
তিন ফরম্যাটের চিত্রটা যা দাঁড়াচ্ছে তা হলো, এই মুহূর্তে পেস বোলিংই বাংলাদেশের শক্তির জায়গা। অধিকাংশ ম্যাচ জেতাচ্ছেন তারাই। কাকে রেখে কাকে খেলাবেন, সেই মধুর বিড়ম্বনায় তাই প্রায়ই পড়তে হচ্ছে নির্বাচকদের। আর এভাবেই বদলে যাচ্ছে বাংলাদেশের ক্রিকেট।

৪৮.৪ ওভারে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৯৮ রানে। শেষ উইকেটটি নেন তাসকিন, যা তার একমাত্র শিকার এই ইনিংসে।

নীরবে–নিভৃতেই দেশের ক্রিকেটে কাজ করে গেছেন মাহবুব আলী। ২০১৬ সালে তাসকিন আহমেদের বোলিং অ্যাকশন নিয়ে যখন আইসিসি আপত্তি তুলল, তখন মাহবুব আলীর অধীনেই ক্যারিয়ার বাঁচিয়েছিলেন তাসকিন। এই খবর কয়জন জানেন?