
পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ এই ঘটনার নিন্দা জানিয়ে বলেন, “এর ফলে দুর্ভাগ্যজনকভাবে নিরীহ মানুষের প্রাণহানি ঘটেছে এবং আরও অনেকে আহত হয়েছেন।”

শিশুটিকে হাসপাতালে নেওয়া পথচারী সিনথিয়া আক্তার জানান, দুপুর ৩টার দিকে সৈনিক ক্লাব এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে গুরুতর আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে প্রথমে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢামেক হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উৎপাদন বৃদ্ধি পেলে বিনিয়োগ বাড়ে, বিনিয়োগ বাড়লে কর্মসংস্থান হয়, কর্মসংস্থান হলে বেকার কমে, বেকার কমলে দারিদ্র্য হ্রাস পায়।

স্থানীয়দের ভাষ্যমতে নিহত ব্যক্তি মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন।

হবিগঞ্জের মাধবপুরের মনতলা স্টেশনে জ্বালানি তেলভর্তি একটি মালবাহী ট্রেন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সাথে দেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বুধবার রাত ৯টার পর সিলেটগামী ট্রেনটি দুর্ঘটনার কবলে পড়লে অন্তত চারটি বগি লাইনচ্যুত হয়ে ছিটকে পড়ে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায়ও সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ স্বাভাবিক

জীবনযুদ্ধ। এই শব্দটি আমাদের দেশে অত্যন্ত পরিচিত একটি শব্দ। সোশ্যাল মিডিয়া, বিশেষ করে ফেসবুকের কারণেই শব্দটি এ দেশে বেশ হাস্যরসের। কিন্তু আদতে বাংলাদেশের মানুষ এই যুদ্ধই করে প্রতিদিন, প্রতিটা ঘণ্টায়, প্রতিটা সেকেন্ডে। কারণ, এই দেশের মানুষ চলছে অদৃষ্টের ভরসায়।

কমলাপুরে লালসবুজ পরিবহনের কাউন্টার ম্যানেজার শাকির জাভেদ বলেন, “আমাদের বাসগুলোতে ঢাকামুখী যাত্রীদের চাপ অনেক বেশি। তবে ঢাকা থেকে ফিরতি যাত্রায় যাত্রী পাচ্ছি কম।”

সাইফুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে ঢাকাগামী ঢাকা মেইল ট্রেনটি লেভেল ক্রসিং পার হওয়ার সময় মামুন স্পেশাল পরিবহনের বাসটি ক্রসিংয়ে উঠে যায়। এসময় এ দুর্ঘটনা ঘটে। বাসটি চুয়াডাঙ্গা থেকে লক্ষীপুরের দিকে যাচ্ছিল। সংঘর্ষের পর দুমড়ে মুচড়ে যাওয়া বাসটিকে ট্রেনটি ছেঁচড়ে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়।

কেবল বাস নয়, ট্রেনেও বাড়তি ভাড়া নেওয়ার গুরুতর অভিযোগ আছে। আওয়ামী লীগ সরকারের আমলে ট্রেনের টিকিট অনলাইনে বিক্রি করার উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেটি ১০ শতাংশের বেশি করা যায়নি। অনলাইনে সব টিকিট বিক্রির ব্যবস্থা করলেও টিকিট কালোবাজারিদের ব্যবসা থাকে না।

ঢাকা থেকে ছেড়ে আসা ট্রেনটি সান্তাহারে পৌঁছানোর সময় দুর্ঘটনার শিকার হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট উদ্ধার অভিযান শুরু করে। এখন পর্যন্ত ৬২ যাত্রীকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।

বগুড়ার সান্তাহারে নীলসাগর এক্সপ্রেস ট্রেনের ৫টি বগি লাইনচ্যুত হয়েছে। এতে বেশ কয়েকজন যাত্রী হতাহতের আশঙ্কা করা হচ্ছে। আজ বুধবার এই দুর্ঘটনা ঘটে।

ট্রেনের শিডিউল ঠিকঠাক থাকায় স্বস্তি প্রকাশ করছেন যাত্রীরা। তবে বাসে জ্বালানি নিয়ে দুশ্চিন্তার কথা বলছেন বাসচালকরা। কোথাও কোথাও ভাড়া বেশি নেওয়ার অভিযোগ যাত্রীদের। জ্বালানি সংকটের কথা জানিয়েছেন বাস কন্ট্রাক্টররা।

ট্রেনে ঢাকা ছাড়ছে রাজধানীর মানুষ। গত ৪ মার্চ ট্রেনের অগ্রিম টিকিট কাটা যাত্রীরাই শুধু যাত্রা করছেন আজ। শনিবার রাজধানীর কমলাপুর রেলস্টেশন ঘুরে দেখা গেছে, ঘরে ফেরা যাত্রীর সংখ্যা আগের দিনের তুলনায় কিছুটা বেড়েছে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। ১০০ ভাগ টিকিট বিক্রি হচ্ছে অনলাইনে।

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেন ও বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে বাস কাউন্টারের টিকিট বিক্রেতারা বলছেন, ক্রেতারা এখনো আসা শুরু করেননি। ভিডিও: সজীব তারিক

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে ঘরমুখো মানুষের ট্রেনযাত্রাকে নির্বিঘ্ন করতে আগামী ৩ মার্চ থেকে অগ্রিম টিকিট বিক্রির পরিকল্পনা ঘোষণা করেছে বাংলাদেশ রেলওয়ে। ওই দিন সকাল থেকেই যাত্রীরা ১৩ মার্চের টিকিট অগ্রিম সংগ্রহ করতে পারবেন।

এছাড়া রমজান মাসে ইফতারের সময় প্রত্যেক যাত্রী মেট্রোরেল ও স্টেশন এলাকায় সর্বোচ্চ ২৫০ মিলিলিটার পানির বোতল বহন করতে পারবেন।

এ বিষয়ে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর মো. বজলুর রহমান বলেন, “ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। তার চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে। বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”

দক্ষিণ স্পেনের কর্ডোবায় দুইটি ট্রেনের ভয়াবহ সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে প্রচুর হতাহতের ঘটনা ঘটেছে। এখন পর্যন্ত ট্রেন দুর্ঘটনার সঠিক কারণ জানা যায়নি।

কমলাপুর রেলস্টেশনে যাওয়া-আসা করতে করতেই ডোম সরদারের সঙ্গে মাসুমের পরিচয় হয়। আড়াই বছর আগের কথা, তখন থেকেই ট্রেনে কাটা পড়া মরদেহ ডোমঘরে আনা, ব্যাগে ভরা এবং নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেওয়ার কাজ করছেন।

স্পেনের দক্ষিণাঞ্চলে দ্রুতগতির দুটি ট্রেনের সংঘর্ষে অন্তত ২১ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও বহু যাত্রী। এ ঘটনায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে স্থানীয় কর্তৃপক্ষ।

থাইল্যান্ডে একটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়ে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ৩০ জন। আজ বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে।