ফাইবার দিয়ে তৈরি হেলমেট। এসব প্রিমিয়াম মানের হেলমেট দুর্ঘটনায় মৃত্যুঝুঁকি কমায়। নতুন হেলমেট কেনার আগে তাই জেনে নিন কোন হেলমেটের দাম কেমন।

বিশ্বের দূষিত শহরগুলোর একটি ঢাকা। আন্তর্জাতিক বায়ুমান পর্যবেক্ষণ প্রতিষ্ঠান ‘আইকিউএয়ার’-এর তথ্য অনুযায়ী, ঢাকায় বাতাসের মান ‘অস্বাস্থ্যকর’ ও ‘খুবই অস্বাস্থ্যকর’-এর মধ্যে ঘুরপাক খাচ্ছে। বায়ু দূষণের কারণে মানুষ ও পশুপাখির পাশাপাশি ক্ষতিগ্রস্ত হচ্ছে এই শহরের উদ্ভিদ।

ভিক্টোরিয়া ও নিউ সাউথ ওয়েলসে বেশ কয়েকটি দাবানল নিয়ন্ত্রণে লড়াই চালিয়েছেন দমকল কর্মীরা। বুধবার মেলবোর্নে তাপমাত্রা ছিল ৪০.৯ ডিগ্রি সেলসিয়াস, যা গত ছয় বছরের মধ্যে সর্বোচ্চ।

শব্দদূষণ নিয়ে সচেতনতা বাড়াতে প্রচার চালিয়েছে ‘গ্রিন ভয়েস’ নামের একটি পরিবেশবাদী সংগঠন। পরিবেশ অধিদপ্তরের সম্মিলিত ক্যাম্পেইনের অংশ হিসেবে ৫ জানুয়ারি (২০২৬) ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় এই প্রচার চালানো হয়।

নির্বাচনী গুজবে এআইয়ের ব্যবহার সামলাবে কে? প্রচারে এআই না আসল–কে খুঁজবে, কীভাবে বোঝা যাবে? এআই ডিটেকশন ঠিকমতো কাজ করে কি? এআই ডিটেক্টর কতটা নির্ভরযোগ্য? নির্বাচন সামনে রেখে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার শুরু হয়ে গেছে। প্রচারের হাত ধরে আছে প্রতিপক্ষকে ঘায়েলে অপপ্রচারও।

দেশের জীবাশ্ম জ্বালানি নির্ভর ইন্টিগ্রেটেড এনার্জি অ্যান্ড পাওয়ার মাস্টার প্ল্যান অবিলম্বে বাতিল করে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা বাড়িয়ে নতুন মহাপরিকল্পনা প্রণয়নের আহ্বান জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ২০২৬ পর্যন্ত গড়িয়ে যাওয়ার আশঙ্কার কথা জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী আন্দ্রেই বেলোউসভ। তার মতে, ইউরোপীয় নেতারা এবং কিয়েভ প্রশাসন এই সমস্যা সমাধান এড়ানোর চেষ্টা করছে। আর কারণেই ২০২৬ সালেও রাশিয়ার সামরিক তৎপরতা অব্যাহত থাকতে পারে।

ব্যায়াম করা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, তাই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, শীতের সময় ব্যায়াম করা কি ঝুঁকিপূর্ণ? সংক্ষেপে উত্তর হলো, হ্যাঁ। শরীর প্রস্তুত না থাকলে ঠান্ডা আবহাওয়ায় ব্যায়াম করলে পেশিতে টান, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, এমনকি গুরুতর আঘাতের ঝুঁকিও বাড়ে।

ব্যায়াম করা শরীরের জন্য অত্যন্ত উপকারী। তবে যেহেতু ঋতু পরিবর্তন হচ্ছে, তাই অনেকের মনেই প্রশ্ন জাগতে পারে, শীতের সময় ব্যায়াম করা কি ঝুঁকিপূর্ণ? সংক্ষেপে উত্তর হলো, হ্যাঁ। শরীর প্রস্তুত না থাকলে ঠান্ডা আবহাওয়ায় ব্যায়াম করলে পেশিতে টান, জয়েন্ট শক্ত হয়ে যাওয়া, এমনকি গুরুতর আঘাতের ঝুঁকিও বাড়ে।