
জুলাই গণঅভ্যুত্থানের লক্ষ্য ছিল গণতন্ত্র, ন্যায় বিচার ও সুশাসন। অভ্যুত্থানের প্রায় দুই বছর হতে চলল, লক্ষ্য অনুযায়ী কতটা এগোতে পারল দেশ? চরচা সংলাপে এসব নিয়ে আলোচনা করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সৈয়দ মামুন মাহবুব।

রাজধানীর কামরাঙ্গীরচর ও কেরাণীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে নিষিদ্ধ ঘোষিত উগ্রবাদী সংগঠন ‘আরসা’র চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

প্রতি বছর পয়লা বৈশাখের আগে কঠোর নিরাপত্তা, সতর্কতা ও বিধিনিষেধের ঘোষণা একদিকে প্রশাসনের প্রস্তুতির বার্তা দেয়। অন্যদিকে, মনে করিয়ে দেয় সম্ভাব্য ঝুঁকির কথাও। প্রশ্ন উঠতেই পারে, উৎসব ছাপিয়ে কি আতঙ্কই স্থায়ী হচ্ছে?

তদন্ত সূত্রে জানা যায়, জুলাই আন্দোলনের পর ৫ আগস্ট থেকে বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব, এমপি-মন্ত্রীসহ সংশ্লিষ্ট প্রায় ৬২৬ জন ব্যক্তি ঢাকার ক্যান্টনমেন্ট এলাকায় আশ্রয় নেন। সাবেক স্পিকারও সেখানে ছিলেন বলে তৎকালীন আইএসপিআর এক বার্তায় জানিয়েছিল।

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর অনেক রাজনৈতিক নেতা ও উচ্চপদস্থ কর্মকর্তা সেনানিবাসে আশ্রয় নিয়েছিলেন। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) গত ২২ মে যে তালিকা প্রকাশ করে, তাতে শিরীন শারমিন চৌধুরীর নামও ছিল।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা দীর্ঘদিন ধরে মানব পাচার কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। এ ঘটনায় মতিঝিল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি সম্পর্কে পরিষ্কার ধারণা না থাকায় তিনি সেখানে গিয়েছিলেন। প্রাথমিক তদন্তে তিনি কোনো রাজনৈতিক দলের সঙ্গে জড়িত নন এবং রাষ্ট্রবিরোধী বা নাশকতামূলক কর্মকাণ্ডে সম্পৃক্ততারও কোনো প্রমাণ মেলেনি।

বিষয়টি নিশ্চিত করেছেন ডিবি প্রধান অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

মামলায় সাবেক প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ, সাবেক এমপি বেনজীর আহমেদ, সাবেক সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীনসহ মোট ১০৩ জনকে আসামি করা হয়েছে।

প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়েছে। পল্টন থানার মামলাটি মানবপাচার মামলা। উনি ওই মামলার তিন নম্বর এজাহরভুক্ত আসামি। এই মামলায় মোট ১০১ জন আসামি রয়েছে।

সেনাসমর্থিত সাবেক তত্ত্বাবধায়ক সরকারের সময়ের অন্যতম প্রভাবশালী ব্যক্তিত্ব, অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)।

অতিরিক্ত কমিশনার আরও বলেন, ঈদের আগের তিন দিন থেকে বিশেষ নজরদারি শুরু হয়েছে। রাজধানীর বিভিন্ন এলাকায় ৩০ থেকে ৪০টি টিম দিন-রাত দায়িত্বপালন করছে। পাশাপাশি দ্রুত সাড়া দেওয়ার জন্য স্ট্যান্ডবাই টিমও রাখা হয়েছে।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের বিশেষ উপদেষ্টা ও প্রতিমন্ত্রী পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে আরিফ মাইনুদ্দিন নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

রাজধানীর রমনার ডিবি কার্যালয়ের পাশের একটি ক্রসিংয়ে কাভার্ডভ্যান চাপায় আব্দুল বারী (৩২) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। গতকাল রোববার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাকের ঘটনায় মোহাম্মদ ছরওয়ারে আলম নামে বঙ্গভবনের এক সহকারী প্রোগ্রামারকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বিরকে হ*ত্যা করা হয়েছে বলে জানিয়েছে ডিবি। হ*ত্যাকান্ডের নির্দেশদাতা ‘আন্ডারওয়ার্ল্ড স*ন্ত্রা*সী’ দিলীপ ওরফে বিনাস।

রাজধানীর কারওয়ান বাজারে চাঁদাবাজি ও দখল বাণিজ্যকে কেন্দ্র করেই স্বেচ্ছাসেবক দল নেতা মো. আজিজুর রহমান মোসাব্বিরকে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। এই হত্যাকান্ডের নির্দেশদাতা ‘আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী’ দিলীপ ওরফে বিনাশ বলেও জানানো হয়েছে।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাসেল ও চেয়ারম্যান শামিমা নাসরিনকে আবারও গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখা (ডিবি)।

অভিযানে বিভিন্ন অপারেটরের ৫১ হাজার ২৫১টি সিম, ৫১টি মোবাইল ফোন এবং ২১টি ভিওআইপি গেটওয়ে ডিভাইস উদ্ধার করা হয়েছে।

স্বেচ্ছাসেবক দলের নেতা আজিজুর রহমান ওরফে মোছাব্বিরকে (৪৪) গুলি করে হত্যার ঘটনায় মোট ৪ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ (ডিবি)। ১১ জানুয়ারি (২০২৬) সংবাদ সম্মেলনের মাধ্যমে এ তথ্য জানান (ডিবি) প্রধান ডিআইজি মো. শফিকুল ইসলাম।

সংবাদ সম্মেলনে জানানো হয়, হত্যাকাণ্ডে ব্যবহৃত আগ্নেয়াস্ত্র, গুলি বহনের কাজে ব্যবহৃত রিকশাসহ গুরুত্বপূর্ণ আলামত উদ্ধার করা হয়েছে।

দৈনিক প্রথম আলো ও দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় আরও নয় জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।