
ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, বাদশা মিয়ার দোতলা বাড়ির নিচতলার রান্নাঘরে গ্যাসের লিকেজ থেকে গ্যাস জমে ছিল। পরে চুলা জ্বালানোর সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এতে রান্নাঘরে থাকা বাদশা মিয়া ও তার স্ত্রী সুমনা বেগম দগ্ধ হন। বিস্ফোরণের সময় আশপাশে থাকা আরও দুজনও আহত হন।

রাজধানীর উত্তরার কামারপাড়ায় একটি বাসায় গ্যাসের পাইপলাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় নারী ও শিশুসহ ১০ জন দগ্ধ হয়েছেন। দগ্ধদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হয়ে আরও ৬ জন জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন রয়েছেন। তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান জানান, রাতে চট্টগ্রাম থেকে ৯ জন দগ্ধ রোগীকে আনা হলে জরুরি বিভাগের চিকিৎসকরা নুরজাহান আক্তার রানীকে মৃত ঘোষণা করেন। তার শরীরের শতভাগ দগ্ধ ছিল।

রাজধানীর ওয়ারীতে একটি রেস্টুরেন্টে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে বাবুর্চীসহ আট জন আহত হয়েছেন। গতকাল শুক্রবার রাত সোয়া ১০টার দিকে ওয়ারীর পাস্তা ক্লাবের তৃতীয়তলার রান্নাঘরে এই দুর্ঘটনা ঘটে।

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিক্ষার্থী আবিদুর রহিম চিকিৎসা শেষে হাসপাতাল ছেড়েছে। তার শরীরের ২২ শতাংশ দগ্ধ হয়েছিল। সুস্থ হয়ে প্রায় ছয় মাস পর সে বাড়ি ফিরছে।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. শাওন বিন রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, রাত সোয়া দশটার দিকে নারায়ণগঞ্জ থেকে দগ্ধ অবস্থায় আহতদের হাসপাতালে আনা হয়।

ইন্দোনেশিয়ার সুলাওয়েসি দ্বীপের মানাদো শহরে একটি বৃদ্ধাশ্রমে আগুর লেগে অন্তত ১৬ জন নিহত হয়েছেন। এ ছাড়া দগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি হয়েছেন আরও তিন জন।

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের কাচপুরের একটি বাসায় গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণ হয়েছে। এতে শিশু ও নারীসহ একই পরিবারের চারজন দগ্ধ হয়েছেন।

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, আল-আমিনের শরীরের ৩৫-৪০ শতাংশ দগ্ধ হয়েছে।
দগ্ধ আফরিনের মামা মো. আনোয়ার জানান, বিকেলে মাদরাসার পাশে ট্রান্সফরমার হঠাৎ বিস্ফোরিত হয়। চতুর্থ তলায় পড়াশোনারত শিক্ষার্থীদের ওপর আগুনের ফুলকি ছিটকে পড়ে।

স্বামী ফরিদ মিয়া গত বুধবার রাত ৩টার দিকে স্ত্রী-সন্তানসহ পরিবারের ছয়জনের শরীরে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে পালিয়ে যান। ফরিদ মিয়া পেশায় একজন পিকআপ চালক।

আজ ভোররাতে নরসিংদী থেকে এক নারী ও তার দুই সন্তানকে দগ্ধ অবস্থায় বার্ন ইউনিটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। তাদের মধ্যে রিনা বেগমের শরীরের ৫৮ শতাংশ, তৌহিদের শরীরের ১৬ শতাংশ এবং ফরহাদ এর শরীরের ৪০ শতাংশ দগ্ধ হয়েছে।

চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকার মাহবুব রহমান ট্রেডার্সে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

চট্টগ্রামের চন্দনাইশে একটি সিলিন্ডার বিক্রির গুদামে বিস্ফোরণে ১০ জন দগ্ধ হয়েছেন। আজ বুধবার সকাল ৬টা ৫০ মিনিটে চন্দনাইশ উপজেলার বৈলতলী ইউনুচ মার্কেট এলাকার মাহবুব রহমান ট্রেডার্সে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।