সমঝোতা ছাড়াই ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের শান্তি আলোচনা শেষ হওয়ার পর মধ্যপ্রাচ্যে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে। এখন এই আশঙ্কা বাড়ছে যে, যেকোনো মুহূর্তে আবার সংঘাত শুরু হতে পারে। বিস্তারিত শুনুন অধ্যাপক বদরুল আলম খানের বিশ্লেষণে।
মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে বইছে পরিবর্তনের হাওয়া। দীর্ঘ তিন দশক ধরে ইরান ইসরায়েলের প্রধান শত্রু বা ‘আর্চ এনিমি’ হিসেবে পরিচিত থাকলেও, সেই জায়গা নিতে পারে তুরস্ক অথবা পাকিস্তান।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাথে ইরানের চলমান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে এটি চতুর্থবারের মতো তুরস্কের আকাশসীমায় ক্ষেপণাস্ত্র অনুপ্রবেশের ঘটনা। চলতি মাসেই এর আগে আরও তিনটি ক্ষেপণাস্ত্র একইভাবে ন্যাটো ডিফেন্স সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল।
ইরান যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানি সরবরাহে নজিরবিহীন এক সংকট তৈরি হতে পারে, যার নেতিবাচক প্রভাব আজ হোক বা কাল বিশ্ব অর্থনীতির রন্ধ্রে রন্ধ্রে পৌঁছাবে। তবে এরই মধ্যে এটি স্পষ্ট হয়ে উঠেছে যে, এই সংকটের কারণে কিছু দেশ চরম ঝুঁকির মুখে পড়েছে, অথবা এই ধাক্কা সামলানোর সক্ষমতা তাদের একেবারেই কম।
পৃথিবীর বিভিন্ন দেশে অতিথি আপ্যায়ন ও শিষ্টাচারের অদ্ভুত সব নিয়ম রয়েছে, যা সংস্কৃতিভেদে একেবারেই ভিন্ন। কোথাও প্লেট খালি করা প্রশংসার, আবার কোথাও তা অসম্মানের; কোথাও সময়মতো পৌঁছানো জরুরি, আবার কোথাও দেরিতে। আজ ‘কমন কার্টেসি ডে’-তে জেনে নিন
অস্ট্রেলিয়ার ফতোয়া কাউন্সিল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছে, ১৪৪৭ হিজরি সালের রমজান মাস আগামীকাল বৃহস্পতিবার শেষ হবে। সেই অনুযায়ী ২০ মার্চ (শুক্রবার) অস্ট্রেলিয়ায় পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে এবং শাওয়াল মাস শুরু হবে। মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম গালফ নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।
মধ্যপ্রাচ্যে নতুন করে তৈরি হওয়া উত্তেজনা নিয়ে তুরস্কের উদ্বেগ দিন দিন বাড়ছে। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানকে আঙ্কারা কেবল একটি সীমিত সংঘর্ষ হিসেবে দেখছে না। বরং তুরস্কের দৃষ্টিতে এটি এমন এক বিপজ্জনক প্রক্রিয়ার সূচনা, যা পুরো অঞ্চলকে বড় ধরনের আঞ্চলিক যুদ্ধে ঠেলে দিতে পার
তুরস্কের একটি প্রতিষ্ঠানের ওয়েবসাইট নকল করে কিডনি প্রতিস্থাপনের নামে রোগীদের বিদেশে পাঠিয়ে বিপুল অর্থ আত্মসাতের অভিযোগে একটি চক্রের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-৪।
তুরস্কের আকাশসীমা লক্ষ্য করে ইরান থেকে ছোড়া একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই ধ্বংস করেছে ন্যাটো বিমান প্রতিরক্ষা ব্যবস্থা। আজ বুধবার তুরস্কের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে এই চাঞ্চল্যকর তথ্য নিশ্চিত করা হয়েছে।
ডেইলি সাবাহ লিখেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বাস্থ্যকেন্দ্রটি শিক্ষার্থী ও কর্মচারীদের সেবা দিয়ে আসছিল, কিন্তু পুরোনো অবকাঠামো এবং সীমিত সুবিধার কারণে স্বাস্থ্যসেবার মান পড়ে গিয়েছিল।
তুরস্ক ২০১০ সাল থেকে একটি পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান তৈরির কাজ চালিয়ে আসছে। তবে ২০১৯ সালে রাশিয়ার তৈরি এস-৪০০ ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা কেনার ফলে যুক্তরাষ্ট্র তুরস্ককে তাদের এফ-৩৫ প্রোগ্রাম থেকে বাদ দেয় এবং মার্কিন কংগ্রেস দেশটির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।
বাংলাদেশের রাজনীতির নানা দিক নিয়ে চরচা আয়োজিত তীর্যক অনুষ্ঠানে খোলাখুলি কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
বাংলাদেশের রাজনীতির নানা দিক নিয়ে চরচা আয়োজিত তীর্যক অনুষ্ঠানে খোলাখুলি কথা বলেছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের।
ইরান ইস্যুতে ডোনাল্ড ট্রাম্পের সামরিক হুমকির প্রতিবাদে ইস্তাম্বুলে ব্যাপক বিক্ষোভ হয়েছে। আমেরিকার ও ইসরায়েলের পতাকা পুড়িয়ে ক্ষোভ জানিয়েছে আন্দোলনকারীরা। উত্তেজনার মধ্যেই আলোচনায় ফেরার ইঙ্গিত দিয়েছে ওয়াশিংটন ও তেহরান।
তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বলেছেন, “ইসরায়েল ইরানে আঘাত হানার একটি সুযোগ খুঁজছে। আমি আশা করেছিলাম তারা ভিন্ন কোনো পথ খুঁজে নেবে। কিন্তু বাস্তবতা ভিন্ন। এমন পদক্ষেপ পুরো অঞ্চলকে অস্থিতিশীল করে তুলতে পারে।”
তুরস্কের রাজধানী ইস্তাম্বুলের ঐতিহাসিক একটি সেতু গলাটা। এই সেতুটির নিচ দিয়ে বয়ে যাচ্ছে গোল্ডেন হর্ন। চলতি বছরের শুরুর দিন গাজার সমর্থনে আয়োজিত একটি পদযাত্রায় সেখানে বক্তব্য রেখেছেন চল্লিশোর্ধ্ব এক ব্যক্তি। তার গলায় ছিল একটি স্কার্ফ, যার এক পাশে তুরস্কের পতাকা, অন্য পাশে ফিলিস্তিনের।
ট্রাম্প আজীবন এই বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করবেন। প্রাথমিকভাবে গাজা সংকট নিয়ে কাজ শুরু করলেও পরবর্তীতে এটি বৈশ্বিক অন্যান্য সংঘাত নিরসনে কাজ করবে। এই বোর্ডের সদস্য দেশগুলোর মেয়াদ হবে তিন বছর। তবে কোনো দেশ যদি ১ বিলিয়ন ডলার অনুদান দেয়, তবে তারা বোর্ডের স্থায়ী সদস্যপদ লাভ করতে পারবে।
তুরস্কের ঝড়ো হাওয়ায় উড়ে গেল বাড়ির ছাদ। ৮ জানুয়ারি তুরস্কের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ কোকায়েলিতে এ ঘটনা ঘটে।
সিরিয়ার ১৪ বছরের গৃহযুদ্ধের সময় কুর্দি কর্তৃপক্ষ উত্তর-পূর্ব সিরিয়ার পাশাপাশি আলেপ্পোর কিছু অংশে আধা স্বায়ত্তশাসিত শাসনব্যবস্থা গড়ে তোলে। এরপর ২০২৪ সালের শেষ দিকে বাশার আল-আসাদের ক্ষমতাচ্যুতির পর আহমেদ আল-শারার নেতৃত্বে ইসলামপন্থী সরকার ক্ষমতায় আসে।
বর্তমানে তুরস্ক আবারও দক্ষিণ এশিয়ায় শক্ত অবস্থান তৈরির চেষ্টা করছে, যা মূলত তাদের ‘নব্য-অটোমান’ পররাষ্ট্রনীতির অংশ। প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান অটোমান এবং মুঘল সাম্রাজ্যের পতনকে একটি ট্র্যাজেডি হিসেবে দেখেন, যা সংশোধন করা প্রয়োজন।
চলতি মাসের শুরুতে আইএস বন্দুকধারীদের হামলায় তিনজন আমেরিকান নিহত হওয়ার প্রতিক্রিয়ায় যুক্তরাষ্ট্র শুক্রবার সিরিয়াজুড়ে গোষ্ঠীটির অবস্থান লক্ষ্য করে একাধিক বিমান হামলা চালায়। ওই হামলায় দুই মার্কিন সেনা ও একজন বেসামরিক দোভাষী নিহত হন।
তুরস্কের রাজধানী আঙ্কারায় জেট বিমান দুর্ঘটনায় লিবিয়ার সেনাপ্রধান জেনারেল মুহাম্মদ আলী আহমদ আল-হাদ্দাদসহ আটজন নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার রাতে আঙ্কারার অদূরে হাইমানা জেলায় তাদের বহনকারী ব্যক্তিগত জেট বিমানটি বিধ্বস্ত হয়।