টেক্সাসের উপকূল থেকে বিশ্বের সবচেয়ে শক্তিশালী স্টারশিপ ভি৩ রকেটের ঐতিহাসিক দ্বাদশ টেস্ট ফ্লাইট সফলভাবে উৎক্ষেপণ করল স্পেসএক্স। মহাকাশে সফলভাবে স্যাটেলাইট মোতায়েনের পর ভারত মহাসাগরে নিয়ন্ত্রিত অবতরণের ঠিক পরপরই এক তীব্র বিস্ফোরণে ফেটে পড়ে পুরো মহাকাশযানটি। তবে ১.৭৫ ট্রিলিয়ন ডলারের রেকর্ড আইপিওর ঠিক ত

আন্তর্জাতিক বাজারে সোনার দাম আউন্স প্রতি ৫,৬০০ ডলার থেকে কমে ৪,৫০০ ডলারে নেমে আসায় দেশের বাজারেও এর বড় প্রভাব পড়েছে। মার্কিন ডলারের শক্তিশালী অবস্থান, বন্ডের মুনাফা বৃদ্ধি এবং বড় বিনিয়োগকারীদের প্রফিট বুকিংয়ের কারণেই মূলত সোনার বাজারে এই ধস নেমেছে।

পিডিবি প্রতি ইউনিট বিদ্যুতের পাইকারি দাম ১ টাকা ২০ পয়সা থেকে ১ টাকা ৫০ পয়সা পর্যন্ত, অর্থাৎ ১৭ থেকে ২১ শতাংশ বাড়ানোর প্রস্তাব দিয়েছে। একই সঙ্গে পিজিসিবি সঞ্চালন চার্জ ইউনিটপ্রতি ৩০-৩১ পয়সা থেকে বাড়িয়ে ৪৮-৪৯ পয়সা করার প্রস্তাব করেছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) বিপিএম-৬ পদ্ধতিতে হিসাব করা ব্যবহারযোগ্য রিজার্ভ রয়েছে ২৯ দশমিক ৬৫ বিলিয়ন ডলার।

এ নিয়ে চলতি মে মাসে বাংলাদেশ ব্যাংকের মোট ডলার কেনার পরিমাণ দাঁড়িয়েছে ১৭ কোটি ডলারে। আর ২০২৫-২৬ অর্থবছরে কেন্দ্রীয় ব্যাংক মোট প্রায় ৫৮৪ কোটি ডলার কিনেছে।

বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে আবারও ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। আজ সোমবার একটি বাণিজ্যিক ব্যাংক থেকে ৪ কোটি ৫০ লাখ মার্কিন ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। প্রতি ডলারের দাম ধরা হয়েছে ১২২ টাকা ৭৫ পয়সা।

অর্থনীতিবিদরা কেন্দ্রীয় ব্যাংকের এই পদক্ষেপকে ইতিবাচক হিসেবে দেখছেন। তাদের মতে, বাজারে ডলারের তাৎক্ষণিক অস্থিরতা কমে আসা এবং নিয়মিত ডলার কেনা ইঙ্গিত দেয় যে মুদ্রাবাজার এখন অনেকটা ভারসাম্যপূর্ণ।

প্রবাসী বাংলাদেশিদের পাঠানো বৈদেশিক মুদ্রার অব্যাহত প্রবাহের ফলে চলতি বছরের এপ্রিলে দেশে রেমিট্যান্স প্রবাহ ৩ বিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করেছে।

রেমিট্যান্স বাড়লে ডলারের সরবরাহ বাড়ে, যা বিনিময় হার স্থিতিশীল রাখতে সহায়ক হতে পারে এবং আমদানি ব্যয় মেটাতে কিছুটা সুবিধা দেয়। তবে রপ্তানি আয়, আমদানি ব্যয় ও বৈদেশিক ঋণ পরিশোধের চাপসহ সামগ্রিক সূচকের ওপরই বৈদেশিক মুদ্রাবাজারের স্থিতি নির্ভর করে।

বাংলাদেশ ব্যাংক জানায়, কেন্দ্রীয় ব্যাংকের সর্বশেষ তথ্য অনুযায়ী, ২১ এপ্রিল পর্যন্ত দেশের গ্রস রিজার্ভ দাঁড়িয়েছে ৩৫,১২৫.৯০ মিলিয়ন ডলার। আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর হিসাব পদ্ধতি ‘বিপিএম-৬’ অনুযায়ী, বাংলাদেশে বর্তমান রিজার্ভের পরিমাণ ৩০.৪৬ বিলিয়ন মার্কিন ডলার।
দেশের অর্থনীতিই বড় চ্যালেঞ্জ। অর্থমন্ত্রী কি পারবেন এতে নেতৃত্ব দিতে? আগামী ৫ বছরে মূল ও সুদ মিলিয়ে ২৬ বিলিয়ন ডলার কি বাংলাদেশ পরিশোধ করতে পারবে? দ্রব্যমূল্য থেকে শুরু করে কর্মসংস্থান–এত চ্যালেঞ্জ কি বিএনপি সরকার মোকাবিলা করতে পারবে? ইরান যু*দ্ধের কী অভিঘাত পড়বে বাংলাদেশের অর্থনীতিতে?

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশের ঋণ কার্যক্রমের মুলতুবি থাকা কিস্তি ছাড়ের বিষয়ে এখনো কোনো নির্দিষ্ট সময়সীমা জানায়নি।

উপদেষ্টা বলেন, “আমরা উত্তরাধিকার সূত্রে একটি ধ্বংসপ্রাপ্ত অর্থনীতি পেয়েছি। আমাদের লক্ষ্য বন্ধ কলকারখানা চালু করা এবং সিএমএসএমই খাতের বিকাশ ঘটানো। আমরা চাই ডিসিসিআই ক্ষুদ্র ও মাঝারি শিল্পের চ্যাম্পিয়ন হোক।”

মার্কিন ডলারের প্রতি বিশ্বের আস্থা টলমল করছে। আর ঠিক এই মুহূর্তটিকেই চীনের মুদ্রা ইউয়ানের আন্তর্জাতিকীকরণের জন্য সোনালি সুযোগ হিসেবে দেখছেন চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়নার সাবেক গভর্নর ঝোউ শিয়াওচুয়ান। সাউথ চায়না মর্নিং পোস্টে প্রকাশিত শিনয়ি উ-র প্রতিবেদন অনুযায়ী, চীনা থিঙ্কট্যা

তিনি বলেন, এসব উদ্যোগের একটি অংশ ২০২৫-২৬ অর্থবছরেই বাস্তবায়নাধীন রয়েছে, আর বাকি পদক্ষেপগুলো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদে পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে।

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি ও ডলারের বিনিময় হারের অস্থিরতার অজুহাতে দেশে ফার্নেস তেলের দাম এক লাফে লিটারপ্রতি ৫১ টাকারও বেশি বাড়ানোর সুপারিশ করা হয়েছে। বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) গঠিত একটি উচ্চপর্যায়ের কমিটি চলতি এপ্রিল মাসের জন্য এই জ্বালানি তেলের দাম প্রতি লিটার ১

বিশ্ব অর্থনীতির ইতিহাসে এমন কিছু সময় আসে, যখন দীর্ঘদিনের প্রতিষ্ঠিত শক্তির ভিত্তি নড়বড়ে হয়ে ওঠে এবং বিকল্প শক্তির উত্থানের সম্ভাবনা স্পষ্ট হতে শুরু করে। বর্তমান বৈশ্বিক আর্থিক প্রেক্ষাপট ঠিক তেমনই এক সন্ধিক্ষণ। যুক্তরাষ্ট্রের ডলার, যা বহু দশক ধরে বিশ্বের প্রধান ‘সেফ হেভেন’ বা নিরাপদ বিনিয়োগের আশ্রয়

বিশ্বের বৃহত্তম অর্থনীতি এবং অন্যতম ধনী রাষ্ট্র যুক্তরাষ্ট্র। কিন্তু দৃশ্যত শক্তিশালী এই অর্থনীতির আড়ালে সাধারণ মানুষের জীবনযাত্রার এক কঠিন বাস্তবচিত্র উঠে এসেছে যুক্তরাজ্যের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক এক গবেষণায়। অর্থনীতির সহযোগী অধ্যাপক অলিভিয়ার স্টার্কের এই গবেষণাটি প্রথাগত দারিদ্র্য

কথা বলবো ‘ব্রিক’ নিয়ে। ছোট একটি ধূসর রঙের যন্ত্র, দেখতে পাথরের মতো হলেও কাজ করে জাদুর মতো। ৫৯ ডলার দামের এই জিনিস দিয়ে কীভাবে আপনার নেশার অ্যাপগুলাকে বন্ধ করে দিবে, তা থাকছে এই ভিডিওতে।

সামগ্রিকভাবে, গোল্ডম্যান স্যাকস মনে করছে দুই মাসব্যাপী এই সংঘাতের ফলে বাহরাইন, কুয়েত ও কাতারের জিডিপি দুই অঙ্কের ঘরে নেমে আসতে পারে। সংযুক্ত আরব আমিরাতের ক্ষেত্রে এই পতন হতে পারে প্রায় ৮ শতাংশ এবং সৌদি আরবে ৫ শতাংশ।

ওহাইওর ভাস্কর অ্যালান কট্রিল তৈরি করেছেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ১৫ ফুট লম্বা সোনার মূর্তি। তবে কাজ শেষ হলেও ৯০ হাজার ডলারের বেশি পাওনা না পাওয়ায় তিনি মূর্তিটি হস্তান্তর করতে অস্বীকৃতি জানিয়েছেন।

কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে শুক্রবার বিপিসি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, বর্তমান পরিস্থিতিতে জ্বালানি তেলের স্বাভাবিক সরবরাহ বজায় রাখতে ফিলিং স্টেশনগুলোকে নির্দিষ্ট সীমার মধ্যে তেল বিক্রির নির্দেশনা দেওয়া হয়েছে।